a
ফাইল ফটো: করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৪ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮৪৫ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৪ হাজার ১২০ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
ফাইল ছবি
রাজধানীর গ্রিন রোডে আরএস টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ১৪ তলা ভবনের পঞ্চম তলাতে আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার আবদুল মোমেন গণমাধ্যমকে জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৪টি ইউনিট আগুন নেভাতে কাজ করে যাচ্ছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
তিনি জানান, কীভাবে আগুন লাগে তা এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা /ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুর্যোগ সময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা প্রদান করেছেন। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এ বার্তায় এ তথ্য জানান।
এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা প্রদান করেন।