a পাকিস্তান ৫ উইকেটে হারালো আফগানিস্তানকে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

পাকিস্তান ৫ উইকেটে হারালো আফগানিস্তানকে


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ০৮:৩৪
পাকিস্তান ৫ উইকেটে হারালো আফগানিস্তানকে

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ বলে ২৭ রান তুলে দলকে ‍জয় উপহার দিয়ে মাঠ ছেড়েছিলেন আসিফ আলি। এবার আফগানিস্তানের বিপক্ষে মাত্র সাত বলে তুললেন ২৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে আফগানদের পাঁচ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

শুক্রবার (২৯) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান। ১০ বলে ৮ রান তুলেন। ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন বাবর আজম। ২৫ বলে ২০ রানের তুলেন ফখর জামান। মোহাম্মদ হাফিজ ১০ বলে ১০ রান তুলেন। ১৫ বলে ১৯ রান করেন শোয়েব মালিক।

শোয়েবের পর ১৩ বলে ২৪ রানের প্রয়োজন ছিল পাকিস্তানের। শাদাব খান এক বল খেললে ওভার শেষ হয়। স্ট্রাইকে যান আসিফ প্রথম, তৃতীয়, পঞ্চম ও ষষ্ঠ বলে ছক্কা মারেন এই লোয়ার মিডল অর্ডার ব্যাটার। ছয় বল বাকি থাকতেই জয় পায় পাকিস্তান। আসিফের সঙ্গে ক্রিজে ছিলেন এক বলে রান করতে না পারায় শাদাব খান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল ইংল্যান্ড


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৩ মার্চ, ২০২৩, ০৭:৫০
১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ছিনিয়ে নিল ইংল্যান্ড

ফাইল ছবি

বাংলাদেশের মাটিতে মিরপুর ষ্টেডিয়ামে ১৩২ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো ই্ংল্যান্ড। গত সাত বছর আগে ২০১৬ সালেও ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে বাংলাদেশ সিরিজ হেরেছিল।

তাসকিন আউট হওয়ার ঠিক পরের বলেই ফিরলেন তাইজুলও। স্যাম কারেনের বলে কট বিহাইন্ড হয়েছেন তিনি। ৪৪.৪ ওভারে ১৯৪ রান তুলতেই অলআউট বাংলাদেশ। ১৩২ রানের জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড। 

আগের দিনের চেয়ে ভালো উইকেটে ইংল্যান্ডের ৩২৬ রানের নাগাল পায়নি বাংলাদেশ। কারেনের প্রথম ওভারেই ২ উইকেট পড়ার পর এক সময় ৯ রানে ৩ উইকেটে পরিণত হয় স্বাগতিকেরা। এরপর থেকে লড়াইটা হয়ে পড়ে অসম। 

সাকিব ও তামিমের জুটিতে সাকিবের ফিফটি রান হলেও তা বেশী দূর এগুতে পারেনি। আগামী ৬ মার্চ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেটি শুধুই আনুষ্ঠানিকতা মাত্র। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আগামী বৃহস্পতিবার লকাউন বাড়ানোর সিদ্ধান্ত আসবে


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০৩:৫১
আগামী বৃহস্পতিবার লকাউন বাড়ানোর সিদ্ধান্ত আসবে

ফাইল ছবি

আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত আসবে লকডাউন আরও বাড়বে কি না। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান আগামী বৃহস্পতিবার এব্যাপারে সিদ্ধান্ত আসবে।

সোমবার (৫ এপ্রিল) ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, দেখি সামনে কী হয়। মানুষকে তো কো-অপারেট করতে হবে। আপনারা তো বার বার বলছেন। কিন্তু এখনো পুরোপুরি কো-অপারেশন…। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা নয়।

এখন যে পরিস্থিতি আছে এ পরিস্থিতি থাকলে কি লকডাউন বাড়ানো হবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেখি... আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর