a
ফাইল ছবি
কিউইদের বিপক্ষে প্রথমবার দুই ম্যাচ হাতে রেখেই টি-টুয়ান্টি সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লক্ষ্যটাও আহামরি কিছু ছিল না। ১২০ বলে ১২৯ রান করতে পারলেই মিরপুর শের-ই-বাংলায় রচিত হতো ইতিহাস। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে সেই আশায় গুড়োবালি। আজ ব্যাটিং ভরাডুবিতে ৫২ রানে কিউইদের বিপক্ষে সিরিজে প্রথম হারের স্বাদ পেল টিম টাইগার্সরা।
ম্যাচ শেষে বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘নিউজিল্যান্ডকে ১৩০ রানের মধ্যে আটকে রাখার জন্য আমাদের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। তবে আমরা প্রত্যাশিত মানের ব্যাটিংয়ে করতে পারিনি। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারলেও পরপর উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছি।’
টাইগার কাপ্তান আরো বলেন, ‘আমি মনে করি, টপ অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা ছিল মিডল অর্ডারের ব্যাটসম্যানদের। যদি আমরা দুই-একটা পার্টনারশিপ গড়তে পারলে ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।’ পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় হেরে গেলেও সিরিজ জয়ে আশাবাদী মাহমুদউল্লাহ রিয়াদ। বলেন, ‘সিরিজে এখনো দুটি ম্যাচ আছে। আশা করছি, আগামী ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় নিশ্চিত করবো।’
এদিকে, কিউইদের দেওয়া ১২৯ লক্ষ্য তাড়া করতে নেমে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৫ সেপ্টেম্বর) অগোছালো বাংলাদেশকেই দেখা গেল। ফলাফল যা হওয়ার তা-ই হয়েছে। তৃতীয় ম্যাচে এসে হারের মুখ দেখে টিম টাইগার্স। অন্যদিকে, আরাধ্য জয়ের দেখা পেল সফরকারী নিউজিল্যান্ড দল। তবে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই চার মেরে শুভ সূচনা করেছিলেন নাঈম শেখ।
বাংলাদেশও আশা জাগানিয়া শুরু পেয়েছিল। কিন্তু দলীয় ২৩ রানের মাথায় বাংলাদেশের চিরচেনা ওপেনিং জুটির ব্যর্থতা দেখলো ক্রিকেট বিশ্ব। কোল ম্যাকোঞ্চির বলে বড় শট খেলতে গিয়েছিলেন, তবে গতি বুঝতে পারেননি। ধরা পড়লেন লিটন। সাজঘরে ফেরার আগে করেছেন ১১ বলে ১৫ রান। লিটনের পর ফিরেন টপ অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদী হাসানও। এজাজ প্যাটেলের বল জোরের উপর খেলতে গিয়ে মিস করেছেন। শেষ পর্যন্ত আউট হলেন ঘুরিয়ে খেলতে গিয়ে। মিড-অনে দারুণ ক্যাচ নিয়েছেন হ্যানরি নিকোলস।
শুরু থেকেই অস্বস্তিতে থাকা মেহেদী শেষ পর্যন্ত ফিরেছেন ৪ বলে মাত্র ১ রান করে। শুরু থেকেই শট খেলার চেষ্টা করার লক্ষ্য নিয়েই যেন নেমেছিলেন সাকিব, তবে ব্যর্থ হয়েছেন তিনিও। আগের ম্যাচে দুর্দান্ত খেললেও আজ শুরু থেকেই ছন্দহীন ছিলেন নাঈম। অপরপ্রান্তে আসা-যাওয়ার মিছিলে দলের হাল ধরার দায়িত্ব ছিল তার কাঁধেই। কিন্তু তিনিও শেষ পর্যন্ত নিরাশ করলেন। আগের ম্যাচের নায়ক মাহমুদউল্লাহও এদিন দলের হাল ধরতে পারলেন না।
ব্যক্তিগত শততম টি-টোয়েন্টি খেলতে নেমে ফিরলেন মাত্র ৩ রান করে। এজাজ প্যাটেলের বলে কাটা পড়েছেন তিনি। এছাড়া গোটা সিরিজজুড়েই যেন নিজেকে খুঁজে ফিরছেন আফিফ হোসেন। আগের ম্যাচের মতো রোববারও (৫ সেপ্টেম্বর) হতাশ করলেন তিনি। প্রথম বলেই বিদায় নিলেন আফিফ। এজাজ প্যাটেলের বলটা উইকেটে পড়ে কীভাবে স্টাম্পে আঘাত হেনেছে টেরও পাননি এই বাঁহাতি। দলীয় মাত্র ৪৩ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে পুরোপুরি খাদের কিনারায় পড়ে টিম টাইগার্স। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।
ফাইল ছবি
বিফলে গেল ভ্যান ডার ডাসেনের অপরাজিত শতরান। রান তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজমের পালটা শতরানে সেঞ্চুরিয়নে শেষ বলে জিতে নিল পাকিস্তান। ৩ উইকেটে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা সফর শুভ সূচনা শুরু করল পাকিস্তান। এরই সাথে ৩ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল সফরকারী দল।
গতকাল শুক্রবার (২ এপ্রিল) সেঞ্চুরিয়নে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় প্রোটিয়ারা। জোড়া উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। এরপর পঞ্চম উইকেটে ভ্যান ডার ডাসেন এবং ডেভিড মিলারের জুটিতে ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১১৬ রান। ডেভিড মিলার অর্ধশতরান করে আউট হয়ে যান।
অ্যান্ডাইল ফেহলুকুয়াওকে সঙ্গে নিয়ে দলের খাতায় ৬৪ রান যোগ করেন এই মিডল-অর্ডার ব্যাটসম্যান। ৪৭তম ওভারে ফেহলুকুয়াও ব্যক্তিগত ২৯ রানে সাজঘরে ফিরে গেলে রাবাদাকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের প্রথম ওডিআই শতরানটি পূর্ণ করেন ডাসেন। ১২৩ বল খেলে তিন অঙ্কের রানে পৌঁছান তিনি।
শেষটা ১৩৪ বলে ১২৩ রান করে অপরাজিত থেকে যান ডাসেন। তার ইনিংসে ছিল ১০টি চার এবং ২টি ছক্কা। রাবাদার সঙ্গে তার অবিভক্ত ৩৮ রানের জুটি প্রোটিয়াদের পৌঁছে দেয় ২৭৩ রানে।
জবাবে পাকিস্তান রান তাড়া করতে নেমে মাত্র ৮ রানে ওপেনার ফখর জামান সাজঘরে ফিরে গেলেও সফরকারী দলকে চালকের আসনে বসিয়ে দেন আরেক ওপেনার ইমাম উল হক এবং অধিনায়ক বাবর আজম। দ্বিতীয় উইকেটের জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১৭৭ রান। ১০৪ বলে ১০৩ রানের ইনিংস খেলেন আইসিসি র্যাংকিংয়ের দুই নম্বর ব্যাটসম্যান বাবর আজম।
পাকিস্তানি অধিনায়কের ইনিংস সাজানো ছিল ১৭টি চার দিয়ে। খানিকটা ব্যাকফুটে চলে যাওয়া দক্ষিণ আফ্রিকা দ্রুত চারটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে। ৭০ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় ইমামকে।
ষষ্ঠ উইকেটের জুটিতে মোহম্মদ রিজওয়ানের সঙ্গে শাদাব খানের ৫৩ রানের পার্টনারশিপে ফের ম্যাচ ফেরে পাকিস্তান। ৫২ বলে মূল্যবান ৪০ রান করে আউট হন রিজওয়ান। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল মাত্র ৩ রান। কিন্তু প্রথম বলেই ব্যক্তিগত ৩৩ রানে ফেরেন শাদাব। এরপর ফেহলুকুয়াওয়ের টানা তিন বলে কোনও রান সংগ্রহ করতে না পেরে উত্তাপ বাড়িয়ে তোলেন ফাহিম আশরফ।
পঞ্চম ডেলিভারিটি বোলারের মাথার উপর দিয়ে ঠেলে ২ রান সংগ্রহ করেন ফাহিম। এরপর শেষ ওভারের অন্তিম বলে এক রান সংগ্রহ করে পাকিস্তানকে থ্রিলার জয় এনে দেন তিনি। ম্যাচের সেরা হন বাবর আজম। রবিবার (৪ এপ্রিল) জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ম্যাচে
আবারও মুখোমুখি হবে দুই দল।
দক্ষিণ আফ্রিকা স্কোর: ৫০ ওভারে ২৭৩/৬ (মারক্রাম ১৯, ডি কক ২০, বাভুমা ১, ফন ডার ডাসেন ১২৩*, ক্লাসেন ১, মিলার ৫০, ফেলুকওয়ায়ো ২৯, রাবাদা ১৩*; আফ্রিদি ১০-১-৬১-২, হাসনাইন ১০-২-৫২-১, ফাহিম ৯-০-২৫-১, রউফ ১০-০-৭২-২, শাদাব ৮-০-৪৫-০, আজিজ ৩-০-১৬-০)।
পাকিস্তান স্কোর: ৫০ ওভারে ২৭৪/৭ (ইমাম ৭০, ফখর ৮, বাবর ১০৩, রিজওয়ান ৪০, আজিজ ৩, আসিফ ২, শাদাব ৩৩, ফাহিম ৫*, আফ্রিদি ০*; রাবাদা ১০-১-৫১-১, এনগিডি ১০-১-৬৫-০, নরকিয়া ১০-০-৫১-৪, ফেলুকওয়ায়ো ১০-০-৫৬-২, শামসি ১০-০-৫১-০)।
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে পাকিস্তান।
ম্যান অব দা ম্যাচ: বাবর আজম।
ফাইল ছবি
বিখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক শোক বার্তায় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাপ্পি লাহিড়ি গত এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এবং সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার ফের তার স্বাস্থ্যের অবনতি ঘটে। এরপর হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে আলোড়ন সৃষ্টি করেন নাম বাপ্পি লাহিড়ির। হিন্দিতে ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’, বাংলায় অমর সঙ্গী, আশা ও ভালবাসা, আমার তুমি, অমর প্রেম প্রভৃতি ছবিতে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান ‘বাগি- ৩’ সিনেমার জন্য।
বাপ্পি লাহিড়ি রাজনীতিতেও নেমেছিলেন। বিজেপি-তে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে ভোটেও লড়েছিলেন। কিন্তু রাজনীতিতে কখনওই স্বচ্ছন্দ বোধ করেননি তিনি।