a
ছবি সংগৃহীত
বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে অনেকেই দাঁড়াচ্ছেন। এদের মধ্যে অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসান ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।
ঘটনার দিন সন্ধ্যায় এ অলরাউন্ডারের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছেন। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০ হাজার টাকা অনুদান প্রদান করব।’
সাকিবের এ ঘোষণায় ক্ষুব্ধ বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকেই। তারা বলছেন, ভাগ্যের নির্মম পরিহাসে আজ আমরা রাস্তার ফকির। গত পরশুও ২০ হাজার টাকা আমাদের হাতের ময়লা ছিল। সাকিবের টাকায় আমরা থুতু মারি, থু।
এমন ক্ষোভ ঝাড়ার কারণও জানান এসব ব্যবসায়ী। তারা বলেন, একজন বিশ্বসেরা অলরাউন্ডার ইফতারির জন্য ২০ হাজার টাকা দেবে। এ দিয়ে কী হবে! ৫ পয়সা কইরাও তো কেউ পাবে না। এটা তো আমাদের ক্রিটিসাইজ করা হচ্ছে। এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান, সেখানে দুজন করে লোক ধরলেও ১২ হাজার লোক। এমন দোকান আছে পাঁচ-সাতজন। সাকিব আমাদের লজ্জা দিতে আসছেন।
এ সময় তারা বলেন, আমরা সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই— উনার (সাকিব আল হাসান) যদি লাগে আমরা ২০ হাজার টাকা আরও দেব। উনি ৪০ হাজার টাকা দিয়ে ইফতার করুক।
সাকিব অবশ্য তার মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পরবর্তী ইফতারের খরচ বহনের জন্য পেসার তাসকিন আহমেদকে আহ্বান জানান তিনি।
তিনি নিজের ওই পোস্টে লেখেন, ‘পরবর্তী ইফতারের জন্য আমি তাসকিন আহমেদকে ২০ হাজার টাকা প্রদান করার জন্য মনোনয়ন করতে চাই। এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সব ভাইবোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন, এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহতায়ালা তার রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।’ সূত্র: যুগান্তর
ফাইল ছবি
করোনার ভিতরেও আয়োজিত আইপিএলে অংশগ্রহণ করে দেশে ফিরে বিশাল দুঃসংবাদ পেলেন একাধিক ব্রিটিশ ক্রিকেটার আসন্ন নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলে স্থান পাননি ২০২১ আইপিলে অংশ নেয়া বাটলার, বেয়ারস্টো ও স্যাম কারানরা। আইপিএল স্থগিত হওয়ায় আগেইভাগেই দেশে ফিরে কোরাইন্টাইন পর্ব শেষ করেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টের স্কোয়াডে জায়গা হয়নি তাদের।
বর্তমান ইংল্যান্ড ক্রিকেটের প্রায় পরিচিতমুখ হয়ে সব ফরম্যাটেই খেলতে দেখা যায় জনি বোয়ারস্টো, মঈন আলি, জস বাটলার, স্যাম কারান, ক্রিস ওকসদের। তবে ইসিবি ভিন্ন সুরে কথা বলেছে ইসিবি থেকে বলা হয়েছে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য নিউজিল্যান্ড সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে।
ইঞ্জুরির কারনে আসন্ন টেস্ট দলে জায়গা হয়নি তারকা পেসার জোফ্রা আর্চার ও অলরাউন্ডার বেন স্টোকসের।
টেস্ট স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন গ্লস্টারশায়ারের উইকেটকিপার-ব্যাটসম্যান জেমস ব্রেসি এবং সাসেক্সের পেসার ওলি রবিনসন। ব্রেসি ও রবিনসনের সুযোগ পাওয়া নিয়ে ইংল্যান্ড কোচ সিলভারউড বলেন, জেমস ব্রেসি ও ওলি রবিনসন যোগ্য হিসেবেই টেস্ট স্কোয়াডে যায়গা করে নিয়েছে। তারা এবছর কাউন্টি চ্যাম্পিয়নশিপে তারা অত্যন্ত ধারাবাহিক এবং গত ১৮ মাসে লায়ন্সের হয়ে মাঠে ও ক্যাম্পগুলোতে দারুণ পারফরম্যান্স করেছে।
উল্লেখ্য, ব্রেসি কাউন্টিতে ৫৩ গড়ে ৪৭৮ রান করেছেন এবং রবিনসন ২৯টি উইকেট নিয়েছেন। যদিও লর্ডসের প্রথম টেস্টে উইকেট কিপিংয়ের গ্লাভস হাতে উঠতে পারে আরেক উইকেট কিপার বেন ফোকসের হাতে।
ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড: জো রুট (ক্যাপ্টেন), জেমস অ্যান্ডারসন, জেমস ব্রেসি, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জ্যাক ক্রাউলি, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ক্রেগ ওভার্টন, ওলি পোপ, ওলি রবিনসন, ডমিনিক সিবলি, ওলি স্টোন ও মার্ক উড।
ফাইল ছবি
ঢাকার পাঁচটি স্থানে এক মাস পর আজ বুধবার শুরু হচ্ছে কলেরার দ্বিতীয় ডোজের টিকাদান। স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি) ৩ থেকে ১০ আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চালাবে। বন্ধের দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের প্রায় সাতশ কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিডিডিআর,বি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন থেকে ২ জুলাই পর্যন্ত যাত্রাবাড়ী, সবুজবাগ, দক্ষিণখান, মিরপুর ও মোহাম্মদপুরের ২৩ লাখ ৬৫ হাজার ৫৮৫ জন মানুষকে কলেরার প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। পূর্বের কেন্দ্রেই টিকা কার্ড দেখিয়ে দ্বিতীয় ডোজ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ঢাকার পাঁচটি এলাকার বাসিন্দাদের কাছ থেকে কলেরা টিকাদান কার্যক্রমে অভূতপূর্ব সাড়া পেয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যেই রেকর্ড সংখ্যক অধিবাসীকে টিকা দিতে পেরেছি। আমরা আশা করব, যারা প্রথম ডোজ কলেরা টিকা নিয়েছেন তারা অবশ্যই দ্বিতীয় ডোজ নিয়ে নিজেদেরকে এ রোগ থেকে সুরক্ষা করবেন। সূত্র: সমকাল