a ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি, যায়গা হয়নি ইমরুলের
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি, যায়গা হয়নি ইমরুলের


ক্রীড়া ডেস্ক :
বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ০৬:২৩
১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি যায়গা হয়নি ইমরুলের

ফাইল ছবি

আগামি রবিবার ২৩ মে হতে শুরু হবে  বাংলাদেশ শ্রীলঙ্কা দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সিরিজের দলে ফিরেছেন সাকিব আল হাসান। তবে জায়গা হয়নি ইমরুল কায়েস, বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের। ইঞ্জুরির জন্য প্রাথমিক দল থেকে আগেই বাদ পড়েন দুই পেসার রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

বিভিন্ন গণমাধ্যমের খবর ছিল অধিনায়ক তামিম ইকবালের প্রচেষ্টায় ৫ নম্বর পজিশনে ব্যাটিং করার জন্য দলে ডাকা হয়েছে ইমরুল কায়েসকে। কিন্তু শেষ পর্যন্ত দলে যায়গা হলো না এই টপ অর্ডার ব্যাটসম্যানের। টানা ব্যর্থতার পরেও দলে টিকে গেছেন মিঠুন চৌধুরি। বিসিবির এই সিদ্ধান্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ট্রল করা হচ্ছে।

১৫ সদস্যের দলে আছেন চার স্ট্যান্ডবাই খেলোয়াড় নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম। করোনাভাইরাসের কথা চিন্তা করেই চার স্ট্যান্ডবাই রাখা। তারাও দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।

দল ঘোষনার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এক ভিডিও বার্তায় বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমরা ওয়ানডে সিরিজ খেলেছি। তিন শূন্যতে জিতেছি। সেই ধারাবাহিকতা রক্ষা করতে আমরা দলে খুব বেশি পরিবর্তন আনিনি। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষেও আমরা ভালো করবো।’

মিনহাজুল বলেছেন, ‘ঘরের মাঠে আমরা সবসময় ভালো খেলি। এই সিরিজেও তাই হবে আশা করি। নিউজিল্যান্ডে ভালো করতে পারিনি। কিন্তু ঘরের মাঠে খেলার আগে খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে। আমরা একটি ভালো সিরিজের প্রত্যাশা করছি।’

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: নাঈম শেখ, তাইজুল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

আরও পড়ুন

বাংলাদেশের শেষ ওভারের উত্তেজনায় টানা দ্বিতীয় জয়


আবু হানিফ, ক্রীড়া ডেস্ক 
শুক্রবার, ০৩ সেপ্টেম্বর, ২০২১, ০৮:০৫
বাংলাদেশের শেষ ওভারের উত্তেজনায় টানা দ্বিতীয় জয়

ফাইল ছবি

বাংলাদেশ এসে টানা দুই ম্যাচে হারলো নিউজিল্যান্ড। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ একপেশে হলেও শুক্রবার (১ সেপ্টেম্বর) দ্বিতীয় ম্যাচটি টান টান উত্তেজনায় মোড়ানো ছিল। বোলিং স্বর্গে প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ বাহিনীর পর দারুণ ব্যাটিংয়ের পর টম লাথামের দলও দারুন ব্যাটিং উপহার দেন। তবে শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে হারতে হয় ৪ রানের ব্যবধানে।

দ্বিতীয় ইনিংসে রান তাড়ায় ব্যাট হাতে নিউজিল্যান্ডের শুরুটা ভালো হয়নি। নাসুম-মেহেদীর প্রথম দুই ওভারে ১০ রান তুলেছিল কিউইরা। কিন্তু বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেনি সফরকারীদের ওপেনিং জুটি । তৃতীয় ওভারে বল করতে এসেই প্রথম আঘাত হানেন সাকিব আল হাসান। প্রথম বল ডট তারপরের বল ছক্কা, এরপরই রাচীন রবিন্দ্রর স্টাম্প উড়িয়ে নিজেদের বিশেষত্ব জানান দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জাতীয় দলের হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা রবীন্দ্র ফিরে গেছেন ৯ বলে ১০ রান করে। ১৬ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। সাকিবের পর উইকেটের দেখা পেলেন মেহেদীও।

নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসেই টম ব্লান্ডেল স্লোয়ার বল এগিয়ে এসে খেলতে গিয়ে সোহানের স্টাম্পিংয়ের ফাঁদে পড়েন। ব্লান্ডেল ৮ বলে খেলে করেছেন ৬ রান। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ২৮ রান তোলে সফরকারীরা। ৭ম ওভারে আক্রমণে এসেই ছন্নছাড়া মুস্তাফিজকে দেখা গেল।

অস্ট্রেলিয়া সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পর কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে কিছুটা খরুচে হলেও দুই উইকেট তুলে নিয়ে নামের প্রতি সুবিচার করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারেই দিলেন ৯ রান। দুই উইকেট হারানোর পর কিউই অধিনায়ক টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোয় চেষ্টায় ব্যাটিং রোটেট করে খেলতে থাকে সফরকারীরা।

এদিকে পার্টনারশীপ ভেঙে বিপদ কমাতে চাইছিলেন মাহমুদউল্লাহ বাহিনীও। সাকিব আক্রমনে এসেই ইয়াংকে ফিরিয়ে ৪৩ রানের জুটি ভাঙেন অফস্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে থার্ডম্যানে ধরা পড়েছেন ইয়াং। আউট হওয়ার আগে ২৮ বলে ২২ রান করেন। ৬১ রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। ১৩ তম ওভারে মুস্তাফিজের বলে এলবিডব্লিউর শিকার হন কলি ডি গ্র্যান্ডহোম। জোরালো আবেদনের মুখে আম্পায়ার আউটও দিয়ে দেন। কিন্তু শেষমেশ রিভিউ নিয়ে বেঁচে যান এই কিউই ব্যাটসম্যান।

এদিকে, নিজের আগের ওভারে দিয়েছিলেন ১২ রান, ১৪তম ওভারে এসে আবার সাইফউদ্দিন দিলেন ১১ রান। ওভারের শেষ বলে হাঁটু গেড়ে বসে মিডউইকেটে বিশাল ছক্কা হাঁকালেন লাথাম। সাকিবের পর ব্রেকথ্রু এনে দিলেন নাসুম আহমেদও। ২৪ রানের জুটি ভেঙে ফেরালেন কলিন ডি গ্র্যান্ডহোমকে। সাবধানী ক্রিকেট খেলে ভয়ঙ্কর হয়ে উঠছিলেন লাথাম-গ্র্যান্ডহোম জুটি। বাজে বলে উচিত শাস্তি আর ভালো বলে সিঙ্গেল আদায় করে ধীরে ধীরে ব্যবধান কমাচ্ছিলেন তারা। কিন্তু এদিন উইকেট শূন্য থাকা নাসুম যেন উইকেট ভাঙার পণ করেই আক্রমণে এলেন। আউট হওয়ার আগে ১০ বলে ৮ করেছেন গ্র্যান্ডহোম।

এদিকে নাসুমের পর নিজের দ্বিতীয় শিকারের দেখা পেলেন মেহেদীও। ৫ বলে ৬ করা হ্যানরি নিকোলসকে মুশফিকের হাত ক্যাচ দিয়ে ফিরিয়েছেন। পুরো ইনিংসজুড়েই বাংলাদেশের বোলারদের সামনে বড় বাধা হয়েছিলেন কিউই কাপ্তান টম লাথাম। অন্য পাশে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে একপাশ আগলে রেখেছিলেন। তবে ১৯ তম ওভারে এসে রান আউটের শিকার শিকার হতে গিয়েও সোহানের ভুলে জীবন ফিরে পেয়েছেন। শেষ ওভারে দরকার ছিল ২০ রান মুস্তাফিজের করা ২০ ওভারের প্রথম বলে ৩রান পায় ম্যকঞ্চ্চি দ্বিতীয় বলে দেন ১রান তৃতীয় ও চতুর্থ বলে দেন ২ ও ১ রান মুস্তাফিজের পঞ্চম বলটা হাত ফসকে লাথামের মাথার উপরে দিয়ে যাওয়া ঘোষণা করা হয় ফ্রী হিট সেই সাথে বলে হালকা টোকায় বল চলে যায় বাউন্ডারির বাইরে শেষ ২ বলে ৮ রান দরকার হলে পঞ্চম বলে আসে মাত্র ২রান শেষ বলের রোমাঞ্চ পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ শেষ বলে ছক্কা মারতে পারলে ম্যাচ জিততে পারতো কিউইরা কিন্তু শেষ বলে ফিজ দেন ২রান মাত্র আর সেখান থেকেই নিশ্চিত হয় বাংলাদেশের ৪রানের টানা দ্বিতীয় জয়। নিউজিল্যান্ডে ক্যাপ্টেন লাথাম শেষ পর্যন্ত থেকেও দলকে জেতাতে পারেননি।

নির্ধারিত ২০ ওভার খেলে ৫ উইকেটে ১৩৭ রান করে। লাথাম অপরাজিত ছিলেন ৪৯ বলে ৬৫ রান করে। অন্যদিকে, আরেক ব্যাটসম্যান কোল ম্যাককঞ্চি ১২ বলে করেছেন ১৫ রান। এর আগে মিরপুরের মন্থর উইকেটে টস জিতে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ব্যাট হাতে দুই ওপেনার লিটন ও নাঈমে ভর করে অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিই পথ দেখায় টাইগার বাহিনীকে। বাংলাদেশের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রানে।

নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু পায় বাংলাদেশ। ধারাবাহিকভাবে ব্যর্থ টাইগার দুই ওপেনার নাঈম ও লিটন দাস শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৩৯ বলে ৩৯ রান এসেছে নাইমের শেখের ব্যাট থেকে।এছাড়া ক্যাপ্টেন মাহমুদউল্লাহ করেন ৩৭ রান। রান খড়ায় ভুগতে থাকা লিটন দাসের ব্যাট থেকে আসে ৩৩ রান।

স্কোর কার্ডঃ

বাংলাদেশঃ ১৪১/৬ (নাইম ৩৯, রিয়াদ ৩৭ রচিন রবীন্দ্র ৩/২২,প্যাটেল ১/২০)

নিউজিল্যান্ডঃ ১৩৭/৫ ( লাথাম ৬৫, ইয়াং ২২,মেহেদী ২/১২, সাকিব ২/২৯)

ম্যান অব দ্যা ম্যাচঃ মাহমুদউল্লাহ রিয়াদ।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

প্রতিপক্ষ ওমান, জিততেই হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ১২:৫১
প্রতিপক্ষ ওমান, জিততেই হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের

ফাইল ছবি

স্কটল্যান্ডের কাছে হেরে ভীষণ চাপে পড়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এখন বিশ্বকাপে টিকে থাকতে টাইগারদের সামনে লক্ষ্য খুবই স্পষ্ট ও চ্যালেঞ্জিং।

প্রথম রাউন্ডের শেষ দুই ম্যাচে জিততেই হবে বাংলাদেশ দলকে। বাঁচা-মরার লড়াইয়ে আজ ওমানের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আজ মাসকাটের আল-আমিরাত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২১ অক্টোবর শেষ ম্যাচের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

বাংলাদেশের জন্য প্রথম রাউন্ডের সমীকরণটা কঠিন হয়ে গেছে স্কটিশদের কাছে ৬ রানের পরাজয়ে।

টি-২০ বিশ্বকাপের সর্বশেষ আসরেও প্রথম রাউন্ডে ওমানের বিরুদ্ধে খেলেছিল বাংলাদেশ। তামিম ইকবালের সেঞ্চুরিতে জিতেছিল টাইগাররা। যা এ ফরম্যাটে এখনো বাংলাদেশের একমাত্র সেঞ্চুরি। এবার অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াটা প্রায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। তাই জিততেই হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের।

ওমানকে সম্মান জানালেও বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর বিশ্বাস নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় আসবে।

গতকাল এ প্রোটিয়া কোচ বলেছেন, ‘ওমান ভালো খেলছে। তারা পরের রাউন্ডে যেতে যায়। এটা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু ছেলেরা জানে যদি আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, আমাদের ভালো সুযোগ রয়েছে।’ সবমিলিয়ে হন্যে হয়ে জয় খুঁজছে বাংলাদেশ।

ঘরের মাঠে ওমান বেশ শক্তিশালী। প্রথম ম্যাচেই পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিয়েছে তারা। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হলেও দল হিসেবে আত্মবিশ্বাসী ওমান।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বোচ্চ পঠিত - ক্রিকেট

ক্রিকেট এর সব খবর