a
ফাইল ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দেওয়ায় জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ রায় প্রদান করেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। আর চিত্রনায়িকা নিপুণ আক্তারের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জায়েদ খান আইনজীবী, মিডিয়াসহ তার অনুরাগীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, আমার প্রাপ্য অধিকার আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি জয় পেয়েছি।
তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আমার জয়ের পরও যারা আমার বিরোধীতা করে আমার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে তারা প্রতিনিয়ত আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। সবশেষে তিনি সবাইকে ধন্যবাদ এবং শিল্পী সমিতির কাজ ভালোভাবে চালিয়ে যেতে সবার সহযোগিতা চান।
ফাইল ছবি
নুসরাত জাহান টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ। তিনি অন্তর্বাস না পরেই বোল্ড ফটো শুট করেছেন। তার সেসব ছবি প্রকাশ্যে আসতেই নেটজনতার আশালীন আক্রমণ করেন।
নুসরাতের ছবিতে চোখ বুলালে দেখা যাচ্ছে যে, আকাশি রঙের ডিজাইনার লং স্কার্ট ও হলুদ জ্যাকেটে আকর্ষণীয় পোজ দিয়েছেন। খোলা চুলে তাকে উদাসীন লাগছে। ছবিগুলো দেখে সমালোচনায় মেতে উঠেন নেটাগরিকরা। তবে প্রিয় নায়িকার এমন সাহসী ফটোশুটে প্রশংসাও করেছেন তার অনেক অনুরাগীরা।
তবে কোন ধরণের ট্রোলডকে পাত্তা দেন না নুসরাত। তাই এ ধরণের আক্রমণের কোন জবাব দেননি তিনি। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নুসরাত। সূত্র- জি নিউজ
ছবি সংগৃহীত
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরিত হচ্ছে একের পর এক এসি। এতে আগুনের সঙ্গে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। বাইরে থেকেও শোনা যাচ্ছে এসি বিস্ফোরণের শব্দ। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনও ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ২৮টি ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, খবর পাওয়ার তিন মিনিটের মধ্যে ভোর ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে। সূত্র: বিডি প্রতিদিন