a
ফাইল ছবি । গোবিন্দ
প্রেমে পাগল কি আর সাধে বলে! প্রেমে পাগল হয়ে কোটিপতির একমাত্র ছেলে গোবিন্দ সব ছেড়ে প্রেমিকার বাড়ির চাকর হয়ে কাজে ঢুকেছিলেন। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ— সব সামলেছেন একা হাতে। উদ্দেশ্য ছিল প্রেমিকা এবং তাঁর পরিবারের বিশ্বাস অর্জন করা। করেও ছিলেন এবং পরে ধরাও পড়ে গিয়েছিলেন। এতক্ষণ যে গল্পটি পড়লেন, তা টেলিভিশনে অনেকেই দেখেছেন নিশ্চয়ই। গোবিন্দ, করিশ্মা কপূর অভিনীত জনপ্রিয় ছবি ‘হিরো নম্বর ওয়ান’। গোবিন্দ হয়েছিলেন রাজেশ মলহোত্রা। ধনকুবের ধনরাজ মলহোত্র (এই ভূমিকায় অভিনয় করেছিলেন কাদের খান)-এর একমাত্র ছেলে।
কিন্তু জানেন কি গোবিন্দর নিজের জীবনেও ঘটে গিয়েছিল হুবহু এ রকমই ঘটনা! শুধু ভূমিকাগুলি বদলে গিয়েছিল। ছবিতে করিশ্মার প্রেমে পাগল হয়েছিলেন গোবিন্দ। বাস্তবে তাঁর প্রেমে পাগল হয়েছিলেন এক মহিলা। যিনি নিজেও ছিলেন কোটিপতির মেয়ে। ছবিতে গোবিন্দ যেমন করিশ্মা এবং তাঁর পরিবারকে খুশি করতে চাকর সেজেছিলেন, তেমনই বাস্তবে তাঁর নিজের বাড়িতেও পরিচারিকার কাজ নিয়ে প্রবেশ করেছিলেন ওই কোটিপতি মহিলা।
ওই মহিলার নামধাম, পরিচয় কখনও সংবাদ মাধ্যমে জানাননি গোবিন্দ বা তাঁর স্ত্রী সুনীতা। তবে এক সাক্ষাৎকারে ঘটনাটি স্বীকার করে নিয়েছিলেন। গোবিন্দ তখন বলিউডের সুপারস্টার হয়ে গিয়েছিলেন। অভিনয়, নাচ সব মিলিয়ে বিনোদনের যাবতীয় মশলা গোবিন্দর কাছে ছিল।
গোবিন্দর অনুরাগীদের সংখ্যাও ছিল অসংখ্য। তারই একজন ছিলেন ওই মহিলা। অনুরাগীদের ভিড়ে মিশে না গিয়ে গোবিন্দর জীবনে বিশেষ একজন হয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন তিনি। গোবিন্দকে বিয়ে করতে চেয়েছিলেন। ইন্ডাস্ট্রিতে সুপারস্টার হওয়ার অনেক আগেই যদিও গোবিন্দর বিয়ে হয়ে গিয়েছিল।
১৯৮৭ সালে স্ত্রী সুনীতা তাঁর জীবনে এসেছিলেন। কিন্তু তখনও গোবিন্দর বিবাহিত হওয়ার খবর ইন্ডাস্ট্রির কেউই জানতেন না। ক্যারিয়ারের স্বার্থে গোবিন্দই এই খবর লুকিয়ে রেখেছিলেন। তা নিয়ে স্ত্রীরও কোনও আপত্তি ছিল না।
গোবিন্দর বিবাহিত হওয়ার খবর ওই মহিলাও জানতেন না। তিনি গোবিন্দর বাড়ির ঠিকানা জোগাড় করে চলে যান। নিজেকে তিনি পরিচারিকা হিসাবে পরিচয় দিয়েছিলেন। গোবিন্দ এবং তাঁর মায়ের কাছে নিজের অসহায়তার কথা বলে পরিচারিকার কাজ পান। কোটিপতি ওই মহিলা গোবিন্দর বাড়িতে বাসন মাজার কাজ পেয়েছিলেন। গোবিন্দর প্রেমে এই কাজও মুখ বুঁজে করছিলেন তিনি। কিন্তু তাঁর কাজকর্ম গোবিন্দর মায়ের একেবারেই পছন্দ হচ্ছিল না। আসলে তিনি ঠিকমতো বাসন মাজতেই পারছিলেন না। এ রকমই চলছিল। কিন্তু একদিন কোটিপতি বাবার সঙ্গে মহিলার কথোপকথন গোবিন্দর স্ত্রী সুনীতার কানে পৌঁছয়। তাঁর কথা শুনে সন্দেহ হয় সুনীতার। গোবিন্দকে সব জানান তিনি।
তারপরই মহিলার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন গোবিন্দ। আসল কারণ জানতে পারেন। মহিলার বাবার সঙ্গে যোগাযোগ করে তাঁকে বাড়িও পাঠিয়ে দেন। ওই মহিলার বাবা ছিলেন বড় ব্যবসায়ী। ৪-৫ টি গাড়ির মালিক ছিলেন মহিলা। তিনি ভেবেছিলেন, পরিচারিকা হয়ে ঢুকে গোবিন্দর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তারপর তাঁকে নিজের প্রকৃত পরিচয় দিয়ে প্রেম প্রস্তাব দেবেন। তা আর হয়ে ওঠেনি। বরং গোবিন্দ বিবাহিত জানতে পেরে প্রেমে আঘাত পেয়েছিলেন। তা সত্ত্বেও গোবিন্দর বাড়িতে বাসন মেজে এতটুকু আক্ষেপ ছিল না তাঁর। সুত্র: আনন্দবাজার
ফাইল ছবি: বুমরাহ ও সঞ্জনা
অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে টেলিভিশন ক্রীড়া উপস্থাপিকা সঞ্জনা গণেশনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় ক্রিকেটের পেস বোলিং সুপারস্টার জসপ্রীত বুমরাহ।
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সোমবার গোয়ায় বিলাসবহুল এক রিসোর্টে দুজনে বিয়ে করেছেন। বিয়েতে মাত্র ২০ জন অতিথি উপস্থিত ছিলেন। বিয়েতে কাউকে মোবাইল নিয়ে ঢুকার অনুমতি ছিলনা।
আজ টুইটারে বিয়ের আনুষ্ঠানকতা পোস্ট করেছেন বুমরাহ নিজেই। সেখানে তিনি লিখেছেন, ‘ভালোবাসা যদি আপনাকে যোগ্য মনে করে, তাহলে তা আপনার রাস্তা নির্দেশ করে দেয়। ভালোবাসার পথে হেঁটে আমাদের একসঙ্গে নয়া পথের সূচনা হলো। আজ আমাদের জীবনের অন্যতম সুখের দিন এবং আমাদের বিযের খবর ও আনন্দ আপনাদের সঙ্গে বিয়ে করে নিতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’
ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে বিয়ের ছবি পোস্ট করেছেন সঞ্জনাও। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
ফাইল ছবি
বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় বেড়েছে ঝড় বৃষ্টির প্রবণতা। আভাস রয়েছে ঢাকাসহ ২০টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ের। আজ বুধবার (২০) জুলাই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে বৃষ্টিপাত হওয়ায় জনজীবনে স্বস্তি মিলেছে। তবে হঠাৎ বৃষ্টির কারণে অনেকে বিড়ম্বনার মধ্যে পড়েছে। তারপরও স্বস্তির বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। সূত্র: বিডি প্রতিদিন