a — একজন বঙ্গবন্ধু —
ঢাকা বুধবার, ৬ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

— একজন বঙ্গবন্ধু —


ফেসবুক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ১০:১০
একজন বঙ্গবন্ধু

ফাইল ছবি

— একজন বঙ্গবন্ধু —
        মোসলেমা পারভীন

তুমি কখনও ভাবতে পারোনি 
        কোন বাঙালী কোনদিন,
           তোমার কোন ক্ষতি করতে পারে!
তোমার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি
           সুরক্ষিত করার প্রস্তাব
           অকাতরে অগ্রাহ্য করে গেছ।
তোমার বাড়ি রেখে গেছ 
                     অবারিত
        বাংলার আপামর মানুষের জন্য।
একজন অবিসংবাদিত নেতার ও
            তবে বুঝি ভুল হয় —
সেই অরক্ষিত দরজাকে দিতে হল
                      ভুলের মাশুল!
ঘাতকেরা ঢুকে গেল বিনা বাঁধায়,
দ্বিধা হলনা, বাঙালীর প্রতি 
                 গভীর বিশ্বাস 
              জমা করে রাখা বুকে, 
                        বুলেট চালাতে!
তার খেসারত বুঝি বা বাঙালী, 
         বাংলাদেশী দিয়ে যাবে চিরকাল।
বাঙালী আজ আর একে অপরকে 
               বিশ্বাস করেনা।
যে বিশ্বাস, যে নির্ভরতা নিয়ে তুমি
                               বেঁচেছিলে,
যে বিশ্বাস, যে নির্ভরতা নিয়ে তুমি
                               দিয়েছিলে
              এই অকৃতজ্ঞ জাতিকে!
সেই  বিশ্বাস আজ 
       পয়তাল্লিশ বছর
       টুঙ্গিপাড়ার মাটির নীচে 
                         চাপা পড়া।
বাংলাদেশ আজ তোমার জন্মশতবার্ষিকি 
                    পালন করছে!
তুমি চোখ মেলে দেখোনা!
বিশ্বাসঘাতকের   দেশে তোমার 
            আড়ম্বরপূর্ণ জন্মতিথী পালন!
তুমি দেখোনা!
তোমার মৃত্যুতে খেসারত 
                       দিয়ে যাওয়া,
              ক্রমাগত খেসারত দিয়ে যাওয়া 
আমরা বাংলাদেশীরা দেখে যাই 
                               উৎসব!

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মালতির প্রশ্ন


ফেসবুক ডেস্ক:
সোমবার, ৩১ মে, ২০২১, ০৭:৩৪
মালতির প্রশ্ন

সংগৃহীত ছবি

মালতির প্রশ্ন 
          এম.এস প্রিন্স

তোমাকে ছাড়া ভাবতে পারিনা আমি নিজেকে
পারিনা চলতে পৃথিবীর পথে।
তবে কেন রবে তুমি দূর থেকে বহু দূর?
হে কবি! এসো, মলিনি পৃথিবী লীন করি
চলি দুজনায় এক সাথে।
ভালোবাসার এক নীড়ে তোমায় ভালোবাসব-
ভালোবাসা দেব - ভালোবাসা নেব
যেন দুজনায় জোড়া কবুতর
অবাক বিশ্ব তাকিয়েই রবে -
আমরা চলব আমাদেরই মত রঙিন দুনিয়ায়।
কবির সাড়া পেলনা - গভীরের গান 
শুধু সুরেই গেয়ে গেল মালতি।
কবি আজ কোথায়? কেন নীরব? প্রশ্ন তার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

সদ্য এইচএসসি'র ফলাফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও


নিউজ ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ০২:৪৯
সদ্য এইচএসসি'র ফলাফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও

ছবি সংগৃহীত: এইচএসসি'র ফলাফল বাতিলের দাবিতে ছাত্রদের ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও

  
সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছে একদল শিক্ষার্থী। আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বকশিবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের মূল ফটক আটকে তারা ঘেরাও কর্মসূচি পালন করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কয়েক শ’ শিক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডের মূল ফটকে অবস্থান অবস্থান গ্রহণ করেন। এরপর পৌনে ২টার দিকে তারা শিক্ষা বোর্ডের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

শিক্ষার্থীরা জানান, বাতিল ছয়টি পরীক্ষা যে পদ্ধতিতে ম্যাপিং করে ফলাফল তৈরি করা হয়েছে, তাতে চরম বৈষম্য তৈরি করা হয়েছে। সিলেট মাদরাসা বোর্ডের মাত্র তিনটি পরীক্ষা হয়েছে। কিন্তু তাদের সাবজেক্ট ম্যাপিং করায় রেজাল্ট ভালো হয়েছে। অথচ আমরা ভালো পরীক্ষা দিয়েও ফেল করেছি। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, একদল শিক্ষার্থী পরীক্ষার ফল বাতিলের দাবিতে আন্দোলন করছে জেনেছি। তাদের সাথে কথা বলেছি, আশা করি একটা সমাধান হবে।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক রেজাউল বলেন, তাদের সরিয়ে দেয়ার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই। ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলছি। বিষয়টি তিনি সমাধান করবেন বলে জানিয়েছেন। সূত্র: নয়াদিগন্ত

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর