a
সোনিয়া হক
এলেবেলে লেখা
------------------------
পঞ্চাশ বছর বয়সে আজো হিংসা গেলোনা,
ছেলে পেলে বড় করেও
নিজেরা আজও বড় হলাম না।
একের ভালো দেখতে নারি
সময় কাটাই পরচর্চা করি,
অন্যের ছিদ্র খুঁজতে ভুলি
নিজের কাপড় গেছে খুলি।
অপরে যা করলে মন্দ,
নিজের বেলায় নেইকো গন্ধ ,
এ'সবেতে লাভ কিছু নাই,
নিজের বা'কাধ হয় যে বোঝাই।
আমার নামে যত খুশি মন্দ বলো,
আখেরাতে তোমার পূণ্য আমার হলো।
আমি কি তা আমি জানি,
কে কী বলে কী এসে যায়
আমার রাজ্যে আমিই রানী।
প্লিজ লক্ষ্য করে বয়সটাকে
সামলে রাখো ঈর্ষাটাকে,
অন্যের জন্য গর্ত খুঁড়ে
নিজেই মরবে তাতে পড়ে।
ফাইল ফটো: মুক্তা দাশ
- মুক্তা দাশ
আমার মতো করে কিছু চাওয়ার অধিকার হারিয়েছি!
বহু বছর হলো ...
সেই যে,, যেদিন শাঁখার শেকলে হাত বেঁধেছি,
যেদিন সিঁদুরে লাল রাজটীকা কপালে এঁকেছি,
যেদিন মাতৃত্বের স্বীকৃতি স্বরূপ সিঁথিতে
সিঁদুর রাঙিয়েছি !
গোত্রান্তরিত হয়ে নাম লিখিয়েছি নতুন গোত্রে।
নিজের মতো করে তোমাকে পাবার আশা
কেবলি দুরাশা...! অভ্যস্ত হয়ে গেছি
তোমার মতো করে তোমাকে পেতে।
আমার সব আমিগুলো গঙ্গার ঘাটে বিসর্জনের আরতীতে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত।
তবুও অবশিষ্ট আছে আজও,
"এক টুকরো আমি।"
ভাঙা আয়নায়
কাচের টুকরোর মতোন...!! "আমি"।
তাতানো রোদের আলো ঠিকরে পরে
টুকরো টুকরো আয়নার পরে,
সকাল সন্ধ্যা আমি নিজেকে দেখি
কাঁচ ভাঙা আয়নার প্রতিবিম্বের গভীরে।
দ্যুতি ছড়ায় টুকরো টুকরো ভাঙা " আমি "!
সম্পুর্ণ নতুন আমি হয়ে উঠার স্বপ্ন
মাথাচাড়া দিয়ে ওঠে...
পরক্ষণেই মিলিয়ে যায়, খোলা জানালায়
লোহার শিকে মোড়া খড়কুটো জীবনে।
স্নান সেড়ে সিঁদুরে সিঁথি রাঙাই ,
কপালে এঁকে দিই রক্তাক্ত রাজটীকা
স্বচ্ছ জলের পরে মুখোমুখি হই নিজের
রাতের সব অন্ধকার ...!
মুছে দেই ভোরের আলোয়।
আনমনে স্বপ্নের জাল বুনি
আমার "আমি" হয়ে পথচলার ।।
........... ফেসবুক থেকে সংগৃহীত
ফাইল ছবি
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নিজের পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার সকালে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গোতাবায়া সোমবার তার পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন। এটি আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্টের পদত্যাগপত্র স্বাক্ষর হওয়ার পর তা এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। এটি তার মাধ্যমে পার্লামেন্টের স্পিকারের কাছে পাঠানো হবে।
প্রতিবেদন অনুসারে, আগামীকাল গোতাবায়ার দায়িত্ব শেষ হওয়ার পর দেশটির পার্লামেন্ট স্পিকার এ সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
গণআন্দোলনের মুখে রাষ্ট্রীয় বাসভবন থেকে পালিয়ে যাওয়া গোতাবায়া সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় দেশেই রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।
পার্লামেন্টের স্পিকার মাহিন্দা য়াপা আবেবর্ধন বিষয়টি সম্পর্কে অবগত আছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, তিনি আগামীকাল গোতাবায়ার প্রেসিডেন্সি শেষ হওয়ার ঘোষণা দেবেন।
শ্রীলঙ্কায় বিক্ষোভ জোরালো হলে গত শনিবার পদত্যাগের ঘোষণা দেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, সব দলের অংশগ্রহণে সরকার গঠনে তিনি পদত্যাগ করবেন। এরপরও বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসবভনে অবস্থান করছেন। বিক্ষোভকারীদের ভাষ্য, এই দুই নেতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত তারা বাসভবন ছাড়বেন না। সূত্র: বিডি প্রতিদিন