a তোমার খুশীতেই আমি হাসি
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

তোমার খুশীতেই আমি হাসি


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২২ মার্চ, ২০২১, ০২:২১
তোমার খুশীতেই আমি হাসি

ছবি: আবছার উদ্দীন চৌধুরী

এত কি প্রশ্ন?
অধিকারের খোঁচাই বা কেন?
এখন আমার সব অধিকার তোমার দখলে!
তুমিই অধিশ্বরী! তোমার রাগ! অভিমান!প্রত্যাশা যখন!
আকাশচুম্বী। অধিকার ও হয়ে যায়! আইফেল টাওয়ার।
এত কি প্রশ্ন? 
ভালবাসার খোঁচাই বা কেন?
আমার সব ভালবাসা!তোমার আঁচলে বন্দী!
তুমিই ভাগ্যবতী! আমার উপলব্ধি!তোমার আত্মবিশ্বাস!
তুমি ছিলে, আমার অনুভূতি! কোথাও কম পড়েছে কি?
এত কি প্রশ্ন? 
অভিমানের খোঁচাই বা কেন?
তোমার রাগ অভিমান! আমার জীবন সর্বস্ব! 
তুমিই রাজলক্ষী! তিলকহীন এই রাগ ভাঙ্গানোর সৈনিক
প্রচেষ্টা সারারাত! জমানো সব হোম ওয়ার্ক থাকে বাকী!
আর কোন প্রশ্ন নাই! যদি বল জীবনটা ও রাখব বাজী!
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

ফেসবুকে গোলাম রাব্বানীর আবেগঘণ স্ট্যাটাস, শারীরিক অবস্থার অবনতি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ০৩ এপ্রিল, ২০২১, ০৭:৫৯
ফেসবুকে গোলাম রাব্বানীর আবেগঘণ স্ট্যাটাস, শারীরিক অবস্থার অবনতি

ফাইল ছবি: গোলাম রাব্বানী

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর  শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আজ শনিবার (৩ এপ্রিল) সকালে রাব্বানী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে শারীরিক অবস্থা অবনতির কথা জানিয়ে পোস্ট দেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হল-

"জ্বর, সর্দিকাশি আর শারীরিক দুর্বলতার সাথে গত দুদিন যাবৎ শ্বাসকষ্ট আর বুকে চাপ অনুভব করছি। গতরাতে কিছু সময়ের জন্য অক্সিজেন সিলিন্ডারও ব্যবহার করতে হয়েছে।

যদি কিছু হয়ে যায়, যদি অকালে চলে যেতে হয়... এই আফসোস, হতাশা আর মনোকষ্ট নিয়েই যেতে হবে। যে আদর্শ আর দলের জন্য এতো ত্যাগ, জীবন-যৌবন,ক্যারিয়ার, স্বাদ-আহলাদ সব জলাঞ্জলি দিয়ে ইতিবাচক কাজ করতে চাইলাম, সেই দলেরই স্বার্থান্বেষী মহলের কাছ থেকেই মিথ্যা অপবাদ আর বিমাতাসুলভ অন্যায় আচরণের শিকার হলাম! আত্মপক্ষ সমর্থন, সত্য-মিথ্যা যাচাই-বাছাই, তদন্ত এসবের নূন্যতম সুযোগও মিললো না, যা যে কোনো মানুষেরই প্রাপ্য অধিকার।

একজন প্রমাণিত দুর্নীতিবাজ ভিসিকে রক্ষা করতে গিয়ে বিশ্বের বৃহত্তম ছাত্রসংগঠন ও এর শীর্ষ নেতৃত্বকে মিথ্যা অভিযোগে কলঙ্কিত করা হলো। যার বিরুদ্ধে সকল তথ্যপ্রমাণ থাকার পরও কোন তদন্ত হলো না, বিচার হলো না! শিক্ষা মন্ত্রনালয়, ইউজিসি, দুদক সব দেখে জেনে বুঝেও দুর্নীতিকে প্রশ্রয় দেয়া 'জিরো একশন টু করাপশন' নীতি অনুসরণ করলো।

বেঁচে থাকলে নিজেই প্রমাণ করবো ইনশাআল্লাহ। আর যদি মারা যাই, তাহলে শেষ ইচ্ছে ও চাওয়া থাকবে, দেশ ও জনগণের টাকা পুকুর চুরি করে আমাদের উপর মিথ্যা অপবাদ দেয়া জাবি ভিসি যেন কোনভাবেই পার না পায়, জাতির সামনে যেন সত্যটা উন্মোচিত হয়। জোরপূর্বক থামিয়ে দেয়া দুর্নীতিবিরোধী আন্দোলন যেন ফের শুরু হয়। ইউজিসি আর দুদকের যেন বিবেকবোধ জাগ্রত হয়। প্রাণের প্রতিষ্ঠান ছাত্রলীগ যেন কলঙ্কমুক্ত হয়।"

এর আগে, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন গত ৩১ মার্চ। রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে নমুনা পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে। নিজের ফেসবুকেই জানিয়েছিলেন তার করোনার কথা। উল্লেখ্য, বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে ২০১৯ সালের ১ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে গোলাম রাব্বানীকে বহিস্কার করা হয়। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ইহুদিবাদী ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে- জাওয়ায়ি


এমএস.প্রতিদিন ডেস্ক:
শনিবার, ২৯ মে, ২০২১, ১০:০৫
ইহুদিবাদী ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে- জাওয়ায়ি

ফাইল ছবি

 

ইরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাহ আল জাওয়ায়ি বলেছেন, এবারের গাজা যুদ্ধের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের আয়ু ফুরিয়ে এসেছে।

আজ শনিবার) 'খনেয়ে মিল্লাত' সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ইমাম খোমেনী (রহ.) ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংসে বিশ্বাস করেছিলেন। ইসরায়েলের সাথে ফিলিস্তিনিদের ১২ দিনের যুদ্ধ ইসরায়েলের ধ্বংসের সূচনা বিন্দু হিসেবে কাজ করবে।
 
সালাহ আল জাওয়ায়ি বলেন, মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন দিতে হবে। এসব দেশের সমর্থন ছাড়া প্রতিরোধ সংগ্রাম সহজে বিজয়ী হবে না।

ইসরায়েলের সঙ্গে কোনো কোনো মুসলিম দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশের উচিত ফিলিস্তিনিকে পূর্ণ সমর্থন প্রদান করা।

গত ১০ মে গাজা উপত্যকার উপর ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা শুরু হয় এবং তা ২১ মে পর্যন্ত চলে। এ আগ্রাসনে ২৫০ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং আহত হন প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

ইসরায়েলি আগ্রাসনের মোকাবিলায় দখলীকৃত ভূখণ্ডে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।

ফিলিস্তিনিদের প্রতিরোধের মধ্যে শেষ পর্যন্ত ২১ মে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল। এ যুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রাম বিজয় হিসেবে গন্য করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ফেসবুক পাতা থেকে

সর্বোচ্চ পঠিত - ফেসবুক পাতা থেকে

ফেসবুক পাতা থেকে এর সব খবর