a এল ক্লাসিকো-তে রিয়াল মাদ্রিদের ৩ গোলে জয়
ঢাকা মঙ্গলবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

এল ক্লাসিকো-তে রিয়াল মাদ্রিদের ৩ গোলে জয়


সিয়াম, বিশেষ প্রতিনিধি
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ০১:১৪
এল ক্লাসিকো-তে রিয়াল মাদ্রিদের ৩ গোলে জয়

ফাইল ছবি

এল ক্লাসিকোয় জিতে লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। রবিবার স্যান্টিয়াগো বার্নাবিউতে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে এল ক্লাসিকোয় বাজিমাত করল কার্লো আন্সেলোত্তির দল। ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। ম্যাচের ১২ মিনিটে করিম বেঞ্জিমার গোলে এগিয়ে যাওয়ার পর ৩৫ মিনিটে ভালভেরদে-র গোলে লিড দ্বিগুণ করে রিয়েল।

ম্যাচের ৮৩ মিনিটে ব্যবধান কমান বার্সার ফার্নান্দো টোরেস। খেলা শেষের ঠিক আগে পেনাল্টি থেকে ফল রিয়ালের পক্ষে ৩-১ করেন রডরিগো। লা লিগায় ৯ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে শীর্ষে উঠল রিয়াল। অন্যদিকে, মৌসুমে প্রথম হারের স্বাদ পেল জাভির দল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

নিজের ঘরে ফেরার পুনরভিষেক রাঙালেন রোনালদো


ক্রীড়া ডেস্ক :
শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১, ১০:১৮
নিজের ঘরে ফেরার পুনরভিষেক রাঙালেন রোনালদো m

ফাইল ছবি

আজ ওল্ড ট্রাফোর্ডের দিকে তাকিয়ে ছিলো বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কারণ ছিল একটাই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে পুনরভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ঘরের ছেলে ১২ বছর পর ফিরেছে ঘরে। সমর্থকদের উল্লাস সীমা ছাড়িয়ে গেছে। তাদের আনন্দ বাড়িয়ে নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নেমেই গোল করে দলকে এগিয়ে দিয়েছেন সিআর সেভেন। দল পেয়েছে বড় ব্যবধানে জয়।

প্রথমার্ধের মূল সময় শেষ হয় গোলশূন্যভাবে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যান ইউকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ বছর পর পুনরভিষেকে এটা তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে গোলটি পরিশোধ করে ফেলে নিউক্যাসেল। ম্যাচে চলে আসে উত্তেজনা। ৬২ তম মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোলটি করে ম্যন ইউকে আবারও এগিয়ে দেন। এরপরেই ম্যাচ চলে আসে ম্যান ইউয়ের নিয়ন্ত্রণে।

এই বিশেষ দিনের বিশেষ ম্যাচটিতে তাকে প্রথম একাদশে রাখা হয়েছিল। মাঠভর্তি দর্শকের সামনে শুরু থেকেই সেই চিরচেনা রূপে ধরা দেন সিআর সেভেন। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৮০তম মিনিটে তৃতীয় গোলটি করেন আরেক পর্তুগীজ ব্রুনো ফার্নান্দেজ। স্কোরলাইন হয়ে যায় ৩-১। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও গোল। নিউক্যাসেলের জালে এবার বল জড়ান জেসি লিংগার্ড। ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সোলসারের শিষ্যরা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com

স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার  


স্বাস্থ্য ডেস্ক:
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ১২:৩৬
স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার  

ফাইল ফটো: স্বাস্থ্য অধিদপ্তর ভবন

করোনার সংক্রমণ বাড়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে ১২ দফা সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এসবের মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা, যে কোনো পাবলিক পরীক্ষা যেমন—বিসিএস, এইচএসসি ও এসএসসিসহ অন্যান্য পরীক্ষা বন্ধ রাখা।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্স রুমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রতিরোধ ও বর্তমানে করণীয় সম্পর্কে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১২টি প্রস্তাব গৃহীত হয়।

১. সম্ভব হলে কমপ্লিট লকডাউনে যেতে হবে, সম্ভব না হলে ইকোনমিক ব্যাল্যান্স রেখে যে কোনো জনসমাগম বন্ধ করতে হবে। 

২. কাঁচাবাজার, পাবলিক ট্রান্সপোর্ট, শপিং মল, মসজিদ, রাজনৈতিক সমাগম, ভোট অনুষ্ঠান, ওয়াজ মাহফিল, পবিত্র রমজান মাসের ইফতার মাহফিল ইত্যাদি অনুষ্ঠান সীমিত করতে হবে।

৩. শিক্ষাপ্রতিষ্ঠান যেগুলো বন্ধ আছে সেগুলো বন্ধ রাখতে হবে। অন্যান্য কার্যক্রম সীমিত রাখতে হবে। 

৪. যে কোনো পাবলিক পরীক্ষা (বিসিএস, এসএসসি, এইচএসসি, মাদ্রাসা, দাখিলসহ অন্যান্য) বন্ধ রাখতে হবে। ৫. কোভিড পজিটিভ রোগীদের আইসোলেশন জোরদার করা। 

৬. যারা রোগীদের সংস্পর্শে আসবে তাদের কঠোর কোয়ারেন্টাইনে রাখা। 

৭. বিদেশ থেকে বা প্রবাসী যারা আসবেন তাদের ১৪ দিনের কঠোর কেয়ারেন্টাইনে রাখা এবং এ ব্যাপারে সামরিক বাহিনীর সহায়তা নেওয়া।

৮. আগামী ঈদের ছুটি কমিয়ে আনা। 

৯. স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আইন প্রয়োজনে জোরদার করা। 

১০. পোর্ট অব এন্ট্রিতে জনবল বাড়ানো, মনিটরিং জোরদার করা। 

১১. সব ধরনের সভা ভার্চুয়াল করা।

১২. পর্যটন এলাকায় চলাচল সীমিত করা।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়