a
ফাইল ছবি
মায়ামির হয়ে দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের পাশাপাশি করলেন এক অ্যাসিস্টও। এতে করে লিগস কাপে প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। সেই সঙ্গে টানা দুই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ল তারা।
বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। মায়ামির হয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও রবার্ট টেলর। ম্যাচের শেষ দিকে মায়ামির ক্রিস্টফার ম্যাকভি লালকার্ড দেখে মাঠ ছাড়েন। ৮৪ মিনিটের সময় আটলান্টা একটি পেনাল্টি পেলেও সেখান থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন থিয়াগো আলমাদা।
ম্যাচে জোড়া গোলের সুবাদে ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার মেসি ক্যারিয়ারে ৭০০-এর বেশি পেনাল্টি ছাড়া গোল করলেন। তার ক্যারিয়ারে গোল সংখ্যা এখন ৮১০টি। ইন্টার মায়ামির হয়ে ৩টি, পিএসজির হয়ে ৩২, আর্জেন্টিনার হয়ে ১০৩ ও বার্সেলোনার হয়ে ৬৭২টি গোল।
অভিষেক ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে বদলি হয়ে মাঠে নামেন মেসি। তবে আটলান্টার আগে আনুষ্ঠানিকভাবে মেসির কাঁধে ক্লাবের অধিনায়কত্ব তুলে দেন কোচ টাটা মার্টিনো।
এতে করে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশেই ছিলেন মেসি। শুরু একাদশে ছিলেন আগের ম্যাচে বদলি নামা অভিজ্ঞ সার্জিও বুসকেটসও।
ম্যাচের অষ্টম মিনিটেই ইন্টার মায়ামিকে লিড এনে দেন লিওনেল মেসি। মাঝমাঠ থেকে বুসকেটসের বাড়ানো বল ধরে একক প্রচেষ্টায় গোল করেন মেসি। এটি ছিল মায়ামির হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গোল। গোল পেয়ে খেলার ধার আরও বেড়ে যায় মায়ামির। মুহুর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে আটলান্টার রক্ষণকে। যার ফল ম্যাচের ২২ মিনিটে ধরা দেয়। মাঝমাঠ থেকে বল টেনে বাঁ দিক দিয়ে ফাঁকায় থাকা রবার্ট টেলরকে পাস দেন মেসি। টেলর প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ব্যাকপাসে মেসিকে দিলে সেখান থেকে দলের লিড দ্বিগুণ করেন অধিনায়ক মেসি। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
অবশেষে সকল গুঞ্জনের ইতিটেনে প্যারিসেই থাকার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র। তিনি ফরাসি জায়ান্ট পিএসজির সাথে ২০২৫ সালের ৩০জুন পর্যন্ত নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছেন।
২০১৭ সালে ট্রান্সফার মার্কেটে ইতিহাস তৈরি করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এরপর বিভিন্ন সময়ে কাতালান ক্লাবে ফেরার গুঞ্জন সামনে এসেছিল। সর্বশেষ বার্সোলোনার বর্তমান প্রেসিডেন্ট লাপোর্তোর প্রধান চাওয়া ছিল নেইমারকে আবার দলে ফিরিয়ে আনা। চ্যাম্পিন্সলিগে ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে হারার পর সে গুঞ্জণ কিছুটা আচ করাও গিয়েছিল, অনেকেই ভেবেছিল নেইমার পিএসজি ছেড়ে দিবে কিন্তু তাদের ধারণা ভুল প্রমান করে নতুন চুক্তিতে সই করলেন এই ব্রাজিলয়ান ফুটবল ফরোয়ার্ড , ফরাসি মিডিয়ার খবর, নতুন চুক্তি অনুযায়ী নেইমার পিএসজিতে বছরে তিন কোটি ইউরো বেতন পাবেন ।
চুক্তির মেয়াদ বাড়ানোর পর ক্লাবের ওয়েবসাইটে নিজের প্রতিক্রিয়া জানান ২৯ বছর বয়সী নেইমার। বলছিলেন, ‘২০২৫ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে আমি খুশি। সত্যিটা হলো, ক্লাবের প্রকল্পের অংশ হতে পেরে আমি খুব খুশি। দলটির হয়ে অনেক শিরোপা জিততে চাই, আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো চ্যাম্পিয়ন্স লিগ, সেটা জিততে চাই।’
পিএসজির হয়ে এখন পর্যন্ত ১১২ ম্যাচে অংশ নিয়ে ৮৫ গোল ও ৫১টি অ্যাসিস্ট রয়েছে নেইমারের। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে তিনটি লিগ শিরোপাসহ জিতেছেন মোট নয়টি ট্রফি।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
সাইফুল আলম, ঢাকা: বাংলাদেশ রেলওয়ের চলমান অবস্থা কর্মকর্তা কর্মচারী ও পোষ্যদের ন্যায্য অধিকার, অডিট আপত্তি এবং বিব্রত সংবাদ প্রচার, কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী কর্মচারীর পোষ্যদের নিয়োগ, টিএলআর ও প্রকল্পভুক্ত গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ, রেলওয়ে ইঞ্জিন ও কোচ সংকট, সকল কর্মচারী সহ নিরাপত্তা কর্মীদের রেশনিং ও ঝুঁকি ভাতা প্রদান, আউটসোর্সিং নিয়োগ বাতিল শীর্ষক সংলাপ এবং সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।
বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সম্মানিত সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, আজকের জাতীয় সংলাপ এবং সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হল রেলওয়ের ভবিষ্যৎ উন্নয়ন কর্মকর্তা কর্মচারী ও পোষ্যদের ন্যায্য অধিকার রক্ষায় এবং জাতীয় ঐক্য গড়ে তোলা।
বাংলাদেশ রেলওয়ের চলমান অবস্থা ও করণীয় শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় রেলওয়ে এখনো সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও গণমুখী মাধ্যম। তবু নানা সময়ের অব্যবস্থাপনা, আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষ নেতৃত্ব, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে রেলপথ আজও তার সম্ভাব্য শক্তিতে পৌঁছতে পারেনি। সম্প্রতি দেশে ঘন ঘন ট্রেন লেট, ট্রেন লাইনচ্যুত, ইঞ্জিন বিকল, টিকিট ব্যবস্থাপনায় অনিয়ম, যাত্রীসেবায় অবনতি ও অভ্যন্তরীণ প্রশাসনিক টানা-পোড়েন রেলওয়ের প্রতি মানুষের আস্থাকে আবার প্রশ্নের মুখে ফেলেছে।
বর্তমান চ্যালেঞ্জসমূহ
• ইঞ্জিন ও কোচ সংকট: নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং যন্ত্রাংশ সরবরাহে দুর্নীতি ও অনিয়মের ফলে ঘন ঘন ইঞ্জিন বিকল হচ্ছে, কোচের সল্পতায় যাত্রী চাহিদা মেটাতে পারছেনা বাংলাদেশ রেলওয়ে ।
• প্রশাসনিক বিভক্তি ও জবাবদিহির অভাব: রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ে অধিদপ্তরের দ্বৈত-নেতৃত্ব কাঠামো কার্যত সিদ্ধান্ত গ্রহণকে জটিল করে তুলেছে।
• কর্মচারী ও পোষ্যদের অধিকার উপেক্ষা: তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী এবং তাদের পরিবার আজও ন্যায়সংগত নিয়োগ, পদোন্নতি ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত।
করণীয় বিষয়গুলো হলো -
ভূমি ও সম্পদ অপব্যবহার: রেলওয়ের হাজার হাজার একর জমি নানা অজুহাতে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে চলে যাচ্ছে, অথচ রেল নিজেই অবকাঠামো উন্নয়নে ব্যর্থ হচ্ছে, বেকার রেলওয়ে পোষ্যদের কর্মসংস্থানে জমি বরাদ্দ চাইলেও কর্তৃপক্ষ দিতে পারে না।
১. একক নেতৃত্ব কাঠামো নিশ্চিত করা- রেলওয়ে মহাপরিচালকের (ডিজি) দপ্তরকে পূর্ণ প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করতে হবে।
২. ইঞ্জিন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে- প্রতিটি ব্যর্থ ইঞ্জিন/কোচের জন্য তদন্ত ও দায় নির্ধারণ বাধ্যতামূলক করতে হবে।
৩. কর্মচারী ও পোষ্যদের অধিকার সংরক্ষণ- নিয়োগ নীতিতে “ডিপেন্ডেন্ট কোটাকে” আইন দিয়ে সংরক্ষিত
করতে হবে।
৪. টিকিট ও যাত্রীসেবা ডিজিটাল মনিটরিং- অনলাইন টিকিটিং অপারেটরদের চুক্তিতে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
৫. রেলভূমি সুরক্ষা ও নিজস্ব বাণিজ্যিক ব্যবহার- হাসপাতাল, মার্কেট, পার্কিং, রেলওয়ে পোষ্য সুপার মার্কেট ইত্যাদি নিজস্ব ব্যবস্থাপনায় এনে আয় বাড়াতে হবে।
রেল শুধু একটি যানবাহন নয়, এটি রাষ্ট্রের অর্থনীতি, প্রশাসন ও জন-মানুষের আস্থার প্রতীক। এখন সময় এসেছে “প্রকল্পভিত্তিক রেল” থেকে “সরকারি দায়িত্বশীল রেল” প্রতিষ্ঠার।
উক্ত বক্তব্যে সভাপতি আরো বলেন, রেলওয়ে কর্মকর্তা, কর্মচারী ও পোষ্যদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা - রাষ্ট্রের দায়িত্ব, উপহার নয়"। বাংলাদেশ রেলওয়ে একটি বিষেশায়িত কারিগরি প্রতিষ্ঠান, অন্যান্য সরকারী দপ্তরের মত নয়- এটি হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জীবন-জীবিকার কেন্দ্রবিন্দু। দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক দশক ধরে রেলওয়ের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যারা মাঠপর্যায়ে কাজ করেন, যাদের ঘাম আর শ্রমে রেল চলে- তাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা হয়।
যে অধিকারগুলো এখনো বঞ্চিত-
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের ন্যায্য পদোন্নতি দীর্ঘদিন ঝুলে থাকে ।
• অবসরপ্রাপ্তদের পরিবার ও পোষ্যদের জন্য কোনো সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষা নীতি নেই । • নিয়োগে ডিপেন্ডেন্ট কোটা আইন দ্বারা সুরক্ষিত নয় - ফলে পোষ্যরা হয়রানির শিকার হন । রেলওয়ে কল্যাণ ট্রাস্ট ও হাসপাতালগুলো এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মচারী ও পোষ্যরা প্রকৃত সুবিধা
পান না ।
• নিম্নপদস্থ কর্মচারীরা প্রতিনিয়ত বৈষম্যমূলক আচরণের মুখোমুখি হন, কিন্তু তাদের স্বর উচ্চপর্যায়ে পৌঁছায় না ।
ন্যায্যতার দাবি- কোনো দয়া নয়, এটি আইনি ও মানবিক অধিকার
• ডিপেন্ডেন্ট কোটা আইন করে সংরক্ষণ করতে হবে- পোষ্যদের নিয়োগ আর কোনো “অনুগ্রহ” নয়, এটি হতে হবে “আইনসিদ্ধ অধিকার”
প্রতি গ্রেডে স্বয়ংক্রিয় পদোন্নতি ব্যবস্থা চালু করতে হবে।
• রেলওয়ে কল্যাণ তহবিলে স্বচ্ছতা নিশ্চিত করে পোষ্যদের চিকিৎসা, শিক্ষা ও আবাসনে সহায়তা দিতে হবে
• রেলপথ মন্ত্রণালয় এবং রেলওয়ে কর্মকর্তাদের মধ্যকার বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে- সবাই এক রেলের মানুষ
• ট্রেড ইউনিয়নগুলোকে দলীয়করণ নয়, প্রকৃতভাবে কর্মচারী ও পোষ্যদের অধিকার রক্ষায় কাজ করতে হবে
রেলওয়ে বাঁচাতে হলে, আগে রেলকর্মীর অধিকার বাঁচাতে হবে।
রাষ্ট্র যদি রেলওয়েকে বাঁচাতে সত্যিই আন্তরিক হয়- তবে তাকে প্রথমে রেলকর্মী ও তাদের পরিবারের ন্যায্য দাবিগুলো স্বীকার করে আইনি কাঠামোতে প্রতিষ্ঠা করতে হবে।