a বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর মানবিক আবেদন
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর মানবিক আবেদন


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ১০:৩০
বাবাকে বাঁচাতে জবি শিক্ষার্থীর মানবিক আবেদন

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের এক শিক্ষার্থীর বাবা বেশ কয়েকদিন যাবত COVID-19 এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জ খানপুর হসপিটালে ভর্তি আছেন। তিনি দীর্ঘ ৮/৯ বছর ধরে হার্টের সমস্যা ভুগছেন। 

বর্তমানে উনার ফুসফুস ৫০% নষ্ট হয়ে গেছে, সে জন্য ডাক্তার ২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রেখেছেন। ডাক্তার ২০ এপ্রিল  (মঙ্গল বার ) বলেছেন তাকে দ্রুত ICU তে নিতে হবে, তা না হলে অবস্থা খারাপের দিকে চলে যাবে।

এমতাবস্থায়, উন্নত চিকিৎসা জন্য জবি শিক্ষার্থী বলেন, আমাদের পরিবারে বাবা ব্যতীত আয় রোজগারের আর কেউ নেই। যা টাকা ছিল সব কিছুই বাবার চিকিৎসার পেছনে এতদিন খরচ হয়ে গেছে। 

এছাড়া কিছুদিন আগে আমার আম্মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং তার পেছনেও টাকা খরচ হয়েছে। বর্তমানে আমার বাবার উন্নত চিকিৎসার জন্য সবার নিকট সহযোগিতা চাই। জবিয়ান সাবেক ও বর্তমান সকলের কাছে আমার আবেদন রইলো। 

সহযোগীতা পাঠানোর মাধ্যমঃ

মোবাইলঃ 01852059425; বিকাশঃ 01852059425; নগদঃ 01852059425
রকেটঃ 017375969091

আমরা এই মহামারীতে যার যেমন সামর্থ্য অসহায় জবিয়ানের এই পরিবারের পাশে দাঁড়াই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামালপুর, সরিষাবাড়ীতে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১


সরিষাবাড়ি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ০৫:৩৮
জামালপুর, সরিষাবাড়ীতে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

জামালপুর সরিষাবাড়ীতে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিপক্ষের হামলায় ভোলা শেখ নামে একজন নিহত এবং রুবেল নামে এক যুবক নিখোঁজ রয়েছে বলে জানা যায়। শনিবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে এ ধরণের সহিংস ঘটনা ঘটে।

নিহত ভোলা শেখ (৬০) পার্শ্ববর্তী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের মৃত হারুনর রশিদের ছেলে।

পুলিশের তথ্যমতে, আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী নুরুল ইসলাম (ফুটবল) ও প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরুর (মোরগ) সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নলসন্ধ্যা গ্রামে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে গেলে সুজাত আলী সুরুর লোকজন রুবেল ও হালিম নামে দুই ব্যক্তিকে ধরে নিয়ে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে নুরুল ইসলামের লোকজন তাদের উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে প্রতিপক্ষের হামলায় মেম্বার প্রার্থী নুরুল ইসলামের সমর্থক ভোলা শেখ ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত হয় হালিম, টুটুল, আব্দুল হাই, শুক্কুরসহ কমপক্ষে ১০ জন।

অপরদিকে, রুবেল (২৬) নামে একজন এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি করছে তার পরিবার। নিখোঁজ রুবেল পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের আমির হোসেনের ছেলে।  

এ ব্যাপারে তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) আব্দুল লতিফ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে ১২ জনকে আটক করা হয়েছে।  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জবি’তে বাঁধনের সভাপতি মাহিয়ান এবং সাধারণ সম্পাদক রাসেল


মাহাদী সিয়াম, জবি প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ০৬:৫৩
জবি’তে বাঁধনের সভাপতি মাহিয়ান এবং সাধারণ সম্পাদক রাসেল

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কার্যকরী কমিটি ২০২২ এ নবনির্বাচিত সভাপতি মাহিয়ান এ.কে. মাহমুদ ও সাধারণ সম্পাদক রাসেল আকন্দ। জোনাল প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌস নিশি । সহ-সভাপতি মেহেনাজ পারভীন ও আরাফাত হোসেন খান। সহ-সাধারণ সম্পাদক সুরাইয়া আহমেদ। সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ ভূঁইয়া, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম ও  দপ্তর সম্পাদক মিজানুর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান।  

তথ্য ও শিক্ষা সম্পাদক মোসাঃ আলেমা খাতুন। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন পল্লব কুমার দেবাশীষ, খাদিজাতুল কোবরা সায়মা, মোহাম্মদ আলী, বিশ্বজিৎ দাস ও মোহাম্মদ আবু রায়হান।

উপাচার্য ড. ইমদাদুল হক বলেন "বাঁধন একটি মানবিক সংঘটন। যারা মানুষের জন্য কাজ করে তারা মহৎ। বাঁধন, মানুষের পাশে সবসময় ছিলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন সামনেও থাকবে। যারা বেশি বেশি রক্ত দেয় তাদের সম্মানিত করে বাকিদের মাঝে রক্তদানেও উৎসাহ সৃষ্টি করতে বাঁধনকে আহবান করছি।"
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - সারাদেশ