a
ফাইল ছবি
ক্লাব ফুটবলে মেসি আর বার্সা ছিলো যেন এক সুতায় গাথা এক সম্পর্ক। সে সম্পর্ক ছিন্ন করে মেসি এখন পিএসজি প্লেয়ার, এতদিন বার্সেলোনার স্কোয়াডে লিওনেল মেসি ছিলেন অন্যতম আকর্ষণ। মেসি মানে বার্সা, বার্সা মানে মেসি। ভক্তদের রাত জাগার অন্যতম কারণ ছিল ফুটবল জাদুকরের বাঁ-পায়ের কারুকার্যে একটি চোখধাঁধানো গোল উপভোগ করা। সেটিতো গত হয়ে গেছে। লিওনেল মেসি এখন বার্সেলোনার নন। তিনি এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের।
লিওনেল মেসিকে ঘিরেই তৈরি হতো বার্সেলোনার সব পরিকল্পনা। তার উপস্থিতিতে সতীর্থদের কাজটাও হতো সহজ। কিন্তু মেসি নেই তাই বলে কি সবকিছু থেমে থাকবে? অবশ্যই না! গত শুক্রবার থেকে শুরু হয়েছে স্প্যানিশ লা লিগার ২০২১-২২ মৌসুম।
নিজেদের প্রথম ম্যাচে আজ রবিবার রাতে মাঠে নামছে কাতালানরা। বাংলাদেশ সময় আজ রাত ১২টায় ক্যাম্প ন্যুতে রিয়াল সোসিয়াদাদ বার্সার প্রতিপক্ষ। কিন্তু ন্যু ক্যাম্পে আর্ম ব্যান্ড পড়ে নামবেন না মেসি। দীর্ঘ ১৮ বছর পর মেসিহীন মৌসুম শুরু করছে বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা ছাড়া সাফল্য পেতে বার্সার ফুটবলারদের পরিশ্রম করতে হবে অনেক বেশি। এটি মনে করেন দলটির তরুণ ডিফেন্ডার সের্জিনো ডেস্টও।
অন্যদিকে রিয়াল সোসিয়াদ কোচ ইমানুয়েল আলগুয়াছি বলেন " বার্সোলোনা মেসিকে ছাড়া আরো শক্তিশালী এক দল তাই আমাদের আরো গোছানো ফুটবল খেলতে হবে"।
ছবি: সংগৃহীত
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে । মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আজকের দিনের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পা রাখে নেপালের মেয়েরা।
লীগ পর্বে ৩ ম্যাচের ২টি জয় ও এক ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে পা রাখে বাংলাদেশের কিশোরীরা। অন্যদিকে ৩ ম্যাচের ২টি জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠে নেপালের মেয়েরা।
ভুটানের বিপক্ষে অধিনায়ক শামসুন্নাহার তিনটি ও আকলিমা খাতুন করেন জোড়া গোল। ম্যাচের ২২ মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের অ্যাসিস্ট থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আকলিমা খাতুন। এরপর ম্যাচের ২৯ মিনিটে উন্নতি খাতুনের নেওয়া কর্নার কিক থেকে হেড করে বল ভুটানের জালে জড়িয়ে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন শামসুন্নাহার।
ম্যাচের ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে তিন গোলের লিড এনে দেন বাংলাদেশের অধিনায়ক। এরপর ম্যাচের ৬০ মিনিটে আইরিন খাতুনের পাস থেকে একক দক্ষতায় নিজের দ্বিতীয় গোল করেন আকলিমা। আর ম্যাচের ৬১ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক করেন শামসুন্নাহার।
শেষ পর্যন্ত ৫-০ গোলের জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশের কিশোরীরা। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দুর্নীতি হয়েছে কি না, তা সরকারের বিভিন্ন সংস্থা খুঁজে বের করতে পারে। এর সঙ্গে আমার পরিবার জড়িত নয়।’
বৃহস্পতিবার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মন্ত্রীর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যয়ে ভূমি অধিগ্রহণ নিয়ে গত কয়েকদিনে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়ে আসছে।
বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘চাঁদপুরে আমার ক্রয় সূত্রে কোনো জমি নেই। পৈত্রিক সূত্রে থাকতে পারে। আমার কাছে যা তথ্যপ্রমাণ আছে, তা থেকে বলতে পারি, আমার বড় ভাই অধিগ্রহণের আগেই বিক্রি করে দেন।’
‘বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় আমার বা পরিবারের কারও জমি নেই। রাজনৈতিক কোনো সহককর্মীর জমি থাকতে পারে।’
তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ কোনো ধরনের দুনীতির সঙ্গে জড়িত নয়। তবে অন্য কেউ দুর্নীতি করেছে কি না, তা তদন্ত করে দেখা উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’