a চর্তুমুখী সংকটে ব্রিটেন: দুই তিনটির বেশি শশা, টমেটো কেনা নিষেধ
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

চর্তুমুখী সংকটে ব্রিটেন: দুই তিনটির বেশি শশা, টমেটো কেনা নিষেধ


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ২৮ ফেরুয়ারী, ২০২৩, ১১:০৬
চর্তুমুখী সংকটে ব্রিটেন: দুই তিনটির বেশি শশা, টমেটো কেনা নিষেধ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মূল্যস্ফীতির মধ্যে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের পাশাপাশি ফল ও সবজির সংকট তীব্র ব্রিটেনে। বর্তমানে দেশটির সর্বত্র নাগরিকদের একসঙ্গে বেশি পরিমাণ সবজি কেনা নিষেধ রয়েছে। এই সংকট তীব্র থেকে তীব্রতর হয়েছে টমেটো ও শসার ক্ষেত্রে।

ন্যাশনাল ফারমার্স ইউনিয়ন (এনএফইউ) সম্প্রতি এই তথ্য প্রকাশ করেছে। আবহাওয়াজনিত কারণে বিভিন্ন ফসলের উৎপাদন কমেছে ইউরোপ ও উত্তর আফ্রিকায়। ব্রেক্সিট-পরবর্তী বিধিনিষেধ ও সরবরাহের নিম্নগতি ফেলেছে এর বিরূপ প্রভাব। বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধির কারণেও তাপমাত্রা নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। তার ফলাফল দেখা যাচ্ছে ব্রিটেনের সুপারমার্কেটগুলোতেও। পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পরেছে সর্বত্রেই।

ব্র্যাডশ দেশে উৎপাদিত সবজির দিকে আগে সচেতন হওয়া উচিত ছিল বলে মনে করছেন। দেশের ভেতরে এতদিন যারা সবজি ও ফল চাষ করেছে, তাদের অধিকাংশই ক্ষতির সম্ভাবনায় চাষ করেনি। বিষয়টি সরকারিভাবে নজর দেয়া উচিত ছিল বলে বিভিন্ন সংস্থাকে দায়ি করা হচ্ছে।

আবার অনেকে মনে করছেন, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করারও পরোক্ষ প্রভাব পড়েছে ব্রিটেনের বাজারে। কারণ আগে ইউরোপীয় বাজার থেকে বেশির ভাগ সবজি ও ফল সংগ্রহ করা হতো। ব্রেক্সিটের পর ব্রিটেনের সবজি বাজারে বিরাট এক অংশ আসে মরক্কো ও স্পেন থেকে। সম্প্রতি বন্যা ও তুষারপাতে দেশ দুটিতে মারাত্মকভাবে ফসল সবজি উৎপাদন ব্যাহত হয়েছে।

এদিকে ক্রেতাদের জন্য পরিমাণ নির্দিষ্ট করে দিচ্ছে আলদি, আসদা ও মরসিনের মতো স্টোরগুলো। টেস্কো ও আলদি দুটি করে শশা, তিনটি করে টমেটো, গোলমরিচ ও শসা নির্দিষ্ট করে দিয়েছে।

অন্যদিকে লেটুস, সালাদ ব্যাগ, ব্রকোলি, ফুলকপি নির্দিষ্ট করে দিয়েছে আসদা। মরিসন মাত্র দুটি করে টমেটো, শসা, লেটুস ও গোলমরিচ কিনতে অনুমতি দিচ্ছে।

খারাপ আবহাওয়া ও পরিবহনজনিত কারণে প্রভাব পড়েছে অন্যান্য সবজি ও ফলের বাজারেও। পরিবেশমন্ত্রী থেরেসা কফে দাবি করেন, “আমি জানি ভোক্তারা একটা বর্ষব্যাপী পরিকল্পনা চাচ্ছেন। বর্তমানে আমাদের সুপারমার্কেট ও খাদ্য সরবরাহকারীরা সেটাই করার চেষ্টা করছেন।”

পরিবেশমন্ত্রী জনগণকে পিঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে বর্তমানে কমে এসেছে পিঁয়াজ সরবরাহও। এর মধ্যে বেশকিছু সুপারমার্কেট থেকে পিঁয়াজের ঘাটতির খবর ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তারেক জিয়া দেশে আসার ব্যাপারে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অস্থিরতার কারণ


প্রিসিলা, নিউইয়র্ক, ফেসবুক থেকে
শুক্রবার, ৩০ মে, ২০২৫, ০৯:১২
তারেক জিয়া দেশে আসার ব্যাপারে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অস্থিরতার কারণ

ছবি সংগৃহীত

জুলকার নাইন সায়ের ভাই চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সুব্রত বাইনকে নিয়ে একটি বিস্তারিত পোস্ট দেন।

সেই পোস্টে যা যা লেখা ছিল, আজ দেশের প্রায় সব গণমাধ্যমে হুবহু সেই একই তথ্যই উঠে এসেছে। প্রশ্ন হলো—তাকে এখন এতদিন পর ধরা হলো কেন? এতদিনে তো সে তার অপারেশন সম্পূর্ণ করে ফেলতে পারতো!

বিদেশে বসে একজন সাংবাদিক তিন মাস আগে যে তথ্য প্রকাশ করেছিলেন, দেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সেই তথ্যের সত্যতা খুঁজে পেল তিন মাস পর!

জনাব তারেক রহমানকে শেষ করার দায়িত্ব ছিল সুব্রত বাইনের উপর—এমনটাই শোনা যায়। বলা হয়, আর্মি ও পুলিশ মিলে তাকে বিশেষভাবে ট্রেনিংও দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আর কে কে সেই ট্রেনিং পেয়েছিলেন? এই প্রশ্ন কি কেউ করবে? আর্মি ও পুলিশের কাজ কি এটাই ছিল?

সূত্র: প্রিসিলা, নিউইয়র্ক 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, দোষীকে গ্রেফতার সহ শাস্তির দাবীতে বিক্ষোভ



রবিবার, ২৩ ফেরুয়ারী, ২০২৫, ০২:৩৩
বিশ্বনবীকে নিয়ে অবমাননাকর পোস্ট, দোষীকে গ্রেফতার সহ শাস্তির দাবীতে বিক্ষোভ

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

বদরুদ্দোজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী (সাঃ)-কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবমাননা করার দাবিতে নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রæয়ারি বাদ মাগরীবের নামাজ শেষে থানাহাট বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে মুসল্লিগণ একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাজার, কলেজ মোড হয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে নাহিদ হাসান নলেজের দ্রæত গ্রেফতারসহ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি করেন।

এরপর আবারো উপজেলা পরিষদের সামনে রাস্তা অবরোধ করে মিছিল টি শেষ হয়। এসময় স্থানীয় মুসল্লী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন, লিটন ইসলাম শাকিব,  সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা ও চিলমারী ছাত্র প্রতিনিধি রেজাউল করিম, সাব্বির সরকার প্রমুখ । তারা বলেন নাহিদ হাসান নলেজ একজন চাঁদাবাজ ও নাস্তিক। সে মহানবী কে কটুক্তি করেছে তাই এই নাস্তিক ও কুলাঙ্গার কে অতি সত্বর আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। তারা আরো বলেন চব্বিশ ঘণ্টার মধ্যে কুলাঙ্গার নলেজ কে গ্রেফতার করা না হলে বৃহৎ কর্মসূচি করা হবে মর্মে প্রশাসন কে হুঁশিয়ারী প্রদান করেন।

অভিযুক্ত নাহিদ হাসান নলেজ উপজেলার রমনা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানের ছেলে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। চিলমারী ইউনিয়নের চর শাখাহাতী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য এবং এলাকায় নাস্তিক হিসেবে পরিচিত।

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ- এর একটি ফেসবুক পোস্ট শেয়ার দিয়ে লিখেছিলেন "কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে তাদের কি গ্রেফতার করা হবে না" মর্মে একটি লেখা পোস্ট করেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এটি ছড়িয়ে পরলে। এমন মন্তব্য করার পর মুসলিম জনতা ক্ষিপ্ত হলে কিছুসময় পরই সেই পোস্ট তিনি সরিয়ে নেন। স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল প্রতিবাদস্বরূপ বিক্ষোভ মিছিল বের করেন।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - প্রবাস-জীবন