a
সংগৃহীত ছবি
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী নিজ দেশে তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।
শুক্রবার সকালে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।
'কোভ-ইরান বারাকাত' নামে ওই ভ্যাকসিন ইরানের তরুণ গবেষক ও বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ফসল। সকল প্রকার ট্রায়াল শেষে অতি সম্প্রতি এই ভ্যাকসিন প্রদানের অনুমতি মিলেছে।
ভ্যাকসিন গ্রহণের পর সর্বোচ্চ নেতা বলেন, 'প্রথমত আমি বিদেশি কোনো ভ্যাকসিন নিতে ইচ্ছুক ছিলাম না'। এ কারণেই টিকা নিতে অনেক পীড়াপীড়ির পরও তিনি ইরানি ভ্যাকসিনের জন্য অপেক্ষা করেছেন। তিনি নিজ দেশে ভ্যাকসিন তৈরি ইরানের জাতীয় গর্ব বলে উল্লেখ করেন। ইরানের এই গর্বকে যথাযোগ্য সম্মান জানানো সকল ইরানির উচিত বলে তিনি মনে করেন।
সর্বোচ্চ নেতা আরও বলেন, দেশের ভেতরেই যখন রোগ প্রতিরোধ ও চিকিৎসার সুযোগ রয়েছে তখন আমরা কেন সেই সুযোগকে কাজে লাগাবো না? তবে প্রয়োজনে বিদেশি ভ্যাকসিন নেওয়ার মধ্যে দোষের কিছু নেই বলেও উল্লেখ করেন সর্বোচ্চ নেতা।
ইরানি ভ্যাকসিন কোভ-ইরান বারাকাত তৈরির ক্ষেত্রে যেসব তরুণ বিজ্ঞানী ও গবেষক নিজেদের শ্রম ও মেধা দিয়ে জাতিকে সম্মানিত করেছেন এবং যারা এই ভ্যাকসিন উৎপাদনে কাজ করে যাচ্ছেন তাদেরকে ইরানের সর্বোচ্চ নেতা আন্তরিক ধন্যবাদ জানান।
কোভ-ইরান বারাকাত ভ্যাকসিন ব্যবহারের লাইসেন্স পাবার মধ্য দিয়ে ইরান করোনার টিকা প্রস্তুতকারী বিশ্বের ছয়টি দেশের মধ্যে নিজেদের স্থান সংযুক্ত করেছে। সূত্র: পার্সটুডে
ফাইল ফটো: করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬৯০ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২১৭২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৫ লাখ ৭০ হাজার ৬৯০ জন।
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
ফাইল ছবি
আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব প্রায় ১৬২ কোটি টাকায় কিনে নিলো দেশীয় মার্কেটিং এজেন্সি ব্যান-টেক। বিসিবির লক্ষ্য ছিল ১৫০ কোটি টাকায় টিভি স্বত্ব বিক্রয় করা। কিন্তু প্রত্যাশার চেয়ে বেশি পেল বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু মিলিয়ে সর্বমোট নয়টি হোম সিরিজের জন্য ব্যান-টেক ১৬১ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্য দিচ্ছে (প্রায় ১৯ মিলিয়ন)। এই নয়টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা যা স্বত্ব কিনে নিলো ব্যানটেক।
গত ১৭মে সোমবার উন্মুক্ত বিডিংয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় টিভি স্বত্ব নিজেদের করে নেয় ব্যান-টেক। গতকাল ১৮ মে মঙ্গলবার এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে গণমাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরে বিসিবি।
বিসিবি চলতি বছরের ১৮ মে থেকে ২০২৩ সালের ৫ অক্টোবর পর্যন্ত হোম সিরিজের টিভি স্বত্ব বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছিল বিসিবি। টিভি স্বত্ব বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। আমরা এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রি করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে’।
বিসিবিকে ধন্যবাদ দিয়ে বেনটেকের প্রধান নির্বাহী এজিএম সাব্বির বলেছেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের এই সুযোগ দেয়ার জন্য। আমরা আগামী আড়াই বছরের জন্য টিভি রাইটস কিনেছি। ১৯ মিলিয়ন ডলারের বিনিময়ে কেনা এই সত্বের মধ্যে প্রোডাকশন খরচও অন্তর্ভুক্ত। মূলত বিসিবি প্রোডাকশন করবে। টিভি ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মটা আমাদের হাতেই থাকছে।’
উল্লেখ্য আসন্ন ২৩ মে হতে আরম্ভ হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচারের মাধ্যমেই এই চুক্তি শুরু হবে। জিটিভি ও বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেলে টি স্পোর্টসে দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সবকটা ম্যাচ।