a করোনায় (১২জুলাই) মৃত্যু ২২০, শনাক্ত ১৩৬৭৮ এবং সুস্থ ৭০২০
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

করোনায় (১২জুলাই) মৃত্যু ২২০, শনাক্ত ১৩৬৭৮ এবং সুস্থ ৭০২০


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১২ জুলাই, ২০২১, ০৬:৫০
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৩,৬৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন।
 
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৭০২০ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

উল্লেখ্য, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৪৫ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (২আগষ্ট) মৃত্যু ২৪৬, শনাক্ত ১৫৯৮৯ এবং সুস্থ ১৫৪৮২


স্বাস্থ্য ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০২ আগষ্ট, ২০২১, ০৯:৫৫
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৪৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১ হাজার ১৬২ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৫,৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।
 
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫৪৮২ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫ হাজার ৯৩৭ জনের। পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

পেলের রেকর্ড ভাঙ্গার দিনে মেসির হ্যাট্রিক


ক্রীড়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন 
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪১
পেলের রেকর্ড ভাঙ্গার দিনে মেসির হ্যাট্রিক

ফাইল ছবি

গত সোমবার ৬ সেপ্টেম্বর নানা নাটকীয় ঘটনার পর ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার আগের ম্যাচটি স্থগিত করা হয়েছিলো। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে পেলের রেকর্ড ভাঙবেন মেসি সে অপেক্ষার অবসান হলো আজ। আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) বলিভিয়ার বিপক্ষে মুখোমুখি হয়ে ৩-০ গোলের জয় পেয়েছে লিও মেসিরা। তিনটি গোলই এসেছে ফুটবল জাদুকর লিওনেল মেসির পা থেকে।

আর্জেন্টিনার হয়ে আজ প্রথম গোল করেই ছুয়ে ফেলেন ফুটবল গ্রেট পেলেকে। কে জানতো আজই হয়ত তাকে ছাড়িয়ে যাবেন মেসি। কারন নাম টা যে মেসি তাই অবিস্বাস্য বলে কিছু রইলো না। মজার বিষয় ছিলো কিছুদিন আগে পেলে বলেছিলেন মেসি ডান পায়ে গোল করতে পারে না কিন্তু আজ তার রেকর্ড এ ভাগ বসানো গোলটি ই এসেছে মেসির ডান পা থেকে।

আর্জেন্টিনার হয়ে মেসির এটি সপ্তম হ্যাটট্রিক। তার অন্য হ্যাটট্রিকগুলো এসেছে সুইজারল্যান্ড, গুয়েতামালা, ব্রাজিল, পানামা, ইকুয়েডর ও হাইতির বিপক্ষে।

আর্জেন্টিনার রিভারপ্লেট স্টিডিয়ামে প্রথম থেকেই বলিভিয়াকে ধরাশায়ী করে রাখে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে বিপর্যস্তু হয়ে পড়ে বলিভিয়া শিবির। যেখানে প্রায় একক আধিপত্য দেখিয়েছে মেসি বাহিনী, আরও নির্দিষ্ট করে বললে মেসি। পেরুও আক্রমণ করেছে, তবে তা ছিল আর্জেন্টিনার অর্ধেকেরও কম। মেসি প্রথম গোলটি পান ১৪ মিনিটের মাথায়। ডি বক্সের তার দুর্দান্ত শট ঠেকাতে পারেননি বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পে। আর্জেন্টিনার লিড তখন ১-০ গোলে।

তাতে পেলেকে ছুয়ে ফেলেন তিনি। জাতীয় দল ব্রাজিলের হয়ে পেলে করেছেন ৭৭ গোল। অনেক দিন ধরেই পেলেকে ধরার হাতছানি ছিল মেসির সামনে। কিন্তু আর্জেন্টিনার হয়ে আগের চার ম্যাচে গোল পাননি তিনি। ফলে ব্রাজিলিয়ান কিংবন্তিকে ছোয়ার অপেক্ষা বাড়ে তার। সেই অপেক্ষা ফুরাল বলিভিয়ার বিপক্ষে ম্যাচে। বিরতির আগে আর্জেন্টিনা আরও একটি গোল পেয়েছিল, তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে হওয়া গোলটি রেফারি অফসাইডের কারণে বাতিল করে দেন। এরপর মেসির মতো সুযোগ নষ্ট করেছেন স্কালোনির অন্য শিষ্যরাও। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা শিবির।

বিরতি থেকে ফিরে আগের মতোই চেপে রাখে বলিভিয়াকে। ৬৪তম মিনিটে আরও একটি গোল পায় আর্জেন্টিনা, সেটিও আসে মেসির পা থেকে। লাওতারো মার্টিনেজ পাস দেন মেসিকে, মেসি প্রথম চেষ্টার বল জালে জড়াতে পারেননি। গোলরক্ষক কার্লোস পিএসজি জাদুকরের চেষ্ঠা প্রতিহত করেন। কিন্তু তার কাছ থেকে বল ফিরে আসলে ফিরতি শটে বল জালে জড়ান মেসি। মেসি তৃতীয় গোলটি করেন ম্যাচের একেবারে শেষ দিকে। আর্জেন্টিনার হয়ে তার গোলসংখ্যা এখন ৭৯টি।

এ জয়ের ফলে কনমেবল অঞ্চলের কাতার বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট হলো আর্জেন্টিনার। এর মধ্যে তিনটি ম্যাচে ড্র ও পাঁচটি ম্যাচে জয়ে পেয়েছে তারা। খেলা শেষে উদযাপনের পরিবর্তে কান্না ভেঙ্গে পড়েন লিএ মেসি কারন ছিলো করোনা কারনে দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরেছে দর্শকরা তাদের সাথে কোপার চ্যাম্পিয়ন উদযাপন না করতে পেরে আজ ম্যাচ শেষে সে উদযাপন করে নিয়েছে টিম আর্জেন্টিনা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য