a
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫০ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৭৪২ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৪৩৩ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
করোনাভাইরাস
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৮৭ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৮৫ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩৬৯৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১১ লাখ ৪০ হাজার ২০০ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৫৬৬ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৮৬টি। শনাক্তের হার ৩২.১৯ শতাংশ।
ফাইল ছবি
আজ রোববার (২৮ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট। আজই নির্ধারণ হবে ২০ বছর ধরে দেশটিকে শাসন করে আসা রিসেপ তাইয়েপ এরদোয়ানই পুনরায় ক্ষমতায় ফিরছেন নাকি প্রধান বিরোধী দলের নেতা কেমাল কিলিচদারওলু ক্ষমতায় আসবেন । প্রথম দফা ভোটে এগিয়ে ছিল রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর আল-জাজিরা।
তবে এই দুই নেতার ভাগ্যে কী আছে, তা এখন অনেকটাই সিনান ওগান ও তাকে সমর্থন দেওয়া জোট এটিএ অ্যালায়েন্সের হাতে। প্রথম দফা তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে তৃতীয় স্থানে থাকা ওগান রান অফে এরদোয়ানকে সমর্থন করেছেন। প্রথম দফায় নির্বাচনে ৫.১৭ শতাংশ ভোট নিয়ে ওগ্যান তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
কিছু বিশ্লেষকদের মতে এই রান অফ ভোটে তিনিই সম্ভাব্য 'কিংমেকার'। বিশ্লেষকরা বলছেন যে এটা নিশ্চিত নয় যে ওগানের সমস্ত সমর্থক এরদোয়ানকে সমর্থন করবেন। কেউ কেউ কিলিচদারওলুকেও সমর্থন করতে পারেন এবং অন্যরা রান অফে ভোট না দেওয়া বেছে নিতে পারেন।
১৪ মে প্রথম দফা ভোটের আগে সিনান ওগান তেমন পরিচিত মুখ ছিলেন না। তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন এটিএ অ্যালায়েন্সের সমর্থনে। এই জোটের নেতৃত্ব দিচ্ছে ডানপন্থী নেতা উমিত ওজদাগের দল ভিক্টরি পার্টি।
প্রথম দফায় কেউই প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান। এরপরই ছিলেন কিলিচদারওলু। তার ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ। সূত্র: ইত্তেফাক