a
ফাইল ছবি
কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টায় মালদ্বীপিয়ান এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে পৌঁছেছে।
সংগৃহীত ছবি
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৫৮ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ২১৩ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫৬৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২৩৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।
ফাইল ছবি : পুতিন ও জেলেনস্কি
ইউক্রেনীয়দের রাশিয়ার নাগরিকত্ব দিতে নতুন ডিক্রি জারি (সরকারি আদেশ) করেছেন পুতিন। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নতুন ডিক্রির ফলে ইউক্রেনীয় নাগরিকদের রাশিয়ার নাগরিকত্ব পেতে সহজ হবে।
রাশিয়ার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, পুতিন একটি ডিক্রি জারি করেছেন যেখানে সহজে রাশিয়ার নাগরিকত্ব প্রক্রিয়াকরণের কথা বলা হয়েছে।
অবশ্য এর আগে পুতিন এই ধরনের একটি ডিক্রি জারি করেছিলেন। ওই ডিক্রিতে শুধু রাশিয়ার বিচ্ছিন্ন অঞ্চল লুহানস্ক এবং দোনেতস্ক এবং খেরসনের নাগরিকদের রুশ নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ ছিল। সূত্র: রয়টার্স