a
ফাইল ছবি: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়েছে। এ জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে আরও জানায়, তেল হাশোমের এলাকায় সেবা মেডিকেল সেন্টারে রাতে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এ সময় নেতানিয়াহুকে ঘুম পাড়িয়ে রাখা হয়। নেতানিয়াহু অসুস্থ থাকাকালীন দায়িত্ব পালন করবেন বিচারমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইয়ারিভ লেভিন।
ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে নেতানিয়াহু বলেন, ‘এক সপ্তাহ আগে বিশেষ যন্ত্রের সাহায্যে আমার হৃদ্যন্ত্র পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা পেসমেকার বসানোর প্রয়োজনীয়তার কথা বলেন। ’ খুবই ভালো বোধ করছেন ও চিকিৎসকের পরামর্শমতো চলছেন বলে জানান নেতানিয়াহু।
গত সপ্তাহে সেবার ওই স্বাস্থ্যকেন্দ্রের হৃদ্রোগবিষয়ক চিকিৎসক অমিত সেগেভ বলেন, তাঁর হৃদ্যন্ত্রের কার্যকারিতা পর্যবেক্ষণের জন্য হোল্টার মনিটর নামে বিশেষ একটি যন্ত্র বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিচারব্যবস্থার সংস্কার নিয়ে চাপের মুখে রয়েছেন ইসরায়েলের দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা নেতানিয়াহু। দেশটিতে এই সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ চলছে। আজ রোববার সংস্কার বিলের ওপর পার্লামেন্টে ভোট হওয়ার কথা ছিল। নেতানিয়াহুর অসুস্থতার কারণে আগামীকাল সোমবার এই ভোট হবে।
এক সপ্তাহ আগে ৭৩ বছর বয়সী নেতানিয়াহুকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রচণ্ড গরমে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে তিনি সেখানে ভর্তি হন। এক রাত থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সূত্র: প্রথম আলো
ফাইল ছবি: জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার করোনায় আক্রান্ত হয়েছেন। একটি এন্টিভাইরাল থেরাপি দেয়ার তিনদিন পর পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।
হোয়াইট হাউসের চিকিৎসক কেবিন ও'কনোর গতকাল (শনিবার) সকালে প্রেসিডেন্ট বাইডেনের নতুন করে করোনায় সংক্রমিত হওয়ার কথা ঘোষণা করেন। তবে তিনি জানান, প্রেসিডেন্ট বাইডেন করোনায় আক্রান্ত হলেও তার মধ্যে বিশেষ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।
প্রেসিডেন্ট জো বাইডেন নিজেও সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে তার নতুন করে করোনা পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন।
তিনি এক পোস্টে বলেছেন, বন্ধুরা আজ আবার পরীক্ষায় কোভিড পজিটিভ হলাম। খুব সামান্য লোকজনেরই এটি হয়। আমার মধ্যে কোনো বিশেষ লক্ষণ দেখা যাচ্ছে না কিন্তু আমি নিজেই আমার আশপাশের লোকজনের নিরাপত্তার জন্য আইসোলেশনে যাচ্ছি। আমি এখনো কাজ করছি এবং খুব শিগগিরই আবার এ ধারায় ফিরে আসবো।
এর আগে বাইডেন করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরলেও তিনি লোক সমাবেশে মাস্ক পরেননি যা আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি নির্দেশনার লঙ্ঘন। সিডিসির নির্দেশনা হচ্ছে- কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ার পর দশ দিন পর্যন্ত মাস্ক ব্যবহার করবেন।
সিডিসির দিকনির্দেশনা অনুযায়ী এখন বাইডেনকে সম্ভবত পাঁচ দিন আইসোলেশনে থাকতে হবে। তিনি সম্প্রতি ফাইজারের তৈরি এন্টিভাইরাস থেরাপি প্যাক্সলোভিড নিয়েছিলেন। এই থেরাপির পর কারো কারো মধ্যে নতুন করে করোনা সংক্রমণের ঘটনা ঘটে থাকে।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
আগামী ১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল ৩০ জুলাই ২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্য্যালয়, দিগন্ত আবাসিক এলাকা, হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মন্জুরুল হক এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব গোলাম এহিয়া তরফদারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক শাহেনা আক্তার, সাবেক সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক সোহরাব হোসেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক, সিলেট বিভাগের মুক্ত সংবাদ প্রতিদিন এর সিলেট বিভাগীয় প্রতিনিধি, বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা উদ্যোক্তা ও আহ্বায়ক সাংবাদিক শেখ মোঃ আব্দুল কাদির কাজল।
অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিনুল ইসলাম, ডা. সৈয়দ রুবায়েল আহমেদ জুয়েল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট ২০২১ পালনে সকলের অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।