a ফার্মাসিস্টদের ৯ এপ্রিল ঘোষিত পরীক্ষা স্থগিত
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফার্মাসিস্টদের ৯ এপ্রিল ঘোষিত পরীক্ষা স্থগিত


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ০৫ এপ্রিল, ২০২১, ০১:১১
ফার্মাসিস্টদের ৯ এপ্রিল ঘোষিত পরীক্ষা স্থগিত

২০২১ সেশনের একজন শিক্ষার্থীর প্রবেশপত্র

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল কর্তৃক ফার্মাসিস্টদের ৯ এপ্রিল ঘোষিত পরীক্ষা লকডাউনের কারনে মৌখিকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে অফিস থেকে। পরবর্তীতে ফোনে জানিয়ে দেয়া হবে অফিস থেকে জানান অফিস কর্মকর্তা মাহমুদ আলম। এসময়ে উপস্থিত ছিলেন প্রবেশ পত্র নিতে আসা শিক্ষার্থী পাপিয়া, মামুনসহ অনেকে।

কর্মকর্তা মাহমুদ আলম (মাহমুদ আলম- ০১৭১১৩২২৫১৫) তার ফোন নম্বর আগত শিক্ষার্থীদের দিয়ে বলেছেন প্রয়োজনে কোন বিষয় জানতে ফোন দিয়ে যোগাযোগ করতে। পরীক্ষার পরবর্তী সময় অফিস থেকে জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, তার দেয়া নম্বরে যোগাযোগ রাখতে এবং নিজেদের মাঝে যোগাযোগ রাখার পরামর্শ দেন।

আর রবিবার ৪ এপ্রিল এডমিট প্রদান করেন এবং একজন শিক্ষার্থী নাম লিখে দিয়ে অন্যের এডমিটও নেয়ার ব্যবস্থা রাখা রয়েছে। যেহেতু লকডাইন তাই যারা এরমধ্যে এডমিট নিতে যাবেন, তারা অবশ্যই উপরোক্ত নম্বরে যোগাযোগ করে এডমিট সংগ্রহ করতে যাবেন। (এটা আমার ব্যক্তিগত অভিমত)

উল্লেখ্য, আমি মো. খোরশেদ আলম, আপনারা যে কোন সময়ে কোন পরামর্শ নিতে/দিতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ০১৯১১-৬৮০৮৭৪। তাছাড়া স্বাস্থ্য বিষয়ে যে কেউ কোন লেখা প্রচার করতে চাইলে যোগাযোগ করুন: ইমেইল:msprotidin@gmail.com/ ফেসবুক লিংক:https://www.facebook.com/ এবং হোয়াটস এ্যাপ:০১৯১১-৬৮০৮৭৪

অথবা, যে কোন বিষয়ে বিস্তারিত জানতে ভিজিটি করুন: প্রথমে msprotidin.com ক্লিক করে, পরে লাইফস্টাইলে স্বাস্থ্য বিভাগে ক্লিক করুন।   

আর Pharmacist-c Students Forum এর লিংক: https://www.facebook.com/Pharmacist-c-Students-Forum-102024211981313  
                                                               

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনায় (১৮জুলাই) মৃত্যু ২২৫, শনাক্ত ১১৫৭৮ এবং সুস্থ ৮৮৪৫


স্বাস্থ্য ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ জুলাই, ২০২১, ০৭:৪১
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস


গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২২৫ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৮৯৪ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১১,৫৭৮ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জন।
 
আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮৮৪৫ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২ হাজার ৮ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৮০৬ জনের। পরীক্ষার হিসেবে আক্রান্তের হার ২৯.০৯ ভাগ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শাজাহানপুরে গোহাইল-মাসিন্দা সড়কে সিমেন্টবাহী ট্রাক উল্টে হেলপার আহত


হাফিজুর রহমান, বগুড়া প্রতিনিধি
বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ০৮:৪৩
শাজাহানপুরে গোহাইল-মাসিন্দা সড়কে সিমেন্টবাহী ট্রাক উল্টে হেলপার আহত

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

বগুড়া থেকে হাফিজুর রহমান: আজ ৯ জুলাই, মঙ্গলবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাসস্ট্যান্ড থেকে পশ্চিম মাসিন্দা গ্রামের পথে একটি গ্রামীণ সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মালবাহী সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়ানো একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছে ধাক্কা মেরে উল্টে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। চালক সৌভাগ্যক্রমে অক্ষত থাকলেও হেলপার গাড়ির নিচে আংশিকভাবে চাপা পড়ে গুরুতর আহত হন।

দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল এসে আহত হেলপারকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্ঘটনার পর দীর্ঘক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

উল্লেখ্য, ট্রাকটি তালগাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পড়ে থাকতে দেখা যায় এবং তা দেখতে আশপাশে শতাধিক উৎসুক জনতা ভীড় করে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - স্বাস্থ্য