a
ফাইল ছবি
খুলনায় আবু নাসের হাসপাতালের চিকিৎসক ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করেছে চিকিৎসকরা।
আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হওয়া চিকিৎসকদের কর্মবিরতি চলবে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত।
কর্মবিরতি চলাকালে বুধবার সকাল থেকে খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের সংগঠন বিএমএ খুলনার আহবানে এই কর্মসূচি পালন করছে।
হামলার শিকার ডা. শেখ নিশাত আব্দুল্লাহ খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান। গত ২৫ ফেব্রুয়ারি নগরীর শেখপাড়ায় অবস্থিত হক নার্সিং হোমে অপারেশন চলাকালে রোগীর স্বজনরা নিশাত আব্দুল্লাহকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসআই নাঈম ও তার সঙ্গীরা প্রায় এক মাস আগে অপারেশন করা রোগীর শারীরিক জটিলতার কথা বলে তাকে লাঞ্ছিত ও অপারেশন থিয়েটার ভাংচুর করে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার খুলনায় বিএমএ ভবনে সংবাদ সম্মেলনে কর্মবিরতীর ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএমএ খুলনার সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
তিনি বলেন, ‘হামলাকারীদের গ্রেফতার করা না হলে বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত খুলনা জেলার সকল চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন। শুধুমাত্র মানবিক কারণে জরুরি বিভাগ খোলা থাকবে।’ সূত্র: বিডিপ্রতিদিন
ফাইল ছবি
মহামারীর করোনার প্রভাবে বিশ্বে স্থবিরতা বিরাজ করছে। দেশ-বিদেশ কোথাও নেই এতটুকুন স্বস্তি। করোনার এই সময়ে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে হাসপাতালেই নাচলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চিকিৎসকরা। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে এবং প্রশংসাও কুড়িয়েছে সর্ব মহলে।
নাচের পারফরম্যান্সে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কৃপা বিশ্বাস, ডা. শাশ্বত চন্দন ও ডা. আনিকা হোসেন খান।
রোগীদের আত্মবিশ্বাস বাড়াতে ও চিকিৎসকদের একঘেঁয়েমি দূর করতে সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুক অ্যাকাউন্টে Surgeons' Dance for inspiring the doctors treating Covid-19 attacked patients এই শিরোনামে পোস্ট করেন। লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে ডেন্স করেন তারা।
এর আগে ভারতের কেরালায় একজন হিন্দু ও মুসলিম মেডিকেল শিক্ষার্থী নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের এই ভিডিও ইতিবাচক হিসেবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশ-বিদেশের চিকিৎসকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ছবি: সংগৃহীত
জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা ২৫ পয়সা কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে কিলোমিটারপ্রতি বাসভাড়া ৩ পয়সা কমানোর সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে পুনর্নির্ধারণী কমিটি। সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
ভাড়া কমানোর সুপারিশ অনুমোদন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে বলেন, ভাড়া কমানোর সুপারিশ আমরা এরইমধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। প্রস্তাব অনুমোদন করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে।
বর্তমানে দেশের দূরপাল্লার রুটের জন্য সরকার নির্ধারিত বাস ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১৫ পয়সা। এ ভাড়া কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪৫ পয়সা। এটা কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বর্তমানে মিনিবাসের নির্ধারিত ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩৫ পয়সা। এ হার কমিয়ে কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণী কমিটি।
সাধারন জনগণ এই ধরণের একতরফা সিদ্ধান্তকে তামাশা বলে আখ্যায়িত করেছেন। কারণ হিসেবে তারা বলছেন, বছর বছরে কয়েক দফা তেলের দাম বাড়ার আগে তারা কিলো প্রতি ১/২ টাকা বাড়িয়ে দেয় এবং সরকার যখন তেলের দাম বাড়িয়ে দেয় তারা আবারও তাদের ইচ্ছে মতো বাস ভাড়া বাড়িয়ে তাদের ইচ্ছে মতো ভাড়া নির্ধারণ করে। ফলে প্রতিটি সেক্টরে জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে কয়েক গুণ। বর্তমানে প্রতিটি জিনিস মানুষের ক্রয় সীমানার বাইরে। এমতাবস্থায় ৩ পয়সা বাসের ভাড়া কমিয়ে তারা শায়েস্তা খানের শাসনামল স্বরণ করিয়ে দিয়ে পাবলিকের সঙ্গে তামাশা করছে বলে ভুক্তভোগীরা মনে করেন। সূত্র: বিডি প্রতিদিন