a ৩ দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

৩ দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন


কামরুল হোসেন, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৪ ফেরুয়ারী, ২০২৫, ০৪:৩১
৩ দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

কামরুল হোসেন, ঢাকা:  বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে তিনদিনব্যাপি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা' ২০২৫ শুরু। 

আজ (২৪ ফেব্রুয়ারি ২০২৫) সকালে পরিষদের ধানমন্ডি ক্যাম্পাসে শুরু হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোঃ মোকাব্বির হোসেন । তিনি বলেন, ছোট ছোট এই কোমলমতি ছেলেমেয়েরা যতটুকু অগ্রগতি দেখাতে পেরেছে আমাদের সময় এতটা সুযোগ ছিল না। 

আমি সত্যিই আনন্দিত এই ধরনের বিজ্ঞানমেলায় আসতে পেরে। আশা করছি বর্তমান সময়কে ছাপিয়ে ভবিষ্যতে দেশের আবিষ্কারজগতে আরো কার্যকর ভূমিকা পালন করবে। তিনি বিসিএসআইআর এর চেয়ারম্যান সহ সকল কর্মকর্তা কর্মচারীকে শুভকামনা জানান। এক আবেগঘন পরিবেশে তিনি বলেন, আমি সরকারের গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকেও কিছু ক্রিয়েশন করতে পারিনি। আর আপনারা নতুন নতুন উদ্ভাবন করে যাচ্ছেন সত্যিই বিষয়টা দারুন। দেশের উদ্ভাবনী জগতে আপনারা আরও সাফল্য নিয়ে আসবেন সেই প্রত্যাশা করছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় । তিনি বলেন, ক্ষুদে বিজ্ঞানীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসে এক ছাতার নিচে মিলিত হতে পেরেছে এবং তাদের উদ্ভাবনী শক্তি আপনাদের মাধ্যমে প্রকাশ করতে পারছে এটি সত্যিই প্রশংসনীয়। বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৫ সফল হোক এবং ক্ষুদে বিজ্ঞানীদের মাঝ থেকে এক সময় দেশ সেরা বিজ্ঞানী তৈরি হোক এই প্রত্যাশাই করছি। 

সভাপতির ভাষণে পরিষদের মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্য বলেন”, তোমাদের এই শ্রম এবং সাধনা দেশ গঠনের কাজে ভূমিকা পালন করবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। বিসিএসআইআর এর সকল বিজ্ঞানী, সকল কর্মকর্তা এবং কর্মচারীসহ পুরো মেলা জুড়ে যারা সহযোগিতা করেছেন এবং শ্রম দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

৩ দিন ব্যাপী (২৪-২৬ ফেব্রুয়ারী, ২০২৫) আয়োজিত এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপে প্রতিষ্ঠানের ৬৬টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে অংশ গ্রহণ করে প্রায় ২০০ ক্ষুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরেন।
বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫-এর তথ্য কণিকা: 
ক-গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) – মোট প্রকল্প ২১টি এবং শিক্ষা প্রতিষ্ঠান -১৯টি, অংশগ্রহনকারী- ৭৬ জন: খ-গ্রুপ (৯ম থেকে ১০ম শ্রেণি) – মোট প্রকল্প ১৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান -১৫টি, অংশগ্রহনকারী- ৬০ জন: গ-গ্রুপ (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি) – মোট প্রকল্প ১৮টি এবং শিক্ষা প্রতিষ্ঠান -১৭টি, অংশগ্রহনকারী-৫৮ জন: ঘ-গ্রুপ (স্ব-শিক্ষিত বিজ্ঞানী) - মোট প্রকল্প ২টি এবং অংশগ্রহনকারী- ৮ জন। 

এছাড়া বিসিএসআইআর-এর পদ্ধতি/প্রসেস গ্রহণকারী ব্যবসা-প্রতিষ্ঠানের ষ্টল -৭টি। বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যান্য সরকারী প্রতিষ্ঠনের ষ্টল- ৪টি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

'জিনগত পরিবর্তনের কারণে ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি'


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ২৯ মার্চ, ২০২১, ০৬:৩৯
'জিনগত পরিবর্তনের কারণে ভয়াবহ হতে পারে করোনা পরিস্থিতি'

ফাইল ছবি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান মন্তব্য করেছেন জিনগত পরিবর্তনের কারণে করোনা পরিস্থিতি ভয়াবহ হতে পারে। এ পরিস্থিতিতে তিনি সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

অপরদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‌‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব জায়গায় সংক্রমণ বেশি সেসব জায়গায় আংশিক লকডাউনের জন্য সরকারকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’

এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে ঘোষিত ১৮ দফা নির্দেশনা আজ সোমবার থেকে কার্যকর হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে আজ ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সরকারের এ নির্দেশনা পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তা ২ সপ্তাহ বলবৎ থাকবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছেছেন পেলোসি: উত্তেজনা তুঙ্গে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
মঙ্গলবার, ০২ আগষ্ট, ২০২২, ১১:২৪
চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছেছেন পেলোসি: উত্তেজনা তুঙ্গে

ফাইল ছবি

অবশেষে সব জল্পনা ও চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ানে পৌঁছেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদের নিম্ন-কক্ষ হাউস অফ রেপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এই স্ব-শাসিত দ্বীপে মঙ্গলবার রাতে মিসেস পেলোসির বিতর্কিত সফরের ঠিক আগে তাইওয়ান থেকে চীনা মূল ভূখণ্ডকে বিভক্তকারী সীমারেখায় চীন যুদ্ধবিমান পাঠিয়েছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে চীনা যুদ্ধবিমান। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সু-৩৫ যুদ্ধবিমান তাইওয়ান প্রণালী অতিক্রম করছে।

এর আগে  চীনা বাহিনী ঐ এলাকায় তাজা গোলাবারুদ ব্যবহার করে সামরিক মহড়াও চালিয়েছে। চীনা সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড অনলাইনে একটি ভিডিও পোস্ট করে বলেছে, তারা "যে কোনো ঘটনার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"  

ন্যান্সির এই সফর, হোয়াইট হাউস যাতে সরাসরি কোন সমর্থন দেয়নি, গত কয়েক দশকের মধ্যে কোন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার প্রথম তাইওয়ান সফর এটি।

কংগ্রেসের স্পিকার মার্কিন সরকারের তৃতীয় সর্বোচ্চ পদ এবং মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পরই পেলোসির অবস্থান। তিনি বেইজিং সরকারের দীর্ঘদিনের এক সমালোচকও বটে।

চীন বারবার করে এই সফরের বিরুদ্ধে সতর্ক করে আসছিল এবং মঙ্গলবার বলেছে, এই সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে "মূল্য দিতে হবে।"

তাইওয়ান একটি স্বশাসিত দ্বীপ, তবে চীন একে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - তথ্য ও প্রযুক্তি

সর্বোচ্চ পঠিত - তথ্য ও প্রযুক্তি

তথ্য ও প্রযুক্তি এর সব খবর