a ইরান-আইএইএ চুক্তি করতে যাচ্ছে পারমাণবিক সংকট এড়াতে
ঢাকা মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২, ১৭ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

ইরান-আইএইএ চুক্তি করতে যাচ্ছে পারমাণবিক সংকট এড়াতে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ১১:৪৭
ইরান-আইএইএ চুক্তি করতে যাচ্ছে পারমাণবিক সংকট এড়াতে

ফাইল ছবি

পারমাণবিক সংকট এড়াতেই একটি চুক্তিতে পৌঁছেছেন জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান এবং ইরানের পারমাণবিক প্রধান। 

আশা করা হচ্ছে ২০১৫ সালে পি ফাইভ প্লাস ওয়ানের সঙ্গে ইরানের করা পারমাণবিক চুক্তির পুনরুদ্ধারের ক্ষেত্রে এই চুক্তি সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে সরে গিয়েছিলেন। কিন্তু বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবার সেই চুক্তিতে ফেরার উদ্যোগ নিয়েছেন।

আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার তেহরানে পৌঁছান। স্থানীয় সময় রবিবার( ১২ সেপ্টেম্বর) সকালে তিনি ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান মোহাম্মদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইসলামি বলেন, ‘বিশ্বাস স্থাপনে আমাদের কাছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ আইএইএও সেই বিষয়গুলোর উপর গুরুত্ব আরোপ করেছে।’

আইএইএ এবং ইরান দুই পক্ষই এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। উভয় পক্ষই এই আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে। চলতি মাসের শেষের দিকে ভিয়েনায় আইএইএ এর সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ইরানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবে আইএইএ। সূত্র: ইত্তেফাক

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

করোনা টিকার উদ্ভাবক মুসলিম দম্পতিকে সর্বোচ্চ সম্মাননা


এমএস.প্রতিদিন ডেস্ক:
রবিবার, ২১ মার্চ, ২০২১, ১১:২৭
করোনা টিকার উদ্ভাবক মুসলিম দম্পতিকে সর্বোচ্চ সম্মাননা

ছবি: উগুর শাহিন ও ওজলেম তুরেজিকে

মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবক, তুর্কি বংশদ্ভুত মুসলিম জার্মান দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেজিকে দেশটির সর্বোচ্চ সম্মাননা প্রদান করেন জার্মানি।

জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে দেশটির সর্বোচ্চ অর্ডার অব মেরিট সম্মাননা পুরস্কার ওই দম্পতির হাতে সম্মাননা তুলে দেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার।

এসময় জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তুরস্ক থেকে আসা জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেজি জন্ম গ্রহণ করেন। 
তারা চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষে ক্যান্সার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তুলে চূড়ান্ত সাফল্য দেখালেন টিকা আবিষ্কারের মাধ্যমে।সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

করোনায় (৫জুন) মৃত্যু ৪৩, শনাক্ত ১৪৪৭ এবং সুস্থ ১৬৬৭


স্বাস্থ্য ডেস্ক:
শনিবার, ০৫ জুন, ২০২১, ০৫:৪৪
করোনাভাইরাসের সর্বশেষ তথ্য

করোনাভাইরাস

                    
গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪৩ জন। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৮০১ জন।
 
এদিকে, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৪৪৭ জন। এ নিয়ে দেশে মোট করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৮ লাখ ৯ হাজার ৩১৪ জন।
 
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর থেকে আরও জানানো হয়, গত ১ দিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৬৬৭ জন করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৯ হাজার ৪২৫ জন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক