a
ফাইল ফটো: মার্কিন সৈন্যের বহর
মার্কিন সৈন্যরা অস্ত্র-সামরিক রসদ সামগ্রীসহ সিরিয়ার উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। সেনাবহরের দলটি ইরাকের আধা স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চল থেকে সিরিয়ার ভেতরে প্রবেশ করেছে বলে খবরে প্রকাশ।
স্থানীয় সূত্রের মাধ্যম দিয়ে রাশিয়া টুডে’র আরবি বিভাগ জানায়, মার্কিন সামরিক বহরটিতে ৪৫টি ট্রাক ছিল। এসব বহরে সামরিক সরঞ্জামাদি, ফোর হু্ইল ড্রাইভ গাড়ি এবং জ্বালানি পণ্য ছিল। আর সামরিক বহরটি ইরাকের ওয়ালিদ সীমান্ত দিয়ে সিরিয়ার ভেতরে প্রবেশ করে।
সেখানকার স্থানীয় সূত্রের দাবি, সিরিয়ার হাসাকা ও দেইর আয-জাওয়ার প্রদেশে মোতায়েন সামরিক বাহিনীর অবস্থানের দিকে মার্কিন বহর এগিয়ে গেছে। মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন অনেকদিন থেকেই দাবি করে আসছে- সিরিয়ার তেলক্ষেত্রগুলো সন্ত্রাসীদের হাতে যাতে না পড়ে সেজন্য তারা ওই এলাকায় সেনা মোতায়েন করেছে।
কিন্তু, প্রকৃতপক্ষে তারা উগ্র দায়েশ সন্ত্রাসীদের হাত থেকে দেশটির তেলক্ষেত্রগুলো রক্ষা করার নামে দায়েশ সন্ত্রাসীদের সহযোগিতায় তাদের নিয়ন্ত্রিত তেলক্ষেত্রগুলোর তেল উত্তোলন করে চোরাই পথে পাচার করে আসছে।
ফাইল ছবি: মিখাইল গর্বাচেভ
সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ আর নেই। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯১ বছর।
রুশ সংবাদ সংস্থার বরাতে বিবিসি ও রয়টার্স গর্বাচেভের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রাশিয়ার সেন্ট্রাল ক্লিনিকাল হাসপাতাল এক বিবৃতিতে বলেছে, ‘গুরুতর ও দীর্ঘকালীন অসুখে ভুগে মিখাইল গর্বাচেভ আজ মারা গেলেন।’
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, গর্বাচেভের মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শোক জানিয়েছেন।
মিখাইল গর্বাচেভ বিশ্বে নন্দিত ও নিন্দিত দুটোই। এক সময়ের কমিউনিস্ট নেতা ছিলেন গর্বাচেভ। রাশিয়ায় দীর্ঘসময় ধরে চলা সমাজতন্ত্রের পতন হয়েছিল তার নেতৃত্বেই। ওই পতনের মধ্য দিয়ে বিশ্বে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।
তাই সমাজতন্ত্রবাদীদের কাছে নিন্দিত গর্বাচেভ স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য অনেকের কাছে নন্দিত। অনেক রুশ গর্বাচেভকে ঘৃণা করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পরাশক্তি থেকে রাশিয়াকে দুর্দশাগ্রস্ত দেশের কাতারে নিয়ে আসার জন্য অনেক রুশ এখনও গর্বাচেভকে ক্ষমা করতে পারেন নাই।
সোভিয়েত পতনের পর নিজেও ক্ষমতা হারান গর্বাচেভ। এর পর পশ্চিমা দেশগুলোতে বক্তৃতা দিয়েই সময় পার করেছেন। ১৯৯৯ সালে স্ত্রী রাইসা গর্বাচেভের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন তিনি।
১৯৯৬ সালে পরিবর্তিত রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন গর্বাচেভ, তবে ভোট পেয়েছিলেন মাত্র ৫ শতাংশ।
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সময় কড়া সমালোচক ছিলেন গর্বাচেভ। তবে ২০১৪ সালে পুতিনের নির্দেশে যখন ক্রিমিয়া দখল করে রাশিয়া, তখন তার পক্ষেই ছিলেন তিনি। গত বছর গর্বাচভের ৯০তম জন্মদিনে তাকে আবার প্রশংসায় ভাসিয়েছিলেন স্বয়ং পুতিন। সূত্র: যুগান্তর
প্রতিকী ছবি
রাজধানীর পল্লবীতে প্রকাশ্য খুনের পাঁচ নম্বর আসামি মো. মানিক র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাতে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। শুক্রবার (২১ মে) সকালে র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের একটি টহল টিম কাজ করছিল। তাদের কাছে খবর আসে, একটি সন্ত্রাসী গ্রুপ ইস্টার্ন হাউজিং এলাকায় অবস্থান নিয়েছে। টহল টিম সেখানে গেলে র্যাব সদস্যদের উদ্দেশ্য করে তারা গুলি ছোড়ে। নিজেদের রক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালাতে বাধ্য হয়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে একজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, নিহত ব্যক্তির নাম মানিক। পল্লবীতে শাহীন উদ্দিন নামে এক যুবককে যে দুজন কুপিয়ে হত্যা করেছিলেন, তাদের একজন তিনি। ঘটনাস্থল থেকে একটি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
গত ১৬ মে বিকেলে জমি নিয়ে ঝামেলার সুরাহার কথা বলে শাহীন উদ্দিনকে ডেকে নিয়ে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা আকলিমা বেগম গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার প্রধান আসামি করা হয় ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি এম এ আউয়ালকে । অভিযুক্ত অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা সবাই পল্লবী থানা এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২০ মে) সকালে ভৈরব এলাকায় র্যাব অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের মূল হোতা ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালকে গ্রেফতার করেছে র্যাব। এছাড়া এ ঘটনার মাস্টারমাইন্ড মো. সুমন বেপারী (৩৩) এবং মো. রকি তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।