a
ফাইল ছবি: পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি
পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি ও প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকও করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইট বার্তায় করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপতি নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেন, ‘আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। আল্লাহ সকল আক্রান্তদের প্রতি দয়া বর্ষণ করুক। আমি গেল করোনার টিকার প্রথম ডোজ নিয়েছি। তবে দ্বিতীয় ডোজ নেওয়ার পর অ্যান্টিবডি তৈরি শুরু হবে। যেটা আরও এক সপ্তাহ পর নিবো। দয়া করে সবাই সতর্ক থাকুন।’
প্রতিরক্ষামন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল।
চলতি মাসের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার রাষ্ট্রপতি ও প্রতিরক্ষামন্ত্রীও আক্রান্ত হলেন।
প্রতিকী ছবি: ড্রোন
ইসরায়েল সামরিক বাহিনীর ড্রোন ইউনিটের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই কর্মকর্তা তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেল নায়োফ বিমানঘাঁটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন।
ইসরায়েল সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই কর্মকর্তার নাম ও পদবী প্রকাশ করেনি এবং তার মৃত্যুর খবরও ধোঁয়াশে।
তিনি বলেছেন, রাহুফুত শহরের কাছে ৪৩ বছর বয়সী একজন সেনা অফিসার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ইসরায়েলের ওই সেনা কর্মকর্তার নাম মিশেল বারশেত। তিনি তেল নায়োফ বিমানঘাঁটির ড্রোন রক্ষণাবেক্ষণ ও মেরামত বিভাগে পরিকল্পনা, তত্ত্বাবধান ও নির্মাণ বিষয়ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনুমান করা হয় যে, তাকে হত্যা করা হয়েছে। তিনি কোনও সাধারণ সড়ক দুর্ঘটনায় মারা যাননি। সূত্র:ফার্স নিউজ, বিডি প্রতিদিন
ফাইল ছবি
বাংলাদেশের ঈদের আমেজ না কাটতেই ব্যাট বলের লড়াইয়ের জন্য হাজির শ্রীলঙ্কা ক্রিকেট দল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আজ ১৬ মে রবিবার সকালে ঢাকায় পৌছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে কুসল পেরেরার অধিনায়কত্বে তারুন্যনির্ভর দল নিয়ে এসেছে শ্রীলঙ্কা।
মহামারী করোনার কারনে জৈব-সুরক্ষা বলয়ে আয়োজিত হচ্ছে এই সিরিজ। বিমানবন্দরে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে টিম হোটেলে পৌঁছে গেছে লঙ্কানরা। সেখানে তিন দিনের কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের অনুমতি মিলবে লঙ্কাবাহিনীর। কোয়ারান্টাইন থাকাকালীনই দুই দফায় কোভিড পরীক্ষা করানো হবে সকল খেলোয়াড়দের । পরীক্ষায় নেগেটিভ হলেই বুধবার থেকে অনুশীলনের অনুমতি পাবেন তারা।
আগামী শুক্রবার বিকেএসপিতে নিজেদের ঝালিয়ে নিতে দুইভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন লঙ্কানরা। মূল সিরিজ শুরু ২৩ মে ২৫ ও ২৮ মে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। সবকটি ম্যাচই হবে হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ হবে দিবারাত্রী।
শ্রীলঙ্কা দল: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা দনাঞ্জয়া, নিরোশান ডিকভেলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকসান সান্দাক্যান, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো।