a কিয়েভকে রাশিয়ার অংশ দাবি করলেন: দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

কিয়েভকে রাশিয়ার অংশ দাবি করলেন: দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ০৭:৪৯
কিয়েভকে রাশিয়ার অংশ দাবি করলেন: দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন

ছবি: দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন

ইউক্রেনের রাজধানী কিয়েভকে রাশিয়ার অংশ বলে দাবি করলেন দেশটির স্বশাসিত অঞ্চল ডোনেটস্কের প্রেসিডেন্ট দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন।

তিনি বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভ রাশিয়ার অংশ এবং এগুলোকে অবশ্যই মুক্ত করে রাশিয়ার সঙ্গে যুক্ত করতে হবে।

দেনিস ভ্লাদিমিরভিচ পুশিলিন বুধবার নিজের টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে লিখেছেন, কিয়েভ, খারকিভ ও ওডেসার মতো ‘রুশ শহরগুলো’ মুক্ত করার সময় এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম ‘ফক্স নিউজ’ এর প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের প্রশ্নগুলোতে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের নির্লিপ্ততার সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২১ ফেব্রুয়ারি  ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এরপর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার নির্দেশ দেন পুতিন। গত পাঁচ মাস ধরে চলা এ অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের অনেক অঞ্চল দখল করে নিয়েছে রাশিয়া।

ডোনেৎস্কের প্রেসিডেন্ট আরও লিখেছেন, “রাশিয়ার জনগণের হাতে নির্মিত শহরগুলোকে মুক্ত করে রাশিয়ায় ফেরত আনার সময় এসেছে; কিয়েভ, চেরনিহাভ, পুলতাওয়া, ডেনপ্রোপেত্রোফেস্ক, খারকিভ, ওডেসা, জাপোরিঝঝিয়া এবং লুটেস্ককে অবশ্যই মুক্ত করতে হবে। সূত্র: ফক্সনিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাশিয়ার মিগ-৩১ মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়া করলো


আন্তর্জাতিক ডেস্ক:
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ১০:৩০
রাশিয়ার মিগ-৩১ মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়া করলো

রাশিয়ার মিগ-৩১ জঙ্গিবিমান

প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে আমেরিকার একটি আরসি-১৩৫ কৌশলগত গোয়েন্দা বিমানকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান। তবে মার্কিন বিমানটি রুশ আকাশসীমা লঙ্ঘন করেনি বলে জানা যায়। 

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। বিমানটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যেতে থাকলে সেটিকে বাধা দেয় রুশ বিমান। পরে রাশিয়ার বিমানের তাড়া খেয়ে মার্কিন গোয়েন্দা বিমানটি ওই এলাকা থেকে পালিয়ে যায়।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, তাদের রাডারে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপকূলের আকাশে মার্কিন বিমানটি নিশানায় পড়ে।
 
বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন বিমানের উপস্থিতি টের পেয়ে কামচাটকার বিমানঘাঁটি থেকে একটি মিগ-৩১ জঙ্গিবিমান উড়ে যায় এবং মার্কিন বিমানকে তাড়া করে। মার্কিন বিমানটি রুশ সীমান্ত এলাকা থেকে চলে যাওয়ার পর মিগ-৩১ বিমানটি আবার নিরাপদে নিজ ঘাঁটিতে চলে আসে। সূত্র: রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ০৬ মার্চ, ২০২৩, ০৮:৫৫
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বাণিজ্যিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে একটি বাণিজ্যিক ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রবিবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে প্রিয়াঙ্গন শপিং মলের পাশের ভবনে এ ঘটনা ঘটে। এতে তিনতলা ভবনটির আংশিক বিধ্বস্ত হয়েছে। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-পথচারী খাইরুল, একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হান্নান ও শিক্ষার্থী পায়েল। আহতদের ঢাকা মেডিকেল কলেজ, পপুলার হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আন্তর্জাতিক