a আ.লীগ কেন্দ্রীয় কমিটিতে সিরাজু জেলার দায়িত্বে ফরিদুল
ঢাকা মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩, ২১ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

আ.লীগ কেন্দ্রীয় কমিটিতে সিরাজু জেলার দায়িত্বে ফরিদুল


মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৪০
আ.লীগ কেন্দ্রীয় কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। অন্যদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান সহ-সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম চৌধুরীকে। বুধবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত ওই দুই নেতা অতীতে মহেশখালী-কুতুবদিয়া (কক্সবাজার-২) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ১৯৯৬ সালে সিরাজুল মোস্তফা এবং ২০০১ সালে ফরিদুল ইসলাম চৌধুরী আওয়ামী লীগের টিকিটে প্রার্থী হন। সিরাজুল মোস্তফার বাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে এবং ফরিদুল ইসলাম চৌধুরীর বাড়ি আরেক দ্বীপ উপজেলা কুতুবদিয়ায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা চড়াই-উৎরাই পেরিয়ে ওই দুই নেতা নিজেদের অবস্থান পোক্ত করেছেন। নিজেদের প্রতিষ্ঠিত করেছেন দলের জন্য নিবেদিত প্রাণ রাজনীতিক হিসেবে। বিগত ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পদে মুজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়। পরে একই বছরের ১৩ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সেই কমিটিতে ফরিদুল ইসলাম চৌধুরীকে সহ-সভাপতি করা হয়। এদিকে কক্সবাজার জেলা থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় জেলার নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। কেন্দ্রের এমন সিদ্ধান্তে আমরা জেলাবাসী গর্বিত। আশা করছি, এ সিদ্ধান্তের মাধ্যমে কক্সবাজারের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে।
মুক্তসংবাদ প্রতিদিন / এম এ

হানিফ বলছেন বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না


মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ০৪ জানুয়ারী, ২০২১, ১১:৩৩
বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় যাদের সৃষ্টি, তাদের মুখে এখন গণতন্ত্রের কথা বলতে বলতে ফেনা উঠে যাচ্ছে। কিন্তু তাদের মুখে গণতন্ত্রের কথা মানানসই না।

তিনি বলেন, যখন ক্ষমতায় ছিলেন তখন কোনো গণতন্ত্র মেনেছেন আপনারা? বরং শেখ হাসিনাকে হত্যা করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছেন। আপনাদের কাছে জানতে চাই, এটা গণতন্ত্রের কোনো সঙ্গার মধ্যে পড়ে?

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের ভাগ্য বদলে যাচ্ছে। দেশের মানুষ ভালো থাক আপনারা কি তা চান না? এই দেশ তো আপনাদেরও। আপনারা উন্নয়ন করতে পারেননি, আমরা করছি ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে আপনাদেরও এই উন্নয়নের ধারায় শামিল হওয়া উচিত।

রোববার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিশ্বশান্তি ও মানবাধিকার সংগঠন বাংলাদেশ আয়োজিত ‘বঙ্গবন্ধুর দর্শন শক্তি ও নম্রতা সমন্বয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি দলের প্রধান রাজনৈতিক নেতার পরিবর্তন করে নতুন যোগ্য নেতা আনা এবং আন্দোলন করলে আওয়ামী লীগের কাছ থেকে আন্দোলন শিখে তারপর আন্দোলন করার জন্য বিএনপিকে আহ্বান জানান।

আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বহু ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু। তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। বাঙালি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি বারবার কারাবরণ করেছেন। বঙ্গবন্ধু যেমন কোমল মনের মানুষ ছিলেন তেমনি ছিলেন দৃঢ়চেতা। আর তার মনোবল সবসময়ই ছিল অটুট।

সেমিনারে সভাপতিত্ব করেন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংগঠনের সভাপতি প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।

এতে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফনিন্দ্র সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, দৈনিক জাগরণের সম্পাদক আবেদ খান, নিউজটোয়েন্টিফোর চ্যানেলের হেড অব নিউজ রাহুল রাহা, ব্যরিস্টার তৌফিকুর রহমান প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / এম এ

আরও পড়ুন

গাজা অবরোধ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: ইইউ


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ০৬:৩৪
গাজা অবরোধ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ইসরায়েল: ইইউ

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরোধ সৃষ্টি করে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক থেকে এ মন্তব্য করেন।

বৈঠকে ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেন, গাজা উপত্যকার ওপর ইসরায়েলের চলমান হামলা ও হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছে ব্রাসেলস। পাশাপাশি ধারণা করা হচ্ছে-চলমান এই সংকটের মধ্য দিয়ে একটি ইতিবাচক পরিবর্তনের উদ্দীপনা আসবে।

তিনি আরো বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংকটের বিষয়ে নতুন করে আলাপ-আলোচনা শুরুর সুযোগ সৃষ্টি করেছে।

ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক থেকে বলা হয়েছে, ব্যাপকভাবে বোমা ও বিমান হামলা চালিয়ে গাজার প্রতিরোধ যোদ্ধাদের কর্মকাণ্ড থামিয়ে দেয়া যাবে না যারা ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আকাশ ও স্থলপথে ইসরায়েলে ঢুকে পড়েছে।

এর আগে জাতিসংঘ বলেছে, গাজার বিপুল সংখ্যক মানুষের জন্য পানি, বিদ্যুৎ ও খাদ্য বন্ধ করে দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা আজ পঞ্চম দিনে গড়িয়েছে। দুই পক্ষের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলছে।

বুধবার ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ১০৫৫ ফিলিস্তিনি মারা গেছেন। এছাড়াও আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৮৪ জনে।

অপরদিকে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০০ জনে। আহত হয়েছেন ৩ হাজার ৭ জন।

প্রসঙ্গত, গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হত্যাকাণ্ড চালায় তারা। সূত্র : রয়টার্স।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়