a
ফাইল ছবি। মুক্তা দাশ
নাছোড়বান্দা দীর্ঘশ্বাস
একটা দীর্ঘশ্বাস !!
তোমাকে কাছে পাওয়ার ইচ্ছেটা বোধহয়,
আজীবনের জন্য স্হায়ী নিবাস গাড়লো মনের মধ্যে ।
সময় সুযোগ পেলেই একটু ঢু মেরে দেখে আসি,
ঘুরে বেড়াই তোমার তালা ঝুলানো বহির্বাটি।
একবার দুবার নয়,,, দিনেরাতে মিলিয়ে অনেকবার !!
অথচ দেখ ,, তুমি আমার চোখের পাতায় পাতায় অনায়াসে চুমু দিয়েই যাচ্ছো!
শুধু কি তাই ?? মরি মরি !
লজ্জায় লাল হয়ে যাই ।
সারাক্ষণ কথায় কথায় সময় পার করছি অনায়াসে,
হাসির চেয়ে , কান্নাকাটির দখলদারিত্ব ই বেশি !
তবুও তো জড়িয়ে থাকো নিঃসংকোচে, অবলীলায়।
তোমার না থাকা জুড়েই তুমি আমার হয়ে থাকো !!
রোজকার অভ্যাস ...
তোমার আমার এহেন দাম্পত্য জীবনযাপনের !!
জানি তুমি হেসেই যাচ্ছো মনে মনে
ভাবছো--"আচ্ছা পাগলের পাল্লায় পড়লাম তো'।
সত্যি,, পাগল হয়েই গেলাম বুঝি !?
এখন আর নিজেকে চিনতে পারি না! কেমন যেনো এলোমেলো লাগে সব...!
আমি জেনে শুনে বিষ করেছি পান --- রবি বাবু'কে পেন্নাম না করে উপায় নেই ।
দীর্ঘশ্বাস বড় নাছোড়বান্দা , শ্বাসে শ্বাসে শ্বাসকষ্টের ব্যামো বাড়ায় ! মন্দ লাগে না।
সয়ে গেছে সব ; তবুও
গায়ের উষ্ণতা গায়ে মেখে বিশাল একটা
ধুন্ধুমার জ্বর বাঁধাতে চাই ! তুমি আলগোছে
তামাক পোড়া ভেঁজা ঠোঁটে একটু জলপট্টি দিও।
আবার দীর্ঘশ্বাস ....!!
শুধু ই তোমার জন্যে ।।
ফাইল ছবি
আল্পনা শাহীন
হিন্দু-জানিনা, ইসলাম-চিনিনা, বুঝিনা-ক্রিশ্চান;
মানুষ চিনি, মানুষ ভজি
মানুষই বিশ্বে মহিয়ান!
সভ্যতার ঐ পিচ্ছিল পথে
রথে চড়ায়নি কোন ধর্ম,
যা কিছু নিত্য মহৎ সত্য সবই এই মানুষের কর্ম।
ধর্মের নামে অধর্ম আজ
বিশ্বকে করছে মহাগ্রাস,
বিভেদ বঞ্চনা কষ্ট শোকে
মানুষ ফেলছে দীর্ঘশ্বাস!
বোধের জগতে দেওলিয়া
হয়ে উন্মাদনায় মেতে রই,
এসো এবার মানুষ পূজি
মানুষের মত মানুষ হই।
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় জ্বালানি পাইপলাইনে র্যানসামওয়্যার (ফেরত দেওয়ার বিনিময়ে অর্থ দাবি) সাইবার হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
গতকাল রোববার (৯ মে) একটি বড় পাইপলাইন বন্ধ করার পর জ্বালানি ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। সরবরাহ অব্যাহত রাখতেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জানা যায়, কলোনিয়াল পাইপলাইনের মাধ্যমে দিনে ২৫ লাখ ব্যারেল জ্বালানি সরবরাহ করা হয়। যা ইস্ট কোস্টে সরবরাহ করা ডিজেল, গ্যাসোলিন ও জেট ফুয়েলের মোট ৪৫ শতাংশ। সাইবার অপরাধী গ্যাংয়ের হামলার পর এটি পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়েছে।
বর্তমানে যা মেরামতের কাজ চলছে। জরুরি অবস্থা জারি হলেও সড়ক দিয়ে জ্বালানি পরিবহন সম্ভব হবে বলে জানানো হয়। বিশেষজ্ঞরা বলছেন, আজ সোমবার (১০ মে) জ্বালানির মূল্য ২ থেকে ৩ শতাংশ বাড়ার সম্ভাবনা আছে। তবে এটি সময় বেশি নিলে পরিস্থিতি অনেক খারাপ হবে বলে জানান।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ডার্ক সাইড নামের সাইবার-অপরাধীদের দল এই র্যানসামওয়্যার হামলা চালিয়েছে। বৃহস্পতিবার তারা কলোনিয়াল নেটওয়ার্কে অনুপ্রবেশ করে। পরে প্রায় ১০০ জিবি সমান উপাত্ত আটকে রাখে।
তথ্য-উপাত্ত আটকে রেখে তা কয়েকটি কম্পিউটার ও সার্ভারে স্থানান্তর করে তারা। শুক্রবার তারা তথ্য-উপাত্তগুলো ফেরত দেওয়ার বিনিময়ে মোটা অংকের অর্থ দাবি করেছে। যদি সে অর্থ না-দেওয়া হয়, তবে ইন্টারনেটে সেসব উপাত্ত ছেড়ে দেওয়ার হুমকি দেয়া হয়।