a গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন ও দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা
ঢাকা রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩, ১৯ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন ও দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২৬ ফেরুয়ারী, ২০২৫, ১০:৪১
গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলন ও দাবি আদায়ে রাজপথে থাকার ঘোষণা

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  দীর্ঘদিন ধরে দাবি আদায় এবং চাকরি স্থায়ীকরণের জন্য কথা বলছেন গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এরই প্রেক্ষিতে লাগাতার মানববন্ধন, অবস্থান কর্মসূচি, প্রেসক্লাবের হলরুমে বুদ্ধিজীবীদের নিয়ে সংবাদ সম্মেলনসহ বিভিন্ন মহলে স্মারকলিপি পাঠাচ্ছেন সুবিধা বঞ্চিত কর্মচারীরা।

গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেনীর কর্মচারীরা দীর্ঘ ৩২ বছর ধরে চাকরি করলেও তাদের চাকরি স্থায়ীকরণের কোন উদ্যোগ গ্রামীণ ব্যাংক প্রশাসন নিচ্ছে না। কর্মচারীরা তাদের দাবী জানাতে গত ৩১ জানুয়ারি '২০২৫ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।  সেই সংবাদ সম্মেলন করার কারনে ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রায় ১৫০ জন শ্রমিককে চাকরিচ্যুত করে।

চাকরি স্থায়ীকরণের দাবীতে গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেনী কর্মচারীদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল ২৭ ফেব্রুয়ারী'২০২৫ বৃহস্পতিবার  সকাল ১১ টায় মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ করা হবে।

আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০:৩০ রাজপথে মিছিল এবং জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ব্যাংক কর্মচারী মিন্টু রহমানের সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রাজু আহমেদ,  বক্তব্য রাখেন আশিক, আপেল, রহমতুল্লাহ জসীমউদ্দিন প্রমুখ। বক্তাগন চাকরি স্থায়ীকরণের দাবীতে আন্দোলন এর ধারাবাহিকতায় আগামীকাল প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি পেশ এর কর্মসূচি ঘোষনা করেন। একই সাথে দাবি আদায়ে রাজপথে থাকবেন বলে ঘোষণা করেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

পেট্রোবাংলা কোম্পানিতে চাকরির সুযোগ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ১১:৪০
পেট্রোবাংলা কোম্পানিতে চাকরির সুযোগ

ফাইল ছবি

পেট্রোবাংলার কোম্পানি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) প্রধান কার্যালয়ে মেডিকেল অফিসার (রিটেইনার) পদে একজনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

যোগ্যতা: সরকার অনুমোদিত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মেডিকেল অফিসার পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন ও বিএমডিসির রেজিস্ট্রেশনপ্রাপ্ত হতে হবে।

বয়স: ২০২৩ সালের ৪ অক্টোবর সর্বোচ্চ ৬০ বছর এবং চাকরির ধরন: অস্থায়ী। কর্মস্থল: আরপিজিসিএল ভবন, নিউ এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা।

বেতন: সাকল্যে মাসিক সম্মানী ৫০,০০০ টাকা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের কুরিয়ার/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবেনা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য আরপিজিসিএলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৩।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা সেই পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা আটক


আন্তর্জাতিক ডেস্ক: মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৮ ফেরুয়ারী, ২০২৪, ১২:০৬
কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা সেই পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা আটক

ফাইল ছবি: লিয়াকত আলী, পাকিস্তানের নির্বাচনী কর্মকর্তা

পাকিস্তানের গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করা রাওয়ালপিন্ডি ডিভিশনের কমিশনার লিয়াকত আলী চাট্টাকে আটক করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে পদত্যাগের পর পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন চাট্টা। পরে তার অফিসে অভিযান চালিয়ে সেটি বন্ধ করে দেয় পুলিশ।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসন রেকর্ড জালিয়াতি ঠেকাতে অফিসটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, ওই কমিশনারকে গ্রেফতার করা হয়নি। তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

রাওয়ালপিন্ডি জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সামগ্রী ও তথ্য-উপাত্ত সুরক্ষিত করা হয়েছে। শনিবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা তার পদ থেকে পদত্যাগ করেন। পাকিস্তানে ৮ ফেব্রুয়ারির নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে তিনি তার পদ থেকে পদত্যাগ করেন।

এক সংবাদ সম্মেলনে লিয়াকত আলী বলেন, নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে এবং তিনি নিজেও এর সঙ্গে জড়িত ছিলেন। শুধু অনিয়ম ও ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়াকে তিনি নিতান্তই কম বলে উল্লেখ করে দাবি করেন, নির্বাচনে অনেক বড় জালিয়াতির ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, অনেক স্বতন্ত্র প্রার্থী আছেন যারা ৭০ থেকে ৮০ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন এবং তাদের আমরা জাল ভোট দিয়ে হারিয়ে দিয়েছি।
 
লিয়াকত আলী বলেন, নির্বাচনে এমন অনেকে আছেন যারা হেরে যেতেন; কিন্তু তাদের আমরা ভোট জালিয়াতি করে জিতিয়ে দিতে বাধ্য হয়েছি। সূত্র: ডন নিউজ

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়