a মধ্যরাতে নুরুল হক নুরের বাসায় ডিবি, দরজা ভেঙে তল্লাশির অভিযোগ
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

মধ্যরাতে নুরুল হক নুরের বাসায় ডিবি, দরজা ভেঙে তল্লাশির অভিযোগ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০২ আগষ্ট, ২০২৩, ১১:০১
মধ্যরাতে নুরুল হক নুরের বাসায় ডিবি, দরজা ভেঙে তল্লাশির অভিযোগ

সংগৃহীত ছবি

মধ্যরাতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বাসার দরজা ভেঙে ডিবি তল্লাশি চালায় বলে জানা গেছে। রাতে ফেসবুক থেকে লাইভে এসে পুরো বিষয়টি জানায় নুর।

জানা গেছে, অভিযান শেষে বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায় ডিবি।
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব গণমাধ্যমকে বলেন, এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। রাত ৮টায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবা রফিকুল মোল্লাকেও তুলে নিয়ে যায়। তবে ভোরে দুজনকে আবার ছেড়ে দেওয়া হয়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ বলেন, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া মধ্য রাতে এই ধরনের অভিযান আইন পরিপন্থি। আমরা মনে করি চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদকে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

এদিকে ফেসবুক থেকে লাইভে এসে নুরুল হক নুর জানান, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে নূরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি।

তিনি বলেন, আমার দুই মাস ও সাড়ে তিন বছরের ছোটো দুটো বাচ্চা পুলিশের এ তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে। আমাদের ছাত্ররা যখন সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ তখনই প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে। বুয়েটের ২৪ জন ছাত্র গ্রেপ্তারের ঘটনায় আজ বিকেলে আমাদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে ছাত্র অধিকার পরিষদ। তাই আন্দোলনকে প্রভাবিত করতেই রাতের অন্ধকারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছেন তারা। সূত্র: ইত্তেফাক

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ২৬ জুন, ২০২২, ০৯:৫৭
আগামীকাল থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

ফাইল ছবি

পদ্মা সেতুতে আগামীকাল সোমবার (২৭ জুন) ভোর ৬টা থেকে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

রোববার রাতে তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, পূনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

আজ প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

দুর্ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হাতি এনে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা


বিনোদন ডেস্ক:
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৯:২৮
হাতি এনে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার শীর্ষ তারকাদের মধ্যে একজন শাকিব খান। এছাড়া চলচ্চিত্রের অভিনেতা ছাড়াও প্রযোজক, গায়ক ও গণমাধ্যম ব্যক্তিত্ব তিনি। আজ ২৮ মার্চ (রোববার) বিশেষ এই দিনটিতে জন্ম তাঁর। ৪১ বসন্ত অতিক্রম করে ৪২-এ পদার্পণ করলেন এই নায়ক। বিশেষ দিনটি উদযাপন করলেন‘অন্তরাত্মা’সিনেমার শুটিং সেটে।

পাবনার এক বিলাসবহুল রিসোর্টে শুটিং করছেন শাকিব খান। জন্মদিনে নায়ককে চমকে দিতে সেখানে নিয়ে আসা হয়েছিল দুটি হাতি। তারা শাকিবের মাথায় শুঁর বুলিয়ে দেয়।

এছাড়াও ঢাক বাজানোর সঙ্গে কেক কাটেন শাকিব খান। আকাশে উড়ানো হয় ফানুস। পুরো আয়োজনটি করেছেন‘অন্তরাত্মা’র সিনেমার প্রযোজক সোহানী হোসেন।

সোহানী হোসেনের এমন আয়োজনে শাকিব খান চমকে যান। প্রযোজকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জন্মদিন উদযাপনের পুরো মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। সেটি শাকিব খানের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়।

শাকিব খানের জন্ম গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৯৭৯ সালের ২৮ মার্চ। তার পারিবারিক নাম মাসুদ রানা। বাবা আব্দুর রব ছিলেন সরকারি কর্মচারী। বাবার চাকরির সূত্রেই শাকিব খানের শৈশব থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জে।

শাকিব খান এক দশকের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষ নায়ক। চিত্রনায়ক মান্নার পর বাংলাদেশের চলচ্চিত্রের হাল ধরেন তিনি। সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে ১৯৯৯ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন শাকিব খান। যদিও শাকিব খান আফতাব খান টুলু পরিচালিত ‘সবাইতো সুখী হতে চায়’ সিনেমা দিয়ে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান।
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন