a শান্তি-শৃঙ্খলা নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: আইনমন্ত্রী
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

শান্তি-শৃঙ্খলা নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: আইনমন্ত্রী


নিউজ ডেস্ক:
রবিবার, ২৮ মার্চ, ২০২১, ০৯:৫৫
শান্তি-শৃঙ্খলা নষ্ট করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে : আইনমন্ত্রী

ফাইল ছবি: আইনমন্ত্রী আনিসুল হক

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের শান্তিপ্রিয় জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং আইন অমান্য করে ভাংচুর ও আক্রমণ করা হলে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নষ্ট করার চেষ্টা করছে তারা দেশের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা দেখাচ্ছে না।

আজ রবিবার ঢাকায় বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত ইপিজেডের শ্রমিকদের জন্য বেপজার হেল্পলাইন সেবা উদ্ধোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে 'নতুন উদীয়মান অর্থনীতির দেশ'। ভৌগলিক অবস্থান, সহজলভ্য, উৎপাদনশীল ও সহজে প্রশিক্ষণযোগ্য সম্ভাবনাময় শ্রমশক্তি এবং পরিমিত উৎপাদন ব্যয়ে এশিয়া এমনকি বিশ্বের মধ্যে বাংলাদেশ বিনিয়োগের প্রধান আকর্ষণীয় ক্ষেত্র।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির বক্তব্য রাখেন। সূত্র:বিডিপ্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ঢাকায় গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরাম-এর সহ সভাপতি এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে ফুলেল শুভেচ্ছা


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫৫
ঢাকায় গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরাম-এর সহ সভাপতি এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে ফুলেল শুভেচ্ছা

ছবিঃ মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধিঃ আজ ঢাকায় গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের সহ সভাপতি এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট মোঃ মোশারফ হোসেন মনিরকে এসিস্ট্যান্ট এটর্নী জেনারেল নিয়োগ দেওয়ায় ঢাকাস্থ গাইবান্ধা জেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে আজ সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি সাবেক অতিরিক্ত সচিব আইয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, এস এম, জাকির হোসেন, ফোরামের প্রতিষ্ঠাতা এটিএম, মমতাজুল করিম, মশিয়ুর রহমান, বকুল মহন্ত, তাজুল ইসলাম সরকার, নেয়ামুল আহসান পামেল, খাইরুল ইসলাম আকন্দ, আব্দুল হাদী, তোফাজ্জল হোসেন প্রমুখ।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

জামালপুর যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশেষ সাধারণ সভা


মনির, বিশেষ প্রতিনিধি: মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ০১:৪৮
জামালপুর যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত বিশেষ সাধারণ সভা

ছবি: সুমন, মুক্তসংবাদ প্রতিদিন

 

বিশেষ প্রতিনিধি, সরিষাবাড়ি: জামালপুর, সরিষাবাড়ি, তারাকান্দী যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) কর্তৃক আয়োজিত এক বিশেষ সাধারণ সভা ২৯ নভেম্বর, শুক্রবার, সিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা সারকারখানার জিএম জনাব  আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরিফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিবিএ-র সাবেক সাধারণ সম্পাদক জনাব মোরশেদ আলম তালুকদার। প্রধান বক্তা  তার বক্তব্যে যমুনা সারকারখানাতে দ্রুত গ্যাস সরবরাহ করে সারকারখানাটি পূনরায় চালু করার আহবান জানান।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জনাব মনিরুজ্জামান আদম, শ্রমিক নেতা ও সিবিএর সাবেক সফল সাংগঠনিক সম্পাদক জনাব আবুল হোসেন, জনাব আমজাদ হোসেন, অফিসার ইনর্চাজ, তারাকান্দি তদন্ত কেন্দ্র।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, জনাব মনিরুজ্জামান মাছুম, শফিকুল ইসলাম হাই, রাশেদুল ইসলাম লিটন ও জাহাঙ্গীর, স্বপন, রুকোন প্রমুখ। উল্লেখ্য, শীঘ্র শ্রমিক কর্মচারীদের নির্বাচনের লক্ষ্যে একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - আইন