a আওয়ামী লীগও সোমবার শান্তি সমাবেশ করবে
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আওয়ামী লীগও সোমবার শান্তি সমাবেশ করবে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ০১:২৭
আওয়ামী লীগও সোমবার শান্তি সমাবেশ করবে

ফাইল ছবি

আগামী সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। 

সোমবার বিএনপির পক্ষ থেকে সারা দেশে জনসমাবেশ করার ঘোষণার পর আওয়ামী লীগ ঢাকায় এই শান্তি সমাবেশের ঘোষণা দেয়।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলন করে আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণার দুই ঘণ্টা পর বিএনপি সোমবার দেশের সব জেলা ও মহানগরে জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়। দলটি বলেছে, আওয়ামী লীগ যেহেতু রোববার কর্মসূচি পালন করবে, তাই তারা সোমবার কর্মসূচি দিয়েছে।

আওয়ামী লীগের দায়িত্বশীল একটি সূত্র জানায়, বিএনপির সোমবারের কর্মসূচি ঘোষণার পর ওই দিনই তারা (আওয়ামী লীগ) রাজধানীতে বড় জমায়েতের কথা ভাবছে। এ কারণেই বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার ঘোষণা দেয়। তাই রোববারের কর্মসূচিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হবে না। তবে স্থানীয়ভাবে এই কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, ‘আমরা সোমবার আন্তর্জাতিক বাণিজ্য মেলার মাঠে বড় সমাবেশের আয়োজন করেছি। আগামীকাল রোববার থানা এলাকাগুলোতে বিক্ষোভ সমাবেশ করা হবে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দারও একই কথা বলেছেন। তিনি বলেন, বাণিজ্য মেলার মাঠে সমাবেশ সফল করতে আগামীকাল তেজগাঁওয়ে বর্ধিত সভা ডাকা হয়েছে। সূত্র: প্রথম আলো

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

নূরদের ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে


এমএস.প্রতিদিন ডেস্ক:
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১১:৫৭
নূরদের ডাকা বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে

ফাইল ছবি

ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরের ডাকা শাহবাগের বিক্ষোভ কর্মসূচী স্থগিত করা হয়েছে।

শুক্রবার ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘোষিত প্রোগ্রামটি স্থগিত করা হল।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হাইকোর্ট রাজারবাগ পীরের সম্পদের উৎস জানতে দুদককে নির্দেশ


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
মঙ্গলবার, ০৫ অক্টোবর, ২০২১, ০১:৫৫
হাইকোর্ট রাজারবাগ পীরের সম্পদের উৎস জানতে দুদককে নির্দেশ

ফাইল ছবি

রাজারবাগের পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে যেসব সম্পত্তি রয়েছে তা নির্ণয় করে সেগুলোর উৎস সম্পর্কে খোঁজ নিয়ে আদালতকে জানানোর জন্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি পীর ও তার পৃষ্ঠপোষকতায় উলামা আঞ্জুমান বাইয়্যিনাত অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কিনা সে বিষয়েও খোঁজ নিয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে প্রতিবেদন দাখিল করার কথা বলা হয়েছে। আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্টের দেওয়া এ সংক্রান্ত আদেশের লিখিত অনুলিপি সোমবার (৪ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, রাজারবাগ দরবারের পীর দিল্লুর রহমান ও তার দরবারের সব সম্পত্তির হিসাব চেয়ে গত ১৯ সেপ্টেম্বর আদেশ দেন হাইকোর্ট। ওই দিন একই সঙ্গে এই দরবারের পীরের অনুসারীদের করা (রিটে উল্লেখিত ৮টি) মামলা তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে মামলার বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে সিআইডিকে। সেই সঙ্গে আদালত রিট আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছিলেন। 

সোমবার (৪ অক্টোবর) ওই দিনের দেওয়া মৌখিক আদেশের লিখিত অনুলিপি প্রকাশ করা হয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি