a যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে অনুরোধ
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে অনুরোধ


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১৬ আগষ্ট, ২০২১, ১১:৫৮
যুক্তরাষ্ট্র আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে অনুরোধ

ফাইল ছবি । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

আফগানিস্তানের কিছু মানুষকে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্র অনুরোধ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, বাংলাদেশ সরকার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

আজ সোমবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‌‘প্রথমে ওয়াশিংটনে আমাদের রাষ্ট্রদূতের কাছে এবং পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত কিছু আফগান নাগরিককে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ করেন। 

আমরা জানতে চেয়েছিলাম, কোন কোন দেশকে তারা এ অনুরোধ জানিয়েছে। কত আফগান নাগরিককে কত দিনের জন্য রাখতে হবে। এ বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেনি।’

‘এমনিতেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সমস্যা আছে। নতুন করে কোনো দেশের লোকজনকে আশ্রয় দেওয়ার সুযোগ বাংলাদেশের নেই। তাই আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি নাকচ করে দিয়েছি’,- বলেন পররাষ্ট্রমন্ত্রী।
 
এর আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা জনতার সরকারে বিশ্বাস করি। আমরা সেই সরকারকে বিশ্বাস করি, জনগণ যাকে পছন্দ করে। আমরা গণতান্ত্রিক সরকারে বিশ্বাসী। যদি তালেবান সরকার তার জনগণের সমর্থিত সরকার হয়, তাহলে বাংলাদেশের দরজা অবশ্যই খোলা থাকবে।’

অপরদিকে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ, যা আঞ্চলিক বা তার বাইরেও প্রভাব ফেলতে পারে। 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

প্রথম হজের ফ্লাইট সৌদি পৌঁছেছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
রবিবার, ০৫ জুন, ২০২২, ০৭:৫৯
প্রথম হজের ফ্লাইট সৌদি পৌঁছেছে

ফাইল ছবি

হজের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছেছে। রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে জেদ্দা বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে সকাল ৯টা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিমানমন্ত্রী মাহবুব আলী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেন।

করোনা মহামারির কারণে গত ২ বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। এবার বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ পালনের জন্য যাবেন।

২০১৯ সালে বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এবার সৌদি সরকার ৬৫ বছরের বেশি বয়সস্কদের হজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরায়িলেদের হামলা


হানিফ, মুক্তসংবাদ প্রতিদিন:
শনিবার, ০৮ মে, ২০২১, ০৭:০৬
আল আকসায় নামাজরত মুসল্লিদের উপর ইসরায়িলেদের হামলা

সংগৃহীত ছবি

 

গতকাল ৭মে শুক্রবার আল আকসা মসজিদে নামাজের উদ্দেশ্যে জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনিদের উপর ভয়াবহ তান্ডব চালিয়েছে ইসরায়িলি সেনাবাহিনী।

নির্বিচার গুলিতে আহত হয়েছে অন্তত ১৮০ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে জুমাতুল বিদার পর থেকেই ইসরায়িলি দখল দারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করা হয় শেখ জাররাহসহ পুর্ব জেরুজালেমের বিভিন্ন স্থানে। 

ইফতারের পর রমজানের বিজোড় রাত্রিতে লাইলাতুল কদর সন্ধানে নামাজ আদায় করার জন্য আল আকসা মসজিদে একত্রিত হয় হাজার হাজার ফিলিস্তিনিরা। এসময় তাদের উপর পশুর মত হামলে পড়ে ইসরাইলি সেনাবাহিনীর একটি দল। এমনকি যারা নামাজে ছিলেন তারাও এ হামলা থেকে রক্ষা পায়নি।

নামাজে আসা মুসুল্লিদের লক্ষ্য করে চালানো হয় গুলি এবং তাদেরকে মসজিদ থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়। তাদের উপর ছোড়া হয় বেশ কিছু টিয়ারশেল। এই সময় কয়েকজন ফিলিস্তিনিকে আটকও করা হয়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়