a কবি শঙ্খ ঘোষ আর নেই
ঢাকা সোমবার, ১ চৈত্র ১৪৩২, ১৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কবি শঙ্খ ঘোষ আর নেই


আন্তর্জাতিক ডেস্ক:
বুধবার, ২১ এপ্রিল, ২০২১, ০৮:৪৭
কবি শঙ্খ ঘোষ আর নেই

কবি শঙ্খ ঘোষ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কবি শঙ্খ ঘোষ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। আনন্দবাজার অনলাইন জানায়, মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। 

বুধবার (২১ এপ্রিল) সকালে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবি। বেলা সাড়ে ১১টার দিকে ভেন্টিলেটর খুলে নেওয়া হয়।শঙ্খ ঘোষ কয়েক মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। 

গত ২১ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালেও ছিলেন কয়েক দিন। এর মধ্যে তিন দিন আগে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। এরপর তার করোনা টেস্ট করা হয়। গত বুধবার তার পজিটিভ রিপোর্ট আসে। 

কবি শঙ্খ ঘোষের জন্ম ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। কর্মজীবনে তিনি যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। ১৯৯২ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা গেছে কবিকে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠানে অধ্যাপনাও করেছেন। ইউনিভার্সিটি অব আইওয়ায় ‘রাইটার্স ওয়ার্কশপ’-এও শামিল হন। বছর দুয়েক আগে ‘মাটি’ নামের একটি কবিতায় কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন তিনি। বাংলা কবিতার জগতে শঙ্খ ঘোষের অবদান অপরিসীম। ‘দিনগুলি রাতগুলি’, ‘বাবরের প্রার্থনা’, ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। 

দীর্ঘ সাহিত্যজীবনে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন শঙ্খ ঘোষ। ১৯৭৭ সালে ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য আকাদেমি পুরস্কার পান। ১৯৯৯ সালে কন্নড় ভাষা থেকে বাংলায় ‘রক্তকল্যাণ’ নাটকটি অনুবাদ করেও সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি। এছাড়া রবীন্দ্র পুরস্কার, সরস্বতী সম্মান, জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তিনি ২০১১ সালে পদ্মভূষণে সম্মানিত হয়েছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

কালজয়ী জননেতা মসিয়ুর রহমান যাদু মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে চিত্র প্রদর্শনী


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ০২:৫৭
কালজয়ী জননেতা মসিয়ুর রহমান যাদু মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে চিত্র প্রদর্শনী 

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  মসিয়ুর রহমান যাদু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে গণতন্ত্রের মানসপুত্র, বলিষ্ঠ দেশ প্রেমিক, সাবেক সিনিয়র মন্ত্রী, কালজয়ী জননেতা মসিয়ুর রহমান যাদু মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

আজ ১২ এপ্রিল ২০২৫ জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী হলে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলা এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন, মসিয়ুর রহমান যাদু মিয়ার সুযোগ্য কন্যা ন্যান্সি রহমান। ন্যান্সি রহমানের সভাপতিত্বে এবং মাওলানা ভাসানী ও যাদু মিয়ার ঘনিষ্ঠ সহচর, ছাত্রনেতা, যুব নেতা, ভাসানী স্মৃতি সংসদের সভাপতি জনাব জিয়াউল হক মিলু ফিতা কেটে এই চিত্র প্রদর্শনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। 

এই সময় আরোও উপস্থিত ছিলেন মসিয়ুর রহমান যাদু মিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নাদিম চৌধুরী। সার্বিক ব্যবস্থাপনার ছিলেন তারেকুল গণি, ড. যোয়েবুর রহমান, ব্যারিস্টার মারজিয়া কবির, পন্সি রহমান, আনিসুল গনি। মাসিয়ার সাইফ, মালিয়াত সাইফ, রফিক আসাদ, প্রকৌশলী আমিন, জামাল হোসেন, আল-আমিন, শাহজালাল, মাহবুব ফাসিয়ুল আলম, নূর মোহাম্মদ শরফুদ্দিনসহ আরো অনেকেই।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আর্জেন্টিনা পাকিস্তানের জঙ্গিবিমান ক্রয় করতে যাচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৫৮
আর্জেন্টিনা পাকিস্তানের জঙ্গিবিমান ক্রয় করতে যাচ্ছে

ফাইল ছবি

পাকিস্তান এখন আর যুদ্ধবিমান ক্রয় করছে না; বরং বিক্রির দিকেই ঝুঁকছে।  ইসলামাবাদ থেকে ১২টি জেএফ-১৭ থান্ডার জঙ্গিবিমান কেনার পরিকল্পনা করেছে আর্জেন্টিনা।

পাকিস্তানের কাছ থেকে এসব জঙ্গিবিমান কেনার জন্য আর্জেন্টিনা ২০২২ সালের খসড়া বাজেটে ৬৪ কোটি ৪০ লাখ ডলার অর্থ বরাদ্দ দিয়েছে। খবর দ্য ডনের।

জেএফ-১৭ থান্ডার বিমান চীন ও পাকিস্তানের যৌথ প্রচেষ্টায় তৈরি এক ইঞ্জিনের মাল্টি রোল যুদ্ধবিমান।

ইতিমধ্যে এ বাজেট দেশটির জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত হয়নি, তবে দেশটি পাকিস্তান থেকে জঙ্গিবিমান কিনতে চায়— সেটি পরিষ্কার।

গত কয়েক বছর ধরে আর্জেন্টিনা বেশ কয়েকটি দেশের কাছ থেকে জঙ্গিবিমান কেনার চেষ্টা করে আসছিল, কিন্তু অর্থের ঘাটতি এবং ব্রিটেনের আপত্তির কারণে তা সম্ভব হয়ে উঠেনি।

সর্বশেষ গত বছর দক্ষিণ কোরিয়ার কাছ থেকে জঙ্গিবিমান কেনার প্রচেষ্টাও আটকে দিয়েছিল ব্রিটেন। আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী ব্রিটিশ এ পদক্ষেপকে ‘সাম্রাজ্যবাদী অহংকার’ বলে মন্তব্য করেছিলেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - বিবিধ

সর্বোচ্চ পঠিত - বিবিধ

বিবিধ এর সব খবর