a নানান বর্ণিল আয়োজন, পটকা ও আতশবাজিতে নতুন বছর উদযাপন
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

নানান বর্ণিল আয়োজন, পটকা ও আতশবাজিতে নতুন বছর উদযাপন


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ০১ জানুয়ারী, ২০২৫, ০৯:১১
নানান বর্ণিল আয়োজন, পটকা ও আতশবাজিতে নতুন বছর উদযাপন

ছবি সংগৃহীত: নতুন বর্ষবরণ ২০২৫

 

নিউজ ডেস্ক: বিদায় আরও একটি বছর। সঙ্গে নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো নতুন বছর ২০২৫। পুরানো বছরকে বিদায় দিয়ে দু:খ-বেদনা দূরে রেখে নতুন উদ্যোমে, নতুন প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছি দেশবাসী।

গতকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর সুউচ্চ ভবনের ছাদগুলো। পাশাপাশি ফুটতে থাকে পটকা। শব্দে প্রকম্পিত হয়ে যায় সারা ঢাকা শহর। অনেকে ভয়ে ঘরের দরজা-জানালা আটকিয়ে বসে থাকেন দূর্ঘটনা এড়াতে।

যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বেশকিছু নির্দেশনা দিয়েছিল। এর মধ্যে থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় যে কোনো ধরনের আতশবাজি, পটকা ফোটানো ও ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয় কিন্তু তা মানেনি ঢাকাবাসী।

বিধিনিষেধ থাকলেও রাজধানীবাসী মহাধুমধামে আবার কোথাও স্বল্প পরিসরে আয়োজন করছে পার্টি। অনেকে বাসার ছাদে বারবিকিউ পার্টি আর কেক কাটাসহ বিভিন্ন ধরণের আয়োজনে মেতেছে।

তবে, রাজধানীর বিভিন্ন এলাকায় কঠোর নজরদারি রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। টহলের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তল্লাশি চালিয়েছে। আবার কোথাও কোথাও যান চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছিল।

নতুন বছর-২০২৫ উপলক্ষ্যে দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বাণীতে ড. ইউনুস বলেন, নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, নব উদ্যমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা জোগায়। নতুন বছরের এই মাহেন্দ্রক্ষণে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নতির নতুন শিখরে আরোহণে অঙ্গীকারবদ্ধ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।

নতুন বছরে মানুষে-মানুষে সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক এই কামনা করে তিনি বলেন, খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অসামান্য: সেনাপ্রধান


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
শুক্রবার, ১০ ফেরুয়ারী, ২০২৩, ০৭:৩০
দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অসামান্য: সেনাপ্রধান

ছবি: সংগৃহীত

সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ বলেছেন, দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অসামান্য। দেশে বিভিন্ন দুর্যোগের সময় ক্যাডেট সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করে থাকেন।

শুক্রবার কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানও অনস্বীকার্য।

এ সময় তিনি ভাষার মাসে ৫২-এর ভাষা আন্দোলনে বীর শহিদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেনাপ্রধান বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক, গণমাধ্যম ব্যক্তি, শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র:যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বিশ্বের প্রথম টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়


এমএস.প্রতিদিন ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১, ০৯:৩১
বিশ্বের প্রথম টুইট বিক্রি হলো ২৪ কোটি টাকায়

ফাইল ফটো: জ্যাক ডরসি

টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির একটি টুইট বিক্রি হয়েছে ২.৯ মিলিয়ন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৪ কোটি টাকা। ২০০৬ সালের ২১ মার্চ ওই টুইটটি করেছিলেন ডরসি। ​তাতে তিনি লিখেছিলেন “just setting up my twttr”। খবর বিবিসি।

বিশ্বে এটিই প্রথম টুইট যা কি না কোটি টাকায় বিক্রি হলো। টুইটটি কিনে নিয়েছেন সিনা এসতাভি নামের মালয়েশিয়ার এক ব্যবসায়ী। দাতব্য কাজে টুইটটি নিলামে তুলেছিলেন ডরসি। ইদার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টুইটটি কেনা হয়েছে।

টুইটটি কিনতে পেরে খুব খুশি ওই ব্যবসায়ী। তিনি বলেছেন, এটি শুধুই একটি টুইট নয়। আমি বিশ্বাস করি পরে এই টুইটের আসল মূল্য মানুষ বুঝতে পারবে, মোনালিসার চিত্রকর্মের মতো।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়