a ফখরুলের ‌‌‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

ফখরুলের ‌‌‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১:৪১
ফখরুলের ‌‌‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে

ফাইল ছবি

‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দুই খণ্ডের বই প্রকাশিত হতে যাচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জানা গেছে, বিভিন্ন সভা, সমাবেশ ও সেমিনারে দেওয়া বক্তব্যের সংকলন আকারে বই দু’টি প্রকাশ করা হবে। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বিএনপি মহাসচিবের কয়েকটি লেখাও বইয়ে থাকছে। এর প্রকাশনা উৎসব হওয়ার কথা রয়েছে আগামী নভেম্বরে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে দুই খণ্ডের বইটি প্রকাশিত হচ্ছে। বইয়ের প্রকাশক হলেন জহির মো. দীপ্তি। আর বইয়ের ভূমিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই লিখেছেন। আর মুখবন্ধ লিখেছেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ। দুই খণ্ডের এই বইয়ের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।

শায়রুল কবির আরও জানান, প্রথম খণ্ডে  ১ থেকে ২৯টি অধ্যায় রয়েছে, পরের খণ্ডে ২৯ থেকে ২১০টি অধ্যায় রয়েছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমাদের লক্ষ্য গুণগত পরিবর্তন ও কল্যাণ রাষ্ট্র গঠন করা, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, এই সংকট বিএনপির একার নয় দেশের সবার ও গণতন্ত্র পুনঃরুদ্ধার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরেয়ে আনতে হবে এবং মেগা প্রজেক্ট নামে হরিলুট চলছে- শিরোনামে একাধিক বক্তব্যের সংকলন রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শনিবার হতে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ১৬ ফেরুয়ারী, ২০২২, ০২:৪০
শনিবার হতে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু

ফাইল ছবি

আগামী শনিবার (১৯ ফেব্রুয়ারি) একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এটি চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি,  যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

অপর এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে  গ্রহণ করা হবে।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

মির্জা ফখরুল ও আব্বাসের আবারও জামিন নামঞ্জুর


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ০৯:১৮
মির্জা ফখরুল ও আব্বাসের আবারও জামিন নামঞ্জুর

ফাইল ছবি

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ প্রদান করেন।
 
এর আগে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানির সময় রাষ্ট্র পক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে দেন।

আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ সাংবাদিকদের জানান, জজ আদালতের এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে।

এর আগে ৮ ডিসেম্বর দিবাগত রাতে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন ৯ ডিসেম্বর পুলিশ তাদের আদালতে হাজির করে। শুনানি শেষে বিচারক আসামিদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলা সূত্রে জানা গেছে, ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এসময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় ৪৭৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করা হয়। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়