a
ফাইল ছবি
আজ শনিবার বিকাল ৩টার দিকে যা ৪২ দশমিক ৬ ডিগ্রিতে পৌঁছায়। যশোর অঞ্চলে গত বুধবার থেকেই তীব্র তাপপ্রবাহ শুরু হয়। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে থাকে। এর আগে এ জেলায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২, বৃহস্পতিবার ৪০ দশমিক ৪ এবং শুক্রবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
আজ বিকালে তাপমাত্রা যখন ৪২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়, তখন বাতাসে আর্দ্রতা ছিল মাত্র ১৮ থেকে ২০ শতাংশ। যে কারণে রোদে গেলে শরীর পুড়ে যাওয়ার মতো অনুভূতি হতে থাকে।
গত তিন দিন ধরে চলা তীব্র এই তাপপ্রবাহের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিনের বেলায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। জীবিকার তাগিদে দিনমজুর শ্রমিক, রিকশাভ্যান চালকেরা বাইরে বের হলেও রাস্তাঘাট জনশূন্য থাকায় তারা যাত্রী তেমন একটা পাচ্ছেন না। সামান্য পরিশ্রমেই অত্যাধিক ক্লান্ত হয়ে পড়ছেন। সারাদিনই গাছের ছায়ায়, পার্কে শ্রমজীবী মানুষদের বিশ্রাম নিতে দেখা যাচ্ছে।
এদিকে তপ্ত বৈশাখের শুরু থেকেই যশোর শহরে খাবার পানির সংকট দেখা দিচ্ছে। প্রায় শতভাগ টিউবয়েলে পানি উঠছে না। যাদের সাবমারসিবল পাম্প আছে, প্রতিবেশীরা তাদের কাছ থেকে খাবার পানি সংগ্রহ করছেন।
তীব্র তাপপ্রবাহের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। যশোর জেনারেল হাসপাতালে ৫ বেডের ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিনই ২৫ থেকে ২৬ জন ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন। এসব রোগীর বেশিরভাগই শিশু ও বয়স্ক মানুষ। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিভিন্ন মাধ্যমে তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে পরামর্শমূলক প্রচারণা চালাচ্ছে।
এই সময়ে ফ্রিজের ঠান্ডা পানি একেবারেই না খাওয়ার পরামর্শ দিয়ে তিনি প্রচুর পানি, ডাবের পানি ও দেশি ফলমূল খাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। ক্ষেত-খামারসহ বাইরে যারা কাজ করেন, তাদের বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বাইরের কাজ না করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ইসরায়েলের নজরদারি প্রযুক্তি এনে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করছে সরকার।
শনিবার (৮ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, ইসরায়েলি প্রযুক্তি পেগাসাস ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে। বিরোধী দলকে দমনের জন্য এবং বিরোধী মতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা (সরকার) এটা
ব্যবহার করে করছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।
রাজনৈতিক দলগুলোর বিরোধ মেটাতে সংলাপের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘২০১৮ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে সংলাপে গিয়েছিলাম। কিন্তু বোকা বানিয়ে দিয়েছিল। ফলে এদের সঙ্গে সমঝোতা করা যায় না? সমঝোতা করে লাভ হবে না, এরা আবার প্রতারণা করবে।’
নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘২০১১ সালের ১০ মে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংক্ষিপ্ত আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছিল।’
কিন্তু সেখানে পর্যবেক্ষণে বলা হয়েছিল, নিরাপত্তার স্বার্থে এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুটি নির্বাচন করা যেতে পারে। কিন্তু সরকার এ নিয়ে ডাহা মিথ্যাচার করছে। কারণ, তারা দেখেছে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হলে ভোট পাবে না।
ঢাকায় এ আলোচনা সভায় এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ প্রমুখ। সূত্র: ইত্তেফাক
ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো তাকে ক্ষমতায় চায় না বলেই বাংলাদেশের এলিট ফোর্স র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসির সাংবাদিক ইয়ালদা হাকিম। সাক্ষাৎকারের একটি অংশের ভিডিও তিনি টুইটারে শেয়ার করেছেন। বিবিসি জানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাবের ওপর কেন নিষেধাজ্ঞা দিয়েছে বলে তিনি মনে করেন।
জবাবে শেখ হাসিনা বলেন, যে বাহিনীর ওপর তারা নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তাদের পরামর্শেই ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। তাদের সব প্রশিক্ষণ, সরঞ্জাম যুক্তরাষ্ট্র দিয়েছে। যেভাবে তারা এ বাহিনীবে প্রশিক্ষণ দিয়েছে, তারা সেভাবেই কাজ করছে বলে আমার বিশ্বাস। তাহলে কেন তারা এই নিষেধাজ্ঞা দিল? এটা আমার কাছেও বিরাট এক প্রশ্ন। ইয়ালদা হাকিম তখন জানতে চান, যুক্তরাষ্ট্র তাহলে কেন এটা করেছে বলে শেখ হাসিনা মনে করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি জানি না, হয়তো তারা আমার কাজ অব্যাহত থাকুক তা চায় না, আমি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছি, সেটা তারা হয়ত গ্রহণ করতে পারছে না। এটা আমার অনুভূতি।
গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর এলিট ফোর্স র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার। এরপর বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও যুক্তরাষ্ট্রের সাড়া মেলেনি। যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে, নিষেধাজ্ঞা উঠানোর প্রক্রিয়া বেশ ‘জটিল’।
শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন, একটা সময় সন্ত্রাসবাদ সব দেশের জন্যই সমস্যা হয়ে উঠেছিল। বাংলাদেশে সরকার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পেরেছে। এরপর মাত্র একটি ঘটনা (হোলি আর্টিজানে জঙ্গি হামলা) ঘটেছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রাখতে কঠোর পরিশ্রম করেছে। সূত্র: যুগান্তর