a সেট টপ বক্স লাগবে টিভি দেখতে
ঢাকা রবিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৫ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

সেট টপ বক্স লাগবে টিভি দেখতে


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক:
রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০:১২
সেট টপ বক্স লাগবে টিভি দেখতে

ফাইল ছবি

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত গ্রাহকদের সেট টপ বক্স সরবরাহ করা হবে। এই সময়ের মধ্যে সেট টপ বক্স না বসালে ১ ডিসেম্বর থেকে গ্রাহকদের টেলিভিশন দেখা বাধাগ্রস্ত হবে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরের কেবল নেটওয়ার্কিং পদ্ধতি ডিজিটাল করা হবে। আর ৩১ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরনো ১১টি জেলা শহরের কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে।

রোববার (৩১ অক্টোবর) সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো) এবং ড্রিস্ট্রিবিউটরদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। পরে তিনি এ তথ্য জানান। এ সময় সরকারি নির্দেশনা মেনে দেশে ক্লিনফিড চালু করতে সহায়তা করায় কেবল অপারেটরদের ধন্যবাদ জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, নির্ধারিত সময়েই কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা করা হবে। কেবল অপারটেররা জানিয়েছেন, তারা ডিজিটাল ডিভাইস বসিয়েছেন। এখন গ্রাহকদের সেট টপ বক্স সরবরাহ করা হবে। গ্রাহকরা এই সেট টপ বক্স না বসালে ৩০ নভেম্বরের পর টেলিভিশন দেখার ক্ষেত্রে বাধাগ্রস্থ হবে। কেবল অপারেটররা বলেছেন সময় বাড়ানোর প্রয়োজন নেই।

সেট টপ বক্স নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সেট টপ বক্সের দাম কেবল অপারেটররা একসঙ্গে নেবে না, সেটি ১২ থেকে ৩০ কিস্তিতে নেবেন। এটা গ্রাহকদের সঙ্গে তাদের বিষয়, এটা সরকার ঠিক করে দেবে না। সরকার থেকে মনিটরিংয়েরও প্রয়োজন নেই। কারণ চাহিদা বাড়লে দাম বাড়ার কোনো সুযোগ নেই। চাহিদা বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে। গ্রাহক যদি চায় কেবল অপারেটরের কাছ থেকে না নিয়ে নিজেই বাজার থেকে কিনে নিতে পারবেন। সেপটপ বক্স নিয়ে কাউকে মনোপলি করতে দেব না।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়াকে স্থানান্তর


মুক্তসংবাদ প্রতিদিন:
সোমবার, ০৩ মে, ২০২১, ০৭:৪৮
শ্বাসকষ্ট বাড়ায় সিসিইউতে খালেদা জিয়াকে স্থানান্তর

ফাইল ছবি

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়েছে। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় আজ দুপুরে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ম্যাডাম কিছু শ্বাসকষ্ট অনুভব করছিলেন সকালের দিকে। পরে চিকিৎসকরা বিকাল ৪টায় সিসিইউতে স্থানান্তর করেন। তারা জানায় খালেদা জিয়ার অবস্থা এই মুহূর্তে (সাড়ে ৪টায়) স্থিতিশীল।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ‘ফিরোজায়’তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। 

করোনা আক্রান্তের ১৪ দিন অতিক্রান্ত হওয়ার পরে খালেদা জিয়ার করোনা টেস্ট করা হলে ফলাফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান (চেস্ট), হৃদযন্ত্রের কয়েকটি পরীক্ষা করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। 
 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

রাশিয়াবিরোধী দেশগুলোকে গ্যাস কিনতে হবে রুশ মুদ্রায়: পুতিন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১২:৫৮
রাশিয়াবিরোধী দেশগুলোকে গ্যাস কিনতে হবে রুশ মুদ্রায়: পুতিন

ফাইল ছবি

ইউক্রেনে সেনা অভিযানের পর রাশিয়ার সাথে যেসব দেশ অবন্ধুসুলভ আচরণ করছে, সেসব দেশের কাছে রুশ মুদ্রা রুবলে গ্যাস বিক্রির ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি  বলেছেন, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুবলে গ্যাস বিক্রি করবে মস্কো।

রাশিয়ার ওপর নানা মাত্রার নিষেধাজ্ঞা দিলেও এখনও ইউরোপের অনেক দেশ জ্বালানি বিশেষ করে তেল ও গ্যাসের জন্য রাশিয়ার ওপরই নির্ভরশীল।

পুতিন বলেন, ‘আগে সই করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।’

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে রুশ সরকারের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করে পুতিন এসব সিদ্ধান্ত নেন। সূত্র: রয়টার্স

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - জাতীয়