a আওয়ামী লীগের ঢাকা দখলের চেষ্টা, আর উপদেষ্টাদের নির্বাচন নিয়ে বরাবরের ন্যায় শিশুসূলভ বক্তব্য!
ঢাকা বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২, ২৬ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

আওয়ামী লীগের ঢাকা দখলের চেষ্টা, আর উপদেষ্টাদের নির্বাচন নিয়ে বরাবরের ন্যায় শিশুসূলভ বক্তব্য!


সম্পাদকীয় মতামত, মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ০৭:৪৫
আওয়ামী লীগের ঢাকা দখলের চেষ্টা, আর উপদেষ্টাদের নির্বাচন নিয়ে বরাবরের ন্যায় শিশুসূলভ বক্তব্য!

ছবি এডিট: মুক্তসংবাদ প্রতিদিন

 

নিজস্ব প্রতিনিধি: আজ যুগান্তরের রিপোর্টে প্রকাশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দেশে চলছিল একের পর এক ষড়যন্ত্র। নানামুখী অপতৎপরতার মাধ্যমে নতুন সরকারকে ব্যর্থ করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল পরাজিত আওয়ামী শক্তি। সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার রাজধানী ঢাকা দখলের চেষ্টা করছেন আওয়ামী লীগ। এই পরিকল্পনাকে সামনে রেখে বেশকিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণও নিয়েছে।

উল্লেখ্য, প্রশিক্ষিত গেরিলা বাহিনীর প্রধান উদ্দেশ্য দেশে অরাজকতা সৃষ্টি করে রাজধানী ঢাকাকে দখলে নেয়া। এলক্ষ্যে দেশে-বিদেশে হাজার হাজার নেতা-কর্মী প্রশিক্ষণ নিচ্ছে।

সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতার হওয়া একাধিক চক্রের সদস্যের কাছে এসব তথ্য নিশ্চিত করে বলেছে একাধিক গণমাধ্যম।

অথচ, গতকাল বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই।

অপরপক্ষে, আজ বৃহস্পতিবার মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেন, আগামী ৫-৬ দিন অন্তর্বর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

এদিকে আইন উপদেষ্টা আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বরাবরের ন্যায় আবারও বলেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে এবং কিছুদিনের মধ্যেই আগামী নির্বাচনের ঘোষণা আসবে। সবাই ভোট দিতে পারবেন।

রাজনৈতিক দলসহ সুশীল সমাজ যখন ভোট সংক্রান্ত বিষয়গুলো সামনে আনেন, তখন সরকারি লোকজন আবোল-তাবোল অনেক কথাই বলেন কিন্তু সুনিদিষ্ট তারিখ কখনো উল্লেখ করেননা। তবে পতিত স্বৈরাচারের প্রেতাত্বাগুলো যখন দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে মাথা চাড়া দিয়ে উঠে, তখন ঐক্যের নামে বিএনপিসহ ছোট, বড় সকল দলগুলোকে কাছে নিয়ে মাথা হাত ‍বুলিয়ে বলার চেষ্টা করেন, শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এভাবে নির্বাচনের মুলা ঝুলিয়ে কালক্ষেপণ করে দেশে একটি অস্থির ও অরাজোকতা পরিবেশ তৈরি হলে এর দায়ভার কে নেবে?

সরকারের আশির্বাদে এনসিপি নামক দল নানান রটনা, ঘটনা দিয়ে সৃষ্টি হওয়ার পর থেকে সরকারের ছত্রচ্ছায়ায় এরা দেশে নানান রকম নৈরাজ্য সৃষ্টি করে জুলাই-আগষ্টের যে স্পিরিট মানুষের মাঝে ধারণ করেছিল, তা অনেকটাই থিতিয়ে যেতে বসেছে। এর দায়ভার বর্তমান অন্তবর্তী সরকার কি এড়াতে পারবে?

বর্তমান সরকার হয়তোবা তাকিয়ে আছে, বিএনপিসহ সমমনা দলগুলো যদি নির্বাচনের জন্য মাঠ গরম করে এবং এনসিপি-জামাতসহ ছোট ছোট দলগুলোকে দিয়ে প্রতিরোধ করে আরও কিছুদিন ক্ষমতায় আঁকড়ে থাকাটা মন্দ কি? এসব দিবা স্বপ্ন কিছু অথর্ব ব্যক্তিবর্গ করতে পারেন! তারা হয়তোবা ভুলে যেতে বসেছেন, বিগত স্বৈরাচার সরকার প্রায় ১৭ বছর ক্ষমতায় থেকে অঢেল অর্থকরী কামিয়েছে। তারা সেসব দেদারছে খরচ করে দেশের পুরো দৃশ্যপট পাল্টিয়ে দেয়া অসম্ভবের কিছুনা। হয়তোবা এর কিছুটা রেশ বুঝতে পেরেই মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেন, আগামী ৫-৬ দিন অন্তবর্তী সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

সবশেষ, নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন না দিয়ে অন্য কোন ফাঁক ফোকর দিকে অন্তর্বর্তীকালীন সরকার উকি-ঝুকি দিলে পরিণামে  ঝুঁকিই বাড়বে বৈকি! ৫ আগষ্টের পর যে কোন সরকার আওয়ামীর ন্যায় স্বৈরতন্ত্রের পথে হাঁটলে এদেশের মানুষ পতিত হাসিনার চেয়েও খারাপ কিছু ঘটিয়ে দেবে, এটা কিন্তু হলফ করে বলা যায়।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

যে কোনো সাফল্যের পেছনে ঐক্য একান্তভাবে অপরিহার্য


কর্নেল আকরাম, কলাম লেখক, মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৫৩
যে কোনো সাফল্যের পেছনে ঐক্য একান্তভাবে অপরিহার্য

ছবি সংগৃহীত

 

নিউজ ডেস্ক: ঐক্য জীবনের প্রতিটি স্তরে সাফল্যের মূল চাবিকাঠি এবং এটি একটি ক্লাব থেকে শুরু করে একটি জাতিরাষ্ট্র পর্যন্ত সাফল্যের প্রধান মাধ্যম হিসেবে বিবেচিত। যে কোনো সাফল্যের জন্য ঐক্য অপরিহার্য। সম্প্রতি আমরা বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্য প্রত্যক্ষ করেছি।  

২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লব বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের মধ্যে এক নতুন ঐক্যের জন্ম দিয়েছে। আমরা আবারও ১৯৭১ সালের মতো জাতীয় ঐক্য প্রত্যক্ষ করেছি এবং এটি জাতির জন্য মহান বিজয় এনেছে, যার মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছে।  

ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে বিজয় অর্জন সহজ ছিল না, কিন্তু জনগণ এবং বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী শক্তি ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামী শক্তি অত্যন্ত আন্তরিক ও সংকল্পবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছে।  

বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কখনোই ফ্যাসিস্ট সরকারকে চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেয়নি এবং গত পনেরো বছরে তাদের অনেক নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছেন। জামায়াতে ইসলামীর ক্ষেত্রেও একই অবস্থা ছিল এবং তারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তাদের কোনো রাজনৈতিক পরিসর দেওয়া হয়নি; বরং পুরো ফ্যাসিবাদী শাসনামলে তারা বাড়িতে বন্দী থাকতে বাধ্য হয়েছেন। বিনা কারণে কয়েকজন শীর্ষ নেতা ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন।  

হেফাজতে ইসলামের অনেক নেতা-কর্মীকে ফ্যাসিস্ট সরকার হত্যা করেছে। অন্যান্য ইসলামী সংগঠনের আলেমগণও এই সময়ে অত্যন্ত কষ্ট ও নির্যাতনের শিকার হয়েছেন।  

তবে কোনো কিছুই জনগণের মনোবল ধ্বংস করতে পারেনি এবং পুরো জাতি ধৈর্যের সঙ্গে ফ্যাসিস্ট শাসনের পতনের অপেক্ষায় ছিল। আল্লাহর অশেষ রহমতে এটি সম্প্রতি ঘটেছে এবং তিনি আমাদের জন্য একটি নতুন অধ্যায় খুলে দিয়েছেন যাতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অত্যন্ত সক্রিয় ছিল এবং এটি জুলাইয়ের মাঝামাঝি সময়ে গতি পায়। এরপর রাজনৈতিক দল ও সাধারণ মানুষ ছাত্রদের নেতৃত্বে আন্দোলনে যোগ দেয় এবং ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব হয়।  

আমরা জাতি হিসেবে সম্প্রতি অর্জিত জুলাই-আগস্ট বিজয়কে হারানোর সামর্থ্য রাখি না। বিএনপি, জামায়াত, ছাত্র সমাজ এবং অন্তর্বর্তীকালীন সরকার— সকলের উচিত এমন কিছু করা থেকে বিরত থাকা, যা ঐক্যের মাধ্যমে অর্জিত এই বিজয়কে নষ্ট করতে পারে।  

২০২৪ সালের জুলাই-আগস্ট বিপ্লবের ঘোষণা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত ছিল এবং সবকিছু সেই অনুযায়ী বাস্তবায়ন করা যেত। এখনও সময় শেষ হয়ে যায়নি, এবং এখনই সময় নষ্ট না করে এটি করা উচিত।  

তবে এই ঘোষণা অবশ্যই জাতীয় ঐক্যের মাধ্যমে হওয়া উচিত এবং জাতীয় সিদ্ধান্তে সব পক্ষের প্রতিনিধিত্ব থাকতে হবে।  

সমস্ত রাজনৈতিক বিষয় এবং সংস্কারের ব্যাপারগুলো পক্ষগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। জাতীয় সরকার গঠন করা যেতে পারে, যা অভ্যন্তরীণ এবং বাহ্যিক যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। কারণ, অভ্যন্তরীণ এবং বাহ্যিক শত্রুরা আমাদের ঐক্য ধ্বংস করার জন্য সক্রিয় রয়েছে। ঐক্যের মাধ্যমে অর্জিত সাফল্য আমাদের নিজেদের ভুলের কারণে যেন ভবিষ্যতে নষ্ট না হয়।  

লেখক: সম্পাদক, মিলিটারি হিস্ট্রি জার্নাল এবং আইন ও ইতিহাসের অধ্যাপক।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ভাষানচর বালুমহলের উপর চাঁদপুর নৌ- প্রশাসনের হয়রানি বন্ধের আহবান


সাইফুল আলম, বিশেষ প্রতিনিধি
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ০৯:১৩
ভাষানচর বালুমহলের উপর চাঁদপুর নৌ- প্রশাসনের হয়রানি বন্ধের আহবান

ছবি: মুক্তসংবাদ প্রতিদিন

 

সাইফুল আলম, ঢাকা:  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ইজারাদার মেসার্স মনির এন্টারপ্রাইজ এর মুন্সিগঞ্জ সদর ভাষানচর বালুমহল এর উপরে চাঁদপুর অঞ্চলের নৌ- প্রশাসন কর্তৃক বার বার হয়রানি এবং সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারী অসৎ উদ্দেশ্যে ভাষানচর বালুমহল, সরকারী রাজস্ব বন্ধের পায়তারা, গত ১২/১১/২০২৫ ইং তারিখে মতলব উত্তর থানা, চাঁদপুরে ষড়যন্ত্র ও হয়রানী মূলক মিথ্যা মামলায় ভাষানচর বালুমহল পরিচালনাকারী মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর মালিক মোঃ গোলাম কিবরিয়া মিয়াজীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ১৪/১১/২০২৫ইং সকাল ১০:৩০ ঘাটিকায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ব্যবসায়ী সমাজ।
 
উক্ত সংবাদ সম্মেলনে মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর সমন্বয়কারী মোঃ মোস্তাফিজুল করিম মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, মেসার্স মনির এন্টারপ্রাইজ ও সূচনা এন্টারপ্রাইজর আয়োজনে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা জানাচ্ছি যে গত ১৮ই মে ২০২৫ ইং তারিখে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক ৬ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মূল্যে ভাষানচর বালু মহল মনির এন্টারপ্রাইজ এর নামে ইজারা পাই।

আমাদের সরকার কর্তৃক ইজারাকৃত মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভাষানচর বালু মহলটি বুঝিয়ে পাওয়ার পরে তাহা বন্ধের জন্য একটি সন্ত্রাসী গুষ্টি আমাদের ব্যাবসায়ীক প্রতিপক্ষ চাঁদপুর অঞ্চলের নৌ-প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বারবার হয়রানি ও বালু মহলটি বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

 আমরা উক্ত বিষয়টি মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করার পরেও তাদের হয়রানি বন্ধ হচ্ছে না। মহল পরিচালনাকারী প্রতিষ্ঠান সূচনা এন্টারপ্রাইজের কর্মকর্তা কর্মচারিচারীদের উপরে প্রায় সময়ে সশস্ত্র অবস্থায় হামলা চালায়। বালুরমহলে থাকা ড্রেজার ও বাল্কহেড উপর হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে । ইহাতে আমাদের কোম্পানি ও বাল্কহেড ড্রেজার ব্যবসায়ীগণ মারাত্মকভাবে যান মালের ক্ষতিগ্রস্থ হচ্ছে।

আমরা ইজারাকৃত সরকারি রাজস্ব সরকারের কোষাগারে জমা দানে মারাত্মক ভাবে বাঁধার সম্মুখীন হচ্ছি। উল্লেখ থাকে যে গত ১২ই নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০.৩০ ঘটিকার সময়ে বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর জোন এর একটি টহল টিম মহনপুর মতলব উত্তর লঞ্চ ঘাট সংলগ্ন হইতে একটি স্পিডবোর্ডে অবস্থান করা পাঁচ জন ব্যক্তিকে সন্দেহ মূলক ভাবে আটক করে, যাহা আমাদের বালু মহলের সীমানায় কয়েক কিলোমিটার বাহিরে।

আটককৃত ব্যক্তিদের নামে মতলব উত্তর থানা চাঁদপুর ১২/১১/২০২৫ ইং তারিখে কোস্ট গার্ড মোহনপুর আউট পোস্ট মোহনপুর বাংলাদেশ কোর্ড গার্ড এর সদস্য সানোয়ার হোসেন (৪৭) পিও এফসি -অন একটি মামলার রুজু করে।উক্ত মামলায় ভাষান চর বালুমহল মুন্সিগঞ্জ এর পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স সূচনা এন্টারপ্রাইজ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব গোলাম কিবরিয়া মিয়াজীকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয়। যাহাতে আমরা গভীর উদ্বেগ ও জোর প্রতিবাদ জানাচ্ছি।

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - মতামত