a
ফাইল ছবি
টোকিও অলিম্পিক গেমসে ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে ৯ দশমিক ৮০ সেকেন্ড সময় নিয়ে সেরা হন মার্সেল জেকবস। অলিম্পিকে এই প্রথম স্বর্ণ পদক জয়ের স্বাদ পেলেন ২৬ বছর বয়সী এই ইতালিয়ান। হিটে (রাউন্ড-১) ৯ দশমিক ৯৪ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছিলেন জেকবস। কিন্তু মূল লড়াইয়ে করলেন বাজিমাত। ফ্রেড কার্লি ৯ দশমিক ৮৪ সেকেন্ড সময় নিয়ে রুপা পেয়েছেন। কানাডার আন্দ্রে দে গ্রাস ৯ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে পেয়েছেন ব্রোঞ্জ। বাঁশি বাজার আগেই গ্রেট ব্রিটেনের জার্নেল হিউজ দৌড় শুরু করে ডিসকোয়ালিফাইড হন।
২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৯ দশমিক ৬৩ সেকেন্ড টাইমিং করে অলিম্পিকের রেকর্ড গড়েছিলেন বোল্ট। কিংবদন্তি এই স্প্রিন্টার ২০০৯ সালে জার্মানির বার্লিনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ্সে ৯ দশমিক ৫৮ সেকেন্ড টাইমিং করে গড়েছিলেন বিশ্বরেকর্ড। টানা তিন অলিম্পিকসে ১০০ মিটার ও ২০০ মিটারে সোনা জয়ী একমাত্র অ্যাথলেট আজ অবসরে। কিন্তু ১০০ মিটারে তার টাইমিংয়ের রেকর্ড এখনো অটুট।
আগে ১০০ মিটার মানেই জ্যামাইকান আধিপত্য। এবার টোকিওতে সব ম্লান। ১০০ মিটার স্প্রিন্টে ছিলেন না কোনো বোল্টের স্বদেশী। তবে মেয়েদের ১০০ মিটার জিতে ঐতিহ্যটা ধরে রেখেছেন শেলি অ্যান ফ্রেজার।
ফাইল ছবি: ইসলাম মাখাচেভ
আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) লাইটওয়েট প্রতিযোগিতায় রাশিয়ার ইসলাম মাখাচেভের কাছে পরাজিত হয়েছেন মার্কিন ডাস্টিন পোয়ারিয়ার। ইউএফসি ৩০২ প্রতিযোগিতাটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউইয়র্কে অনুষ্ঠিত হয়।
রুশ সংবাদমাধ্যম তাসের খবরে বলা হয়েছে, মাখাচেভ তৃতীয়বারের মতো তার শিরোপা রক্ষা করেছেন। তিনি ব্রাজিলের চার্লস অলিভেইরাকে হারিয়ে ২০২২ সালের অক্টোবর ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। এর পরে তিনি অস্ট্রেলিয়ান যোদ্ধা আলেকজান্ডার ভলকানোভস্কিকে দুবার হারান।
৩২ বছর বয়সি মাখাচেভের ২৬টি জয় এবং একটি মাত্র পরাজয়ের রেকর্ড রয়েছে। সূত্র: যুগান্তর
ফাইল ছবি
করোনা মহামারির মধ্যে দ্বিতীয় দফায় বন্ধ থাকার পর আজ বুধবার থেকে (২ মার্চ) প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে। সপ্তাহে ছয়দিনই ক্লাস হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১ মার্চ) অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘করোনা সংক্রমণ কমে যাওয়ায় প্রাথমিকের শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে। শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারে, সেজন্য শিক্ষার্থীরা দুইটি শিফটে ক্লাসে আসবে।’
উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সরকার। দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। তখন প্রাথমিকে শুধু পঞ্চম শ্রেণির ক্লাস ছয় দিন চলছিল, বাকি শ্রেণিগুলোর শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল সপ্তাহে এক দিন।
পরে ২ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে দুই দিন করা হয়। এরপর সংক্রমণ ফের বাড়তে শুরু করলে গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় বন্ধ করা হয়। এরপর ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। আর ১ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়। তবে শবে মেরাজের কারণে মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় আজ বুধবার থেকেই খুলছে প্রাথমিক বিদ্যালয়। সূত্র: ইত্তেফাক