a
ফাইল ছবি। ইমরান খান
যুক্তরাষ্ট্র আজ না হোক কাল তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবার (২ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরা ও খালিজ টাইমস।
ইমরান খান বলেন, গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল করার পর থেকে যুক্তরাষ্ট্র এখনো শক এবং বিভ্রান্তি অবস্থায় রয়েছে। বর্তমানে মার্কিন জনগণ একটি বলির ছাগল খুঁজছে এবং অন্যায়ভাবে প্রেসিডেন্ট জো বাইডেনকে টার্গেট করছে।
তিনি বলেন, পাকিস্তান একতরফাভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলে সেটা কোনো কাজে আসবে না। তাই যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন ও রাশিয়ার উচিত তালেবানকে স্বীকৃতি দেওয়া।
বিষয়টি নিয়ে ইসলামাবাদ তাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা করছে জানিয়ে তিনি আরও বলেন, আলোচনার পরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় তালেবান নেতৃত্বাধীন আফগান সরকারকে সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটি বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় যদি এগিয়ে না আসে তাহলে দেশটিতে মানবিক সংকট দেখা দিতে পারে বলেও তিনি জানান।
ফাইল ছবি
কূটনৈতিকভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে রাশিয়াকে কোনোভাবেই অপমান করা যাবে না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। শনিবার একটি আঞ্চলিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।
ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এরপর থেকে যুদ্ধ অবসান বা শান্তিচুক্তির জন্য ম্যাকরন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নানাভাবে আলাপ আলোচনা করে যুদ্ধ থামাতে চেষ্টা করে আসছেন। অবশ্য তার অবস্থান ইউরোপের কিছু পূর্বাঞ্চলীয় ও বাল্টিক দেশগুলোতে সমালোচিত হয়েছে। কারণ তাদের মতে, ফরাসি প্রেসিডেন্টের এই প্রচেষ্টা পুতিনকে আলোচনার টেবিলে বসতে চাপ দেওয়ার প্রচেষ্টাকে ক্ষুন্ন করছে।
তবে ম্যাকরন বলেছেন, ‘আমি তাকে (পুতিনকে) বলেছিলাম যে, তিনি জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করছেন।’ সূত্র: বিডি প্রতিদিন
ফাইল ছবি
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া একটি যৌথ ত্রিপক্ষীয় নিরাপত্তা কর্মসূচি শুরু করছে। এর আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন তৈরিতে সাহায্য করবে বলে জানিয়েছেন তিন দেশের প্রধান। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (১৫ সেপ্টেম্বর) এক যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
এ প্রসঙ্গে মরিসন বলেন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী দেড় বছরের মধ্যে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বহর তৈরি করার একটি যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করবে তিন দেশ। এর বাস্তবায়ন করা হলে বিশ্বের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থাকা সপ্তম দেশে পরিণত হবো আমরা।
যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্যোগের ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী পারমাণবিক জ্বালানি পরিচালনায় আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় পারমাণবিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করার জন্য আমাদের কী করতে হবে তার একটি গভীর পরীক্ষা অন্তর্ভুক্ত করা হবে। তবে আমি স্পষ্ট বলতে চাই। অস্ট্রেলিয়া পারমাণবিক অস্ত্র অর্জন বা পারমাণবিক ক্ষমতাধর দেশ হতে চাইছে না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমাদের এই অঞ্চলের বর্তমান কৌশলগত পরিবেশ ও এটি কীভাবে বিকশিত হতে পারে সে বিষয়টি সবাইকে বুঝতে হবে। কারণ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থায়ীত্ব এবং সমৃদ্ধির ওপর।’
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী করিস জনসন বলেন, ভৌগোলিকভাবে আলাদা হওয়া সত্ত্বেও এই তিনটি দেশ অতীতেও ‘প্রাকৃতিক মিত্র’ ছিল।