a কাদের মির্জার আ’লীগ থেকে পদত্যাগের ঘোষণা 
ঢাকা শনিবার, ৩০ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

কাদের মির্জার আ’লীগ থেকে পদত্যাগের ঘোষণা 


এমএস.প্রতিদিন ডেস্ক:
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৩
কাদের মির্জার আ’লীগ থেকে পদত্যাগের ঘোষণা 

ফাইল ছবি: কাদের মির্জা

বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।ফেসবুক লাইভে এসে আজ বুধবার (৩১ মার্চ) দুপুর পৌনে ১২ টায় এ ঘোষণা দেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
 
কাদের মির্জা বলেন, ‘আমি সব অনিয়মকারীদের বিরুদ্ধে কথা বলে এখন সবার কাছে অপ্রিয় হয়ে গেছি। যে দলে সম্মান নাই সে দলে থাকতে চাইনা। আমি বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদস্য হয়েছি সেখানেই কাজ করবো।’

বিদায় বেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কাদের মির্জা বলেন, ‘আপনি একসাথে না পারলেও আস্তে আস্তে দলের দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরুন। যারা বেশি অনিয়মকারী তাদেরকে দল থেকে বহিষ্কার করেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলবো আপনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, কিন্তু আপনার প্রশাসন মাদককে সহযোগিতা করছে। আর এখনি ঘোষণা দিন যে, সংসদ সদস্যসহ যে কোনো প্রতিনিধি বা পদে আসতে মাদক ও নারীর সাথে থাকতে পারবে না। ডোব টেস্ট করে চাকরিতে যোগদান করান।’

ঢাকাতে সব দল একদল হয়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘দিনের বেলা তারা আলাদা রাজনীতি করলেও রাতের বেলা আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি মিলে হোটেলে এক হয়ে কাজ করে। এরা ‘জাতীয় অপকর্ম পার্টি’ গঠন করেছে বলেও মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে কাদের মির্জা বলেন, ‘তিনি পদ-পদবীর জন্য অপশক্তিদের কাছে মাথা নত করেছেন। যেদিন আমার ছোটভাই (দেলোয়ার) ফাঁসি দিয়ে মারা গেছে সে দিনই তার সাথে (ওবায়দুল কাদের) সম্পর্ক মানসিকভাবে দুরে সরে গেছে।’

কাদের মির্জা ওবায়দুল কাদেরের সাবেক এপিএস বর্তমানে সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিকের সমালোচনা করে বলেছেন, ‘সে চাকরিপ্রার্থী অনেক নারীর সাথে অনিয়ম করেছে, অবশেষে বিয়েও করেছেন অনিয়ম করে।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

তিস্তা চুক্তি বাস্তবায়ন কেন হয়নি সেটা আমরা জানি: পররাষ্ট্রমন্ত্রী  


নিউজ ডেস্ক:
শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৯:০৫
তিস্তা চুক্তি বাস্তবায়ন কেন হয়নি সেটা আমরা জানি: পররাষ্ট্রমন্ত্রী  

ফাইল ফটো:পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি ১০ বছর আগেই সই সম্পন্ন হয়েছে। কিন্তু তার বাস্তবায়ন করা হয়নি। কী কারণে সেটা বাস্তব রূপ পায়নি সেটা আমরা জানি। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সহিত প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা চুক্তি ১০ বছর আগে সম্পন্ন হয়েছে। দুই পক্ষই ডকুমেন্টে সই করেছে। ভারত সরকার আমাদের বলেছে, আগে যে চুক্তি হয়েছে সেটা ‘স্টান্ডবাই’। তারা এটা গ্রহণ করে এবং তার থেকে কোনো ব্যত্যয় ঘটেনি। 

কি কারণে সেটা বাস্তবায়ন হয় নাই, আমরা সেটা জানি। তিনি পরোক্ষভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহযোগিতার ইঙ্গিতই প্রকাশ করেছেন।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

আরও পড়ুন

বার্সেলোনায় ফিরে এলেন মেসি!


ক্রীড়া ডেস্ক:
শনিবার, ২১ আগষ্ট, ২০২১, ০৪:৩৩
বার্সেলোনায় ফিরে এলেন মেসি!

ফাইল ছবি

পিএসজির হয়ে মাঠে নামার অপেক্ষায় লিওনেল মেসি। অপেক্ষাটা সমর্থকদেরও। সবার মনেই এক প্রশ্ন-কবে পিএসজির জার্সিতে আর্জেন্টাইন সুপারস্টারের অভিষেক হচ্ছে? গেল ম্যাচে ব্রেস্টের বিপক্ষে দারুণ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। 

কিন্তু দুর্ভাগ্য এই ম্যাচেও মাঠে নামা হয়নি মেসির। শুধু মেসিই নন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারও খেলেননি এই ম্যাচে। তাই নতুন ক্লাবে মেসির অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে,  মাঠে নামার তাড়নায় হয়তো ছটফট করছেন মেসিও। কিন্তু কবে অবসান ঘটবে এই অপেক্ষার? এর উত্তর হয়তো পিএসজি কর্তৃপক্ষই জানেন।  চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি এরই মধ্যে তিন ম্যাচ খেলে ফেলেছে। তবে এক ম্যাচেও মাঠে দেখা যায়নি মেসিকে। মেসি অনুশীলন করেছেন পিএসজির হয়ে। কিন্তু মূল ম্যাচে নামা হচ্ছে না। হাতে অখণ্ড অবসর। দর্শক হয়ে বসে না থেকে তাই অবসর কাটাতে এবার বার্সেলোনায় ঘুরতে গেছেন মেসি।

শুক্রবার (২০ আগস্ট) রাতে লিগে নিজেদের তৃতীয় ম্যাচে ব্রেস্টের মুখোমুখি হয়েছিল পিএসজি। মেসি ও নেইমার জুনিয়রকে বাইরে রেখেই দল সাজিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেই কোচ পচেত্তিনো। ছুটিতে আছেন, তাই একটু ঘুরে আসাই যায়। এই ভেবেই বার্সেলোনায় গিয়েছেন মেসি, এই সফরে সঙ্গী হয়েছেন নেইমারও।

এ সময় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রিয় ঠিকানায় পা রাখেন তিনি। সংক্ষিপ্ত সফর। অল্প কয়েকদিনের জন্য বার্সায় ক্যাস্তেলডেফেলসে নিজের বাড়িতেই থাকবেন মেসি।পিএসজির হয়ে প্রথম তিন ম্যাচে মেসিকে দেখা না গেলেও, গুঞ্জন আছে আগামী ২৯ আগস্ট অভিষেক হতে পারে মেসির। রেইমসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামতে পারেন তিনি। তাই বার্সেলোনায় থাকার জন্য খুব বেশিদিন সময় হাতে নেই মেসির। অনুশীলনে যোগ দেওয়ার জন্য কয়েকদিনের মধ্যেই আবার পিএসজিতে ফিরে যাবেন মেসি।

মেসির অভিষেকের বিষয়ে কোচ পচেত্তিনো জানিয়েছেন, ‌'ক্লাবে যারা নতুন এসেছে তাদের সবাইকে ঠিকঠাক ম্যানেজ করতে হয়। এই সপ্তাহটা খুব ভালো কেটেছে মেসির। আশা করছি, আগামী সপ্তাহেই সে হয়তো দলের হয়ে মাঠে নামবে।‌ এদিকে গতকাল মেসি-নেইমারবিহীন ম্যাচে বড় জয় পেয়েছে পিএসজি। ব্রেস্টকে ৪-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে প্যারিসিয়ানরা। গেল মৌসুমে টেবিলের দুয়ে থেকে রানার্স আপ হয়েছিল পিএসজি। সেই আক্ষেপ ভুলে এবার যেন ট্রফি পুনরুদ্ধার করার লক্ষ্য নয়বারের চ্যাম্পিয়নদের। ফরাসি লিগ ওয়ানে ব্রেস্টকে হারিয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেল প্যারিসিয়ানরা।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি