a জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির: নাহিদ ইসলাম
ঢাকা সোমবার, ৬ বৈশাখ ১৪৩৩, ২০ এপ্রিল, ২০২৬
https://www.msprotidin.com website logo

জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির: নাহিদ ইসলাম


আরাফাত, বিশেষ প্রতিনিধি, মুক্তসংবাদ প্রতিদিন
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩
জামায়াতের আন্দোলনে সমর্থন নেই এনসিপির: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত: নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি

নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি তার নিজস্ব রাজনৈতিক লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাবে। কোনো দল যদি মনে করে, তারা আমাদের সঙ্গে একমত তাহলে আসতে পারে। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে যে যুগপৎ আন্দোলন চলছে এনসিপি তাতে যোগ দেয়নি। কারণ আমরা নিম্নকক্ষে পিআর চাই না। আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা শুধু উচ্চকক্ষে পিআর চাই। গতকাল রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। গণ-অভ্যুত্থানের পরে আমরাই প্রথম ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছিলাম। তবে, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনসিপি সমর্থিত প্যানেলের বিপর্যয় দুঃখের বিষয় বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, কিছুটা দুঃখের বিষয় যে প্যানেলকে আমরা সমর্থন করেছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগরে তারা আশানুরূপ ফলাফল করতে পারেনি।

আমরা নিজেরাও বোঝার চেষ্টা করেছি, এই এক বছরের মধ্যে এমন কী হলো? কেন আমরা পারলাম না? আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায় ছিল? ফলে সেই জায়গায় কিছু আত্মসমালোচনা, আত্মমূল্যায়ন আমাদের মধ্যে এসেছে। সাংগঠনিকভাবে আমাদের যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং সারা দেশে, এই এক বছরে সেই সাংগঠনিক শক্তি অর্জন করতে পারিনি। সাংগঠনিক শক্তি অর্জন করতে না পারার বিভিন্ন কারণ ছিল বলে জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, গত এক বছরে দেশ নানা অস্থিরতা, নানা কিছুর মধ্য দিয়ে পার হয়েছে। এখনো পার হচ্ছে।

গণ অভ্যুত্থানের পর সবকিছুর দায়িত্ব, দায়ভার আমাদের ওপর এসে পড়েছিল। ফলে আমরা সেই আত্মমূল্যায়ন ও আত্মসমালোচনাটা করছি। সামনের দিকে যাতে এই ভুলটা না হয়, সে বিষয়ে আমরা যাতে সচেতন থাকি, সেই আহ্বান আপনাদের প্রতি থাকবে। এনসিপি সমর্থিত ছাত্র সংগঠন বা প্যানেল খুব অল্প সময় রাজনীতি করার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সমন্বয় সভায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য, অঙ্গসংগঠনের নেতা এবং জেলা, মহানগর ও উপজেলা এবং থানা কমিটির সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। সূত্র: বিডি প্রতিদিন

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনা বিএনপির আন্দোলনের ফসল নয়: ওবায়দুল কাদের


মুক্তসংবাদ প্রতিদিন ডেস্ক
সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১১:৫১
ছাত্রলীগের সম্মেলন এগিয়ে আনা বিএনপির আন্দোলনের ফসল নয়: ওবায়দুল কাদের

ফাইল ছবি

ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন ৮ ডিসেম্বর থেকে ৬ তারিখে করা বিএনপির আন্দোলনের ফসল নয়, এটি শেখ হাসিনার উদার নৈতিকতার ফসল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আজ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে কোনো দুর্ভোগ সৃষ্টি না করতে নেতাদের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও তাদের সমাবেশের ধারে-কাছেও যাবে না। সূত্র: যুগান্তর

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

বাগেরহাটে হেফাজত নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে ওসিসহ ৭ পুলিশ আহত


এমএস.প্রতিদিন ডেস্ক:
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ০৫:০৭
বাগেরহাটে হেফাজত নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষে ওসিসহ ৭ পুলিশ আহত

ফাইল ছবি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় হেফাজত নেতাকর্মীদের সাথে সংঘর্ষে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবিরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। 

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে এলাকায় এই ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি শান্তবস্থায় রয়েছে। ঘটনাস্থল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ আহতের ঘটনায় এখন পর্যন্ত হেফাজতের কোন নেতাকর্মীকে আটক করতে পরেনি।

আহত পুলিশ সদস্যরা হলেন, মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির, মোল্লাহাট থানান এসআই ঠাকুর দাস, এএসআই লিয়াকত হোসেন, এএসআই বাহারুল ইসলাম, ডিএসবি’র পুলিশ সদস্য শহিদুল ইসলাম, পুলিশ সদস্য সোহাগ মিয়া ও পুলিশ সদস্য নাজমুল ফকির। আহত পুলিশ সদস্যদের মোল্লাহাট উপহাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের প্রতিবাদে উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ও ছাত্ররা মিছিল নিয়ে হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হেফাজত নেতাকর্মীদের জড়ো হওয়ার কারণ জানতে চাইলে তারা পুলিশের উপর হামলা করে। এতে ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের মোল্লাহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে।

বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, মোল্লাহাটে হেফাজত কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দিলে হেফাজত কর্মীদের ছোড়া ইটের আঘাতে ওসিসহ পুলিশ সদস্যরা আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনায় যারা জড়িত তাদের চিহ্নিত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - রাজনীতি