a
সংগৃহীত ছবি
আজ শুক্রবার, শুক্রবার মানেই মুসলিমদের জন্য ইবাদাতের জন্য এক বিশেষ দিন, রমজান মাসের শেষ শুক্রবারকে বলা হয় পবিত্র জুমাতুল বিদা। আরবিতে ‘বিদা’ শব্দের অর্থ শেষ। জুমাতুল বিদা মানে শেষ শুক্রবার বা শেষ জুমা। পবিত্র মাহে রমজানের শেষ জুমার দিনটি মুসলিম বিশ্বে জুমাতুল বিদা নামে পরিচিত। ১৪৪২ হিজরির শেষ জুমাবার আজ।
আজ জুমার নামাজ আদায়ের পর মুসল্লিরা আল্লাহর কাছে নিজদের জন্য নিজেদের পরিবার, সমাজ, আত্নীয়স্বজনদের জন্য বিশেষ দোয়া করেন। দুই চোখের জল ঝরিয়ে ক্ষমা ও রহমত অর্জনের বিরাট সুযোগ পেলেন আজ।
ইসলামের সূচনাকালে মদিনায় যখন রমজানে রোজার বিধান নাজিল হয়, তখন থেকেই প্রতি বছর রমজানের শেষ জুমাকে বিশেষ গুরুত্বসহকারে আদায় করে আসছে মুসলিম উম্মাহ।
পবিত্র রমজান মাসের আর অল্প কয়েক দিন বাকি আছে। এখনই হিসাব মিলাতে হবে, বিশ্বজনীন এ ক্ষমা ও পুণ্য লাভের মাসে আমাদের সংগ্রহ কতটুকু? খোদার কাছ থেকে নিজেদেরকে ক্ষমা করিয়ে নিতে পেরেছি কি?
হজরত আনাস ইবনে মালেক (রা.) বলেন, একবার রমজান মাস এলো, তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, এ মাস তোমাদের কাছে এসেছে, এতে একটি রাত রয়েছে, যা হাজার মাসের চেয়েও উত্তম। যে ব্যক্তি তা থেকে বঞ্চিত হয়েছে, সে সব ধরনের কল্যাণ থেকেই বঞ্চিত হয়েছে। মূলত এর কল্যাণ থেকে চিরবঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত ব্যক্তি। (ইবনে মাজাহ)।
হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা:) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃ’ঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলীম)। তাই সারা বছরের মাঝে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।
ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক: লাইলাতুল কদরের দিনটির কথা নির্দিষ্ট করে বলা হয়নি আমাদেরকে শেষ দশ রাতে খুঁজে নিতে হয় কিন্তু আরাফার দিনটির কথা নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই দিনটিতে দোয়া কবুল হয়।
যেসব বান্দারা মাফ চায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা মাফ করে দেন।
আরাফার দিনে জোহর থেকে মাগরিবের সময় পযন্ত অনেক দামী সময়। এই সময় হাজীরা আরাফার ময়দানে অবস্থান করে শুধু দোয়া করবেন। এই সময় আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করতে থাকেন, গুনাহ মাফ করতে থাকবেন আর দুয়া কবুল করতে থাকবেন। এই সময় আমরা গুনাহ মাফের জন্য তওবা করব আল্লাহর দরবারে, কান্নাকাটি করব আমাদের গুনাহের কথা স্মরণ করে আর আমাদের জীবনে যা যা লাগবে তার জন্য দুয়া করব। এই সুযোগ টা আমরা সবাই কাজে লাগাবো ইনশাআল্লাহ।
.... ফেসবুক থেকে সংগৃহীত।
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তিনি মারা যান।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে রাঙামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হয়ে গত ৫ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। এছাড়া তার অ্যাজমার সমস্যাও ছিল।’
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি সদস্য।