a
ফাইল ছবি
গত অক্টোবরে দুই দলের সবশেষ দেখায় প্রীতি ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। আরেকটি বড় জয়ের ভিত গড়ে দিয়েছিলেন আাঁতোয়ান গ্রিজমান। তবে আরেকটি বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে নিজেদের ভুলেই হোঁচট খেল বিশ্বচ্যাম্পিয়নরা।
কাতার ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা মোটেই ভালো হলো না ফ্রান্সের। অনেকটা সময় এগিয়ে থেকেও জিততে পারেনি তারা। ইউক্রেনের আক্রমণের চাপে রুখতে বাধ্য হয়েছে রাশিয়া বিশ্বকাপ শিরোপধারীরা।
বিশ্বকাপ বাছাইয়ে শুরুটা মোটেই ভালো হলো না গত বিশ্বকাপের বিজয়ী ফ্রান্সের। ইউক্রেনের বিপক্ষে ম্যাচে অনেকটা সময় এগিয়ে থেকেও জিততে পারেনি তারা। ঘুরে দাঁড়িয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে ইউক্রেন।
ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অঁতোয়ান গ্রিজমানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পরও জয় পেলো না তারা। আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন।
জাতীয় দলের হয়ে গ্রিজমানের গোল হলো ৩৪টি। দেশটির সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চারে থাকা দাভিদ ত্রেজেগেকে স্পর্শ করলেন তিনি। ওপরে আছেন মিশেল প্লাতিনি (৪১), জিরুদ (৪৪) ও থিয়েরি অঁরি (৫১)।
নিজেদের পরের দুই ম্যাচে আগামী রোববার কাজাখস্তান এবং এর তিন দিন পর বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে খেলবে ফ্রান্স। একই রাতে ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে ফিনল্যান্ডের মাঠে ২-২ গোলে তাদের রুখে দিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা।
সংগৃহীত ছবি
কোপার প্রথম সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল খেলল দাপটের সাথে। আগের ম্যাচে জয়ের দুই কুশীলবই গড়ে দিলেন ব্রাজিলের ভাগ্য। নেইমারের বাড়ানো বলে লুকাস পাকেতার গোলে পেরুকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। তাতে টানা দ্বিতীয়বারের মতো উঠে গেছে প্রতিযোগিতার ফাইনালেও।
আজকের ম্যাচে দুরন্ত ছিলেন নেইমার, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। হতে পারে ম্যাচের প্রধমার্ধে ব্রাজিল ১-০ গোলে যায় ব্রাজিল, তবে গোলটার রূপকার যে নেইমার ছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
৩৫ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন লুকাস পাকুয়েতা। পেরুর রক্ষণের দরজা অনায়াসেই খুলে দেন নেইমার। রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সেমি-ফাইনালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল।
এই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয় আর ব্রাজিলকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নিয়ে যায়। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে পেরু ফেরার চেষ্টা করে। কিন্তু শেষ পর্যন্ত সেলেসাওদের সঙ্গে পেরে ওঠেনি পেরু।
শেষ পর্যন্ত ব্রাজিল ১-০ গোলেই সন্তোষ্ট থাকতে হয় পেরুর বিরুদ্ধে।
ফাইল ছবি
জনপ্রিয় অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান সন্তান সম্ভাবনা। আজ শুক্রবার সকাল থেকেই তার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায়। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি নুসরাত।
তার ঘনিষ্ঠমহল সূত্র থেকে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, অভিনেতা যশ দাশগুপ্ত এবং নুসরাতের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এক মাস আগেই এই সুখবর পেয়েছেন তারা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এর থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’
গত কয়েক মাস যাবত নিখিলের সহিত সম্পর্ক টানাপোড়েন চলছে নুসরাতের। স্বামী নিখিল জৈনের সঙ্গে আইনগতভাবে বিচ্ছেদ না হলেও একসঙ্গে তারা থাকছেন না। গুঞ্জন রয়েছে ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় থেকেই যশের প্রেমে পড়েছিলেন বিবাহিত নুসরাত। সূত্র: আনন্দবাজার