a দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস
ঢাকা শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২, ১৪ মার্চ, ২০২৬
https://www.msprotidin.com website logo

দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১২:২৪
দেশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস

ফাইল ছবি

দেশের ৪৯টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি আরও দুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দুই দিন তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়ার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

রবিবার (৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সূত্র: বিডি প্রতিদিন

 

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

চলতি মৌসুমে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড


আবহাওয়া ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪, ১১:১৫
চলতি মৌসুমে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

 
প্রবল শীতে কাঁপছে দেশের জনপদ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, ভোর ৬টায় পাঁচ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সপ্তাহজুড়ে জেলাটিতে মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশায় ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে। উত্তর দিক থেকে ধেয়ে আসা হিমেল বাতাসে তাপমাত্রা কমেছে। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে জেলার দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো ভোগান্তিতে পড়েছেন।

এদিকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৫ দিনের আবহাওয়ার তথ্য জানানো হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

হাসপাতালে ভর্তি মুরালিধরন


ক্রীড়া ডেস্ক:
সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ১১:২০
হাসপাতালে ভর্তি মুরালিধরন

ফাইল ছবি

হৃদরোগজনিত কারণে রবিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সর্বশেষ খবরে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে। শ্রীলঙ্কার ক্রিকেট লিজেন্ডের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

সানরাইজার্স হায়দরাবাদের কর্মকর্তাদের তথ্যানুযায়ী, স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন মুরালিধরন। চিকিৎসকদের পরামর্শে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্ট রেকর্ড ৮০০ উইকেট শিকার করা সাবেক এই স্পিনার বর্তমানে হায়দরাবাদের মেন্টর।

শনিবারই ৪৯ বছরে পা দিয়েছেন প্রাক্তন এই অফস্পিনার। হায়দরাবাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘আইপিএলে আসার আগেই তাঁর হৃদযন্ত্রের সমস্যা আছে বলে জানান মুরালি। তবে স্টেন্ট বসানোর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন ডাক্তাররা। চেন্নাইয়ের হাসপাতালে যাওয়ার পর আঞ্জিয়োপ্লাস্টি হয় তাঁর। তবে এখন ভালো আছেন।’’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - কৃষি ও আবহাওয়া

সর্বোচ্চ পঠিত - কৃষি ও আবহাওয়া

কৃষি ও আবহাওয়া এর সব খবর