a
ছবি সংগৃহীত: আল্লামা মুফতি আবদুল মালেক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নতুন খতিব নিয়োগ করা হয়েছে। ইসলামী আইন বিশেষজ্ঞ ও হাদিস বিশারদ আল্লামা মুফতি আবদুল মালেককে। নতুন খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে জাতীয় মসজিদের খতিব পদে নিয়োগ প্রদান করা হয়। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মুফতি আবদুল মালেক দেশ-বিদেশের প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামিক স্টাডিজ, হাদিস ও ফিকাহ ইসলামীর ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ। বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফতি বিচারপতি তাকী ওসমানী (হাফি.) আল্লামা মুফতির ওস্তাদ।
আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দীন অনুষদের অধ্যাপক শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহের অধীনে তিনি দুই বছর হাদিস ও ইসলামী আইন বিষয়ে উচ্চতর গবেষণা পরিচালনা করেছেন।
এছাড়া বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি বাংলা, আরবি, ইংরেজি ও উর্দু ভাষায় মোট ১৬টি বই লিখেছেন। এ ছাড়া তার তত্ত্বাবধানে মাসিক আল-কাউসার নামে নিয়মিত একটি গবেষণাধর্মী পত্রিকা বের করা হয়। সূত্র: মানবজমিন
ফাইল ছবি
শান্তির ধর্ম ইসলামের ছায়াতলে নিজের নামযুক্ত করলেন দক্ষিণ আফ্রিকার এক তরুণ ক্রিকেটার। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের পরিবর্তিত নাম রেখেছেন ইমাদ। তার আগের নাম ছিল ফরটুইন। তার সাথে স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ইনস্টাগ্রামে নিজে পাঞ্জাবি, টুপি এবং স্ত্রীর বোরকা পরিহিত বেশ কিছু স্টোরি শেয়ার করেছেন এই তরুন ক্রিকেটার। এ নিয়ে টুইটারে পোস্ট দিয়েছেন তাকে অভিনন্দন জানাচ্ছে তার মুসলিম ভক্তরা। আসাদ নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। আমরা তোমাকে নিয়ে গর্বিত।
২৬ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের হয়ে খেলেছেন ১টি ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি। সদ্য পাকিস্তানের বিপক্ষে সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজেও অংশ নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার।
ছবি: মুক্তসংবাদ প্রতিদিন
কামরুল হোসেন, ঢাকা: ব্যতিক্রমী এক উদ্যোগের মাধ্যমে সম্মাননা এবং পুরস্কার প্রদান করলেন জাতীয় কবিতা পরিষদ। জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের প্রতি সমবেদনা এবং শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে এবারের জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২৫ প্ৰদান করা হয় বীর শহীদদের পরিবারের সদস্যদের হাত দিয়ে।
আজ ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব ‘জহুর হোসেন মিলনায়তন’-এ ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার ২০২৫' প্রদান করা হয়। কবিতায় কবি মতিন বৈরাগী, শিশু সাহিত্যে ‘ফয়েজ আহমেদ পুরস্কার' কবি হাসান হাফিজ এবং ‘জাতীয় কবিতা পরিষদ সম্মাননা পুরস্কার' কবি জুলফিকার হোসেন তারা'কে প্রদান করা হয় ।পুরস্কার প্রদান করেন জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মোঃ গোলাম রহমান, শহীদ আলভীর বাবা মোঃ আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহীন রেজা এবং জাতীয় কবিতা পরিষদের প্রচার সম্পাদক, কবি আসাদ কাজল। অনুষ্ঠানে দেশ বরেণ্য লেখক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণ এবং বিশেষ সম্মাননা প্রদান করার পর জুলাই-আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ গোলাম নাফিজের বাবা মোঃ গোলাম রহমান, শহীদ আলভীর বাবা মোঃ আবুল হাসান এবং শহীদ ইয়াসিনের মা শিল্পী আক্তার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় তারা সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সকল সাংবাদিকদেরকে অভ্যুত্থানের সময় যারা নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন তাদের বিচার যেন বিলম্বিত না হয় সেই প্রত্যাশা করেন। শহীদদের জন্য কেউ ভুলে না যায় এবং তাদের রক্ত যেন বৃথা না যায় সেই কামনা করেন।