a
ফাইল ছবি
সৌদি আরব আকাশ পথ নিষিদ্ধ করেছে ইসরায়েলের জন্য। কি কারণে এ নিষিদ্ধ দেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি।
গত মঙ্গলবার ইসরায়েলের জন্য সৌদির আকাশপথ বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।
গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার পর ওই বছরের নভেম্বরে সৌদি আরব আকাশ পথ ব্যবহারের অনুমতি দেয় ইসরায়েলকে।
তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি আরো জানায়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।
ফাইল ছবি
আজ ইসরাইলের হাইফা শহরের একটি গ্যাস ক্ষেত্রের আগুন লাগার খবর পাওয়া গেছে। হাইফার এলাকার আশেপাশে বসবাসকারী ইসরায়েলিরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অগ্নিকাণ্ডের ছবি শেয়ার করেছেন। তারা বলছেন, গ্যাস ফিল্ডের প্ল্যাটফর্মে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।
রুশ বার্তাসংস্থা স্পুটনিক এক প্রতিবেদনে জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরাইলের গ্যাস ফিল্ডের আগুনের ছবি ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ইসরায়েলি আক্রমনের জবাবে ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্র হামলার ভিতরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। তবে সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিনা তা নিশ্চিত নয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, কারিগরি ঝামেলার জন্যই উক্ত ঘটনা ঘটেতে পারে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
দুই সপ্তাহ পূর্বে ইসরায়েলের হাইফার এলাকায় একটি তেল শোধনাগারে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এর ফলে সেখানে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের কারণে পুরো এলাকায় তেল সরবরাহ বন্ধ করে দিতে হয়েছিল। সূত্র: পার্সটুডে ও স্পুটনিক
ছবি: গান্টেজ ও নেতানিয়াহু
ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আবার রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হতে চলেছে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কারনে কোনও পক্ষই মন্ত্রিসভা গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবেনা বলে জনমতে জরিপে জানা গেছে।
ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম নির্বাচনের একদিন আগে জনমত জরিপ পরিচালনা করেছে এবং তাতে এই ফলাফল উঠে এসেছে।
গত ২ বছরের মধ্যে এ নিয়ে চতুর্থ দফা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এসময়ে কোনও নির্বাচনেই কোনও দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ফলে ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা চলে আসছে। নতুন নির্বাচনের মাধ্যমে সেই অচলাবস্থা আরও ঘনীভূত হতে পারে। আগামীকাল ২৩ মার্চ নির্বাচন অনুষ্ঠান হবে।
ইসরায়েলের মন্ত্রিসভা গঠন করার জন্য ৬১টি আসন প্রয়োজন কিন্তু জনমত জরিপে দেখা গেছে, বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিসহ কোনো দল বা জোট এসব আসন পাবে না।
নির্বাচনে বিজয়ী হওয়া নেতানিয়াহু অনেক চেষ্টা চালিয়ে গেলেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলছে। অপরপক্ষে, করোনাভাইরাসের মহামারী ব্যবস্থাপনায় চরম অদক্ষতার পরিচয় দিয়েছেন বলে তার বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে। সাধারন জনগন তার বিরুদ্ধে কয়েক মাস থেকে বিভিন্ন শহরে এমনকি তার বাড়ির সামনে পদত্যাগের দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে আসছে।