a মদিনার মসজিদে কুবার সাবেক ইমাম ইন্তেকাল করেছেন
ঢাকা বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২, ১৮ ফেরুয়ারী, ২০২৬
https://www.msprotidin.com website logo

মদিনার মসজিদে কুবার সাবেক ইমাম ইন্তেকাল করেছেন


আন্তর্জাতিক ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
রবিবার, ০৮ আগষ্ট, ২০২১, ০৩:২০
মদিনার মসজিদে কুবার সাবেক ইমাম ইন্তেকাল করেছেন

ফাইল ছবি

মদিনার মসজিদে কুবার সাবেক ইমাম শায়খ ড. মুহাম্মদ বিন আবদুল্লাহ জুরবান আল গামিদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শনিবার (৭ আগস্ট) মসজিদে নববিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। 

বিখ্যাত কুবা মসজিদে ইমাম ও দায়ি হিসেবে অনেক বছর দায়িত্ব পালন করেন শায়খ মুহাম্মদ। পাশাপাশি তিনি মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেন। 

তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। খুবই বিচক্ষণ ও গভীর জ্ঞানের অধিকারী একজন ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। সামাজিক কাজে নেতৃত্বচর্চার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে আবেগঘন ভাষায় বক্তৃতা প্রদান করতেন তিনি।

তার মৃত্যুতে মসজিদে কুবার বর্তমান ইমাম অধ্যাপক ড. সুলাইমান বিন সলিমুল্লাহ আল রাহিলি এক টুইট বার্তায় বলেন, ‘আমার প্রিয় গুরু ও শিক্ষক শায়খ মুহাম্মদ বিন জুরবান আল গামিদি মারা গেছেন। তিনি উচ্চমাধ্যমিক স্তরে আমাদের প্রিয় শিক্ষক ছিলেন।’

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তাবলিগ জামাতের ১৪ সদস্যকে নেশা ব্স্তু খাইয়ে সর্বস্ব লুট


ভোলা প্রতিনিধি: মুক্তসংবাদ প্রতিদিন
সোমবার, ৩১ মে, ২০২১, ১২:৪৬
তাবলিগ জামাতের ১৪ সদস্যকে নেশা ব্স্তু খাইয়ে সর্বস্ব লুট

 

ভোলার বোরহানউদ্দিনে তাবলিগ জামাতের ১৪ সদস্যকে খাবারের সঙ্গে নেশাদ্রব্য খাইয়ে সবকিছু লুট করে নেয়ার ঘটনা ঘটেছে। উপজেলার কুতুবা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চৌকিদার বাড়ি জামে মসজিদে শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। 
 
ঘটনার পর স্থানীয়রা অচেতন তাবলিগ জামাতের সদস্যদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলায় জানা গেলেও তাদের পুরো নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি। 

বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজাহারুল আমিন এ বিষয়ে গনমাধ্যমকে জানান, ঘটনাটি শুনে আমরা গোপনে অভিযুক্তদের খোঁজখবর নিচ্ছি। তবে তাবলিগ জামাতের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেননি।

মুক্তসংবাদ প্রতিদিন / কে. আলম

তৃতীয় বিয়ে করলেন অপূর্ব


বিনোদন ডেস্ক:মুক্তসংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ০২ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৪
তৃতীয় বিয়ে করলেন অপূর্ব

ফাইল ছবি

বাংলা নাটকের ছোটপর্দার বেশ জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নিজের সফল ক্যারিয়ার নিয়ে অনেকবার শিরোনাম হয়েছেন। এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এ অভিনেতা।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আমেরিকা প্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে অপূর্ব তৃতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন । এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপূর্ব’র তৃতীয় বিয়ের ছবি প্রকাশিত হওয়া মাত্রই মুহূর্তেই ছড়িয়ে পড়ে। বিয়ের পর ভক্ত ও সকলের কাছে দোয়া চেয়েছেন অপূর্ব। তিনি বলেন, আলহামদুল্লিাহ, ছোট পরিসরে বিয়ের আয়োজন সম্পন্ন হলো। আপনার সবাই আমাদরে নতুন সম্পর্কের জন্য দোয়া করবেন।

বিয়ে একটি সামাজিক অনুষ্ঠান উল্লেখ করে অপূর্ব বলেন, ‘আমি কোনো অপরাধ করতে যাচ্ছি না যে, আমাকে লুকিয়ে বা চুপিসারে করতে হবে। এটা জানবেই। স্বাভাবিকভাবে এটা জানাতেই হবে। যেভাবে প্রথমে বিষয়টি জানাজানি হয়েছে সেটা করতে চাইনি। আমি সুন্দর করে সবাইকে জানাতে চেয়েছিলাম।’ আলাপকালে জনপ্রিয় এ অভিনেতা জানান, শাম্মা দেওয়ানের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। তার পরিবার সেখানেই থাকে। শাম্মা বিবিএ সম্পন্ন করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন।

পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। দুই পরিবারের সম্মতিতে প্রায় ২৫ দিন আগে বিয়ের দিনতারিখ ঠিক করা হয়েছে। আরও পড়ুন: অপূর্ব ‘পরকীয়া’ করে বিয়ে করছেন: সাবেক স্ত্রী বিয়ের অনুষ্ঠানে শোবিজের সবাইকে দাওয়াত করার পরিকল্পনা ছিল অপূর্ব। কিন্তু করোনার কারণে তা বাতিল করতে হয়েছে। অভিনেতার ইচ্ছা ছিল, বিয়ের পরদিন ৩ সেপ্টেম্বর মিডিয়ার বন্ধুদের পুরো খবরটি জানাবেন। কিন্তু সেটাও এখন আর হচ্ছে না।

আলাপের শেষে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘কানাঘুষা শুরু হওয়ায় বিষয়টি আর চাপিয়ে রাখতে চাইনি। আমি খুব পজিটিভ মনোভাব নিয়ে থাকি। কিছু লুকাতে চাই না। আমি একটি পবিত্র সম্পর্কে জড়াচ্ছি। এই সময়ে আসলে সবার দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।’

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই ১৪ জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এ অভিনেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৯ বছরের সংসারে ইতি টানেন অপূর্ব-অদিতি। প্রায় দেড় বছর আগে আরেকটি বিয়ে করেন অদিতি। অপূর্ব-অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্রসন্তান আছে।

মুক্তসংবাদ প্রতিদিন / khurshedalm@msprotidin.com
Share on Facebook

মুক্তসংবাদ প্রতিদিন এর জনপ্রিয়

সর্বশেষ - ধর্ম

সর্বোচ্চ পঠিত - ধর্ম

ধর্ম এর সব খবর